শিরোনাম
রংপুরে নিখোঁজের একদিন পর শিশু সানজিদার লাশ উদ্ধার জমি নিয়ে বিরোধে হামলায় নারীসহ গুরুতর আহত ৫ রংপুরে পল্লী উন্নয়ন কর্মকর্তার ওপর হামলা, থানায় অভিযোগ হিমাগার ভাড়া বৃদ্ধির প্রতিবাদে রংপুরে রাস্তায় আলু ফেলে চাষীদের বিক্ষোভ-মহাসড়ক অবরোধ রংপুরে ট্রান্সফরমার চুরি করতে গিয়ে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু হোটেল কর্মচারীকে পিটিয়ে হত্যা করেছে মালিক মিঠাপুকুরে মিশুক ছিনতাইকারী নারী আটক ব্র্যাক সীডের উদ্যোগে টেকসই ও নিরাপদ কৃষি কর্মশালা অনুষ্ঠিত ইন্টার্ণদের মাসিক ভাতা বৃদ্ধিসহ ৬ দফা দাবীতে রংপুরে কর্মবিরতি, বিক্ষোভ ও মানববন্ধন রমেক হাসপাতালে হামের উপসর্গ নিয়ে আরও এক শিশুর মৃত্যু
রবিবার, ২১ জুন ২০২৬, ০৩:০১ অপরাহ্ন

মাদরাসা থেকে পালাতে গিয়ে এসির আউটডোরে আটকে গেল শিক্ষার্থী, উদ্ধার করল ফায়ার সার্ভিস

ডেস্ক রিপোর্ট / ২৩৬ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : রবিবার, ৫ অক্টোবর, ২০২৫

ছোট বেলায় স্কুল-মাদরাসা ফাঁকি দিয়ে অনেকেই পালিয়ে যায়, তবে এই পালানোই এবার হয়ে গেলো বিপদের কারণ।  একটি ৫ তলা ভবনে থাকা মাদরাসা থেকে পালাতে গিয়ে এসির আউটডোরে আটকা পড়ে এক শিশু। খবর পেয়ে দমকল বাহিনী রশির মাধ্যমে শিশুটিকে উদ্ধার করে।

আজ রবিবার (৫ অক্টোবর) দুপুর ১২টার দিকে চাঁদপুরের হাজীগঞ্জের টোরাগড়ে ঘটনাটি ঘটে। পরে উদ্ধার করে মো. রায়হান নামে ১০ বছর বয়সি ওই শিশুটিকে তার মায়ের জিম্মায দেওয়া হয়।

স্থানীয় সুত্র থেকেজানা যায়, হাজীগঞ্জ পৌর এলাকার ৭ নম্বর ওয়ার্ডের টোরাগড় এলাকার তালুকদার বাড়ির সম্মুখে একটি ৫ তলার ভবনে (৩য়, ৪র্থ ও ৫ম তলা) আল ইহসান মাদরাসা অবস্থিত। মাদরাসার হিফজ্ বিভাগের শিক্ষার্থী রায়হানকে মাদরাসা চতুর্থ তলার এসির আউটডোর দাঁড়িয়ে থাকতে দেখে লোকজন। পরে হাজীগঞ্জ ফায়ার সার্ভিসের খবর দেওয়া হয়।

শিশু রায়হানের মা মাহমুদা বেগম জানান, পবিত্র কোরআন মাজিদের ১৮ পারার হাফেজ রায়হান।

এর আগেও সে যে মাদরাসায় পড়ালেখা করেছে, সে মাদরাসা থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করেছে। আজকেও এই মাদরাসা থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করে, কিন্তু নামতে না পেরে ৪ তলায় এসির আউটডোর দাঁড়িয়ে থাকে।

মাদরাসার মুহতামিম (প্রধান শিক্ষক) হাফেজ মাওলানা মো. আরিফ হোসেন জানান, রায়হানকে দুদিন পূর্বে মাদরাসার হিফজ্ বিভাগে ভর্তি করানো হয়েছে। আজ সে পালিয়ে যাওয়ার চেষ্টা করে এসির আউটডোরে আটকে যায়।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের লোকজন এসে তাকে উদ্ধার করে। পরে তারকে তার মা এসে বাড়িতে নিয়ে গেছেন।

এ বিষয়ে হাজীগঞ্জ ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার মো. বাহার উদ্দিন বলেন, খবর পেয়ে শিশুটিকে উদ্ধার করে তার মা ও মাদরাসার শিক্ষকদের কাছে হস্তান্তর করা হয়েছে। তবে শিশুটি কীভাবে সেখানে আটকা পড়ল, এ বিষয়ে কেউ বলতে পারেনি। তিনি এ ধরনের (আবাসিক) মাদরাসার শিক্ষক ও অভিভাবকদের সতর্ক থাকার অনুরোধ জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ