শিরোনাম
রংপুরে নিখোঁজের একদিন পর শিশু সানজিদার লাশ উদ্ধার জমি নিয়ে বিরোধে হামলায় নারীসহ গুরুতর আহত ৫ রংপুরে পল্লী উন্নয়ন কর্মকর্তার ওপর হামলা, থানায় অভিযোগ হিমাগার ভাড়া বৃদ্ধির প্রতিবাদে রংপুরে রাস্তায় আলু ফেলে চাষীদের বিক্ষোভ-মহাসড়ক অবরোধ রংপুরে ট্রান্সফরমার চুরি করতে গিয়ে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু হোটেল কর্মচারীকে পিটিয়ে হত্যা করেছে মালিক মিঠাপুকুরে মিশুক ছিনতাইকারী নারী আটক ব্র্যাক সীডের উদ্যোগে টেকসই ও নিরাপদ কৃষি কর্মশালা অনুষ্ঠিত ইন্টার্ণদের মাসিক ভাতা বৃদ্ধিসহ ৬ দফা দাবীতে রংপুরে কর্মবিরতি, বিক্ষোভ ও মানববন্ধন রমেক হাসপাতালে হামের উপসর্গ নিয়ে আরও এক শিশুর মৃত্যু
সোমবার, ২২ জুন ২০২৬, ০৩:১০ পূর্বাহ্ন

ভোরে কাফনের কাপড় পরে নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল, ফেসবুকে ছড়াল ভিডিও

ডেস্ক রিপোর্ট / ১৮২ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : রবিবার, ৯ নভেম্বর, ২০২৫

পটুয়াখালীর দশমিনায় ‘জয় বাংলা’ স্লোগানে ঝটিকা মিছিল করেছে নিষিদ্ধঘোষিত সংগঠন ছাত্রলীগের একদল নেতাকর্মী। উপজেলা ছাত্রলীগের ব্যানারে আয়োজিত এ মিছিলের একটি ভিডিও ইতোমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ভাইরাল হয়েছে।

রোববার সকাল সাড়ে ৬টার দিকে উপজেলা সরকারি আবদুর রশিদ তালুকদার ডিগ্রি কলেজ এলাকা থেকে মিছিলটি শুরু হয়ে উপজেলা সদর এলাকায় এসে শেষ হয়। ভিডিও ফুটেজে দেখা যায়, মিছিলে অংশগ্রহণকারীরা মাথায় কাফনের কাপড় বেঁধে অংশ নিচ্ছেন। ব্যানারে লেখা ছিল “হটাও ইউনূস, বাঁচাও দেশ।”

ওই মিছিলে প্রায় ৩৫ থেকে ৪০ জন নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের নেতাকর্মী অংশ নেন। নেতৃত্ব দিতে দেখা গেছে কলেজ শাখা ছাত্রলীগের (নিষিদ্ধ) সভাপতি জায়েদ প্যাদাকে। অংশগ্রহণকারীরা মিছিল চলাকালে স্লোগান দেন “মুজিব তোমার স্মরণে, ভয় করি না মরণে”, “শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে।”

উক্ত ঘটনার পর রোববার সকালেই জায়েদ প্যাদা তাঁর ব্যক্তিগত ফেসবুক পেজে ভিডিওটি পোস্ট করে লিখেছেন, “অনেক দিন পর আবার রাজপথে।” একই ভিডিও উপজেলা ছাত্রলীগের (নিষিদ্ধ) বিভিন্ন ফেসবুক পেজেও শেয়ার করা হয়েছে।

এ বিষয়ে দশমিনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল আলীম বলেন, নিষিদ্ধ সংগঠনের মিছিলের ভিডিও আমাদের নজরে এসেছে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। আইনগত ব্যবস্থা নেয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ