শিরোনাম
রংপুরে নিখোঁজের একদিন পর শিশু সানজিদার লাশ উদ্ধার জমি নিয়ে বিরোধে হামলায় নারীসহ গুরুতর আহত ৫ রংপুরে পল্লী উন্নয়ন কর্মকর্তার ওপর হামলা, থানায় অভিযোগ হিমাগার ভাড়া বৃদ্ধির প্রতিবাদে রংপুরে রাস্তায় আলু ফেলে চাষীদের বিক্ষোভ-মহাসড়ক অবরোধ রংপুরে ট্রান্সফরমার চুরি করতে গিয়ে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু হোটেল কর্মচারীকে পিটিয়ে হত্যা করেছে মালিক মিঠাপুকুরে মিশুক ছিনতাইকারী নারী আটক ব্র্যাক সীডের উদ্যোগে টেকসই ও নিরাপদ কৃষি কর্মশালা অনুষ্ঠিত ইন্টার্ণদের মাসিক ভাতা বৃদ্ধিসহ ৬ দফা দাবীতে রংপুরে কর্মবিরতি, বিক্ষোভ ও মানববন্ধন রমেক হাসপাতালে হামের উপসর্গ নিয়ে আরও এক শিশুর মৃত্যু
রবিবার, ২১ জুন ২০২৬, ১২:০৭ অপরাহ্ন

মহাসড়কে গাছ ফেলে অবরোধ করেছে নিষিদ্ধ আ.লীগের নেতাকর্মীরা , যানচলাচল বন্ধ

ডেস্ক রিপোর্ট / ২১৩ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : রবিবার, ১৬ নভেম্বর, ২০২৫

শাটডাউন কর্মসূচি বাস্তবায়নের দাবিতে ঢাকা-বরিশাল মহাসড়কের মাদারীপুরের ডাসার উপজেলার গোপালপুরে গাছের গুড়ি ফেলে অবরোধ করেছে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা।

রোববার (১৬ নভেম্বর) ভোর থেকে মাদারীপুরের ডাসার উপজেলার গোপালপুর বাসস্ট্যান্ডের উত্তর পাশসহ কয়েকটি স্থানে গাছ ফেলে তারা এই অবরোধ করেন।

এ সময় টায়ার জ্বালিয়ে বিক্ষোভ কর্মসূচি করে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা। এতে যানবাহন চলাচল বন্ধ হয়ে সৃষ্টি হয়েছে যানজটের। ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা। ইতোমধ্যে সড়ক উদ্ধার ও নাশকতা রোধে কাজ শুরু করেছে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা।

এ বিষয়ে উপজেলা ফায়ার সার্ভিস কর্মকর্তা খোকন জমাদার জানান, আমরা খবর পেয়ে ভোর থেকেই পুলিশের সহযোগিতায় গাছের গুড়ি মহাসড়ক থেকে সরিয়ে নেয়ার চেষ্টা অব্যহত রেখেছি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ