শিরোনাম
রংপুরে নিখোঁজের একদিন পর শিশু সানজিদার লাশ উদ্ধার জমি নিয়ে বিরোধে হামলায় নারীসহ গুরুতর আহত ৫ রংপুরে পল্লী উন্নয়ন কর্মকর্তার ওপর হামলা, থানায় অভিযোগ হিমাগার ভাড়া বৃদ্ধির প্রতিবাদে রংপুরে রাস্তায় আলু ফেলে চাষীদের বিক্ষোভ-মহাসড়ক অবরোধ রংপুরে ট্রান্সফরমার চুরি করতে গিয়ে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু হোটেল কর্মচারীকে পিটিয়ে হত্যা করেছে মালিক মিঠাপুকুরে মিশুক ছিনতাইকারী নারী আটক ব্র্যাক সীডের উদ্যোগে টেকসই ও নিরাপদ কৃষি কর্মশালা অনুষ্ঠিত ইন্টার্ণদের মাসিক ভাতা বৃদ্ধিসহ ৬ দফা দাবীতে রংপুরে কর্মবিরতি, বিক্ষোভ ও মানববন্ধন রমেক হাসপাতালে হামের উপসর্গ নিয়ে আরও এক শিশুর মৃত্যু
রবিবার, ২১ জুন ২০২৬, ১১:১৩ অপরাহ্ন

ভিক্ষুকের ঘর থেকে উদ্ধার ২ বস্তায় মিলল সোয়া লাখ টাকা, ব্যয় হবে চিকিৎসায়

ডেস্ক রিপোর্ট / ৩১৮ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৯ অক্টোবর, ২০২৫

সিরাজগঞ্জ সদর উপজেলার মাছুমপুর নতুনপাড়ায় ভিক্ষুক সালেয়া বেগমের কাছ থেকে উদ্ধার হওয়া দুই বস্তা টাকা গণনা শেষ হয়েছে। দুই বস্তায় মোট ১ লাখ ২৬ হাজার টাকা পাওয়া গেছে। বাকি আরও অনেক নোট ও কয়েন রয়েছে, যা ব্যবহারযোগ্য নয়।

বৃহস্পতিবার (৯ অক্টোবর) দুপুর ২টা থেকে সন্ধ্যা ৬টা ৩০ মিনিট পর্যন্ত পাইওনিয়ার কেজি অ্যান্ড হাই স্কুলের পেছনে গ্রামবাসী একত্র হয়ে টাকা গণনা করেন। দীর্ঘ ৪০ বছর ধরে ভিক্ষা করে জমানো এই টাকা উদ্ধারের ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়।

সিরাজগঞ্জ পৌরসভার ১নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর শিপু বলেন, পুরো দুই বস্তা টাকা গুনে দেখা গেছে ১ লাখ ২৬ হাজার টাকা ভালো আছে। বাকি টাকাগুলো পচে নষ্ট হয়ে গেছে, ব্যবহার করা সম্ভব নয়। এখন গ্রামবাসী ও আত্মীয়দের নিয়ে বসে সিদ্ধান্ত নেওয়া হবে। এই টাকাগুলো সালেয়া বেগমের চিকিৎসার কাজে ব্যয় করা হবে।

উল্লেখ্য, প্রায় ৬৫ বছর বয়সী সালেয়া বেগম দীর্ঘ ৪০ বছর ধরে ভিক্ষা করে আসছিলেন। তিনি সিরাজগঞ্জ শহরের কওমি জুট মিলে বারান্দায় বসবাস করতেন। সবাই তাকে ‘সালে পাগল’ নামেই চিনতেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ