শিরোনাম
রংপুরে নিখোঁজের একদিন পর শিশু সানজিদার লাশ উদ্ধার জমি নিয়ে বিরোধে হামলায় নারীসহ গুরুতর আহত ৫ রংপুরে পল্লী উন্নয়ন কর্মকর্তার ওপর হামলা, থানায় অভিযোগ হিমাগার ভাড়া বৃদ্ধির প্রতিবাদে রংপুরে রাস্তায় আলু ফেলে চাষীদের বিক্ষোভ-মহাসড়ক অবরোধ রংপুরে ট্রান্সফরমার চুরি করতে গিয়ে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু হোটেল কর্মচারীকে পিটিয়ে হত্যা করেছে মালিক মিঠাপুকুরে মিশুক ছিনতাইকারী নারী আটক ব্র্যাক সীডের উদ্যোগে টেকসই ও নিরাপদ কৃষি কর্মশালা অনুষ্ঠিত ইন্টার্ণদের মাসিক ভাতা বৃদ্ধিসহ ৬ দফা দাবীতে রংপুরে কর্মবিরতি, বিক্ষোভ ও মানববন্ধন রমেক হাসপাতালে হামের উপসর্গ নিয়ে আরও এক শিশুর মৃত্যু
মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ০৫:০৮ অপরাহ্ন

মাদকের টাকা না পেয়ে নামাজরত অবস্থায় বাবাকে কুপিয়ে হত্যা করল ছেলে

ডেস্ক রিপোর্ট / ৪৮৮ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : সোমবার, ৩ নভেম্বর, ২০২৫

পাবনা সদর উপজেলায় মাদকের টাকা না পেয়ে নামাজরত অবস্থায় বাবাকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে মাদকাসক্ত ছেলের বিরুদ্ধে। রবিবার (২ নভেম্বর) রাতে উপজেলার চরতারাপুর ইউনিয়নের ভাদুড়ীডাঙ্গি গ্রামে এই হৃদয়বিদারক ঘটনাটি ঘটে।

ওই নিহত ব্যক্তির নাম নিজাম প্রামাণিক (৬০)। তিনি পেশায় চায়ের দোকানদার ছিলেন।

নিজামের ছেলে মোস্তফা প্রামাণিক (২৫) দীর্ঘদিন ধরে মাদকাসক্ত বলে জানিয়েছে স্থানীয়রা।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, নিজাম প্রামাণিক নবীন বাজার এলাকায় একটি চায়ের দোকান চালাতেন। তার ছেলে মোস্তফা আগে বাড়ির কাজে সহযোগিতা করলেও কিছুদিন ধরে মাদকের নেশায় আসক্ত হয়ে পড়ে। প্রায়ই মাদকের টাকার জন্য পরিবারের সঙ্গে ঝগড়া করত।

সম্প্রতি বাবা টাকা দিতে অস্বীকার করলে সে ক্ষুব্ধ হয়ে ওঠে, ভেতরে ভেতরে পরিকল্পনা করে নিজ বাবাকে হত্যার।

রবিবার রাতে নিজাম প্রামাণিক এশার নামাজ আদায় করছিলেন। এ সময় মোস্তফা ধারালো হাসুয়া দিয়ে এলোপাতাড়ি কোপাতে থাকে। অতিরিক্ত রক্তক্ষরণে ঘটনাস্থলেই মারা যান নিজাম।

পরে স্থানীয়রা ঘাতক ছেলেকে আটক করে একটি কক্ষে আটকে রাখেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেলে অভিযুক্ত মোস্তফা ছুরিকাঘাতে তিন পুলিশ সদস্যকেও আহত করে। পরে তাকে আটক করা হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস সালাম বলেন, ‘নামাজরত অবস্থায় বাবাকে কুপিয়ে হত্যা করেছে ছেলে মোস্তফা। তাকে আটক করা হয়েছে। আইনি প্রক্রিয়া চলমান।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ