শিরোনাম
রংপুরে নিখোঁজের একদিন পর শিশু সানজিদার লাশ উদ্ধার জমি নিয়ে বিরোধে হামলায় নারীসহ গুরুতর আহত ৫ রংপুরে পল্লী উন্নয়ন কর্মকর্তার ওপর হামলা, থানায় অভিযোগ হিমাগার ভাড়া বৃদ্ধির প্রতিবাদে রংপুরে রাস্তায় আলু ফেলে চাষীদের বিক্ষোভ-মহাসড়ক অবরোধ রংপুরে ট্রান্সফরমার চুরি করতে গিয়ে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু হোটেল কর্মচারীকে পিটিয়ে হত্যা করেছে মালিক মিঠাপুকুরে মিশুক ছিনতাইকারী নারী আটক ব্র্যাক সীডের উদ্যোগে টেকসই ও নিরাপদ কৃষি কর্মশালা অনুষ্ঠিত ইন্টার্ণদের মাসিক ভাতা বৃদ্ধিসহ ৬ দফা দাবীতে রংপুরে কর্মবিরতি, বিক্ষোভ ও মানববন্ধন রমেক হাসপাতালে হামের উপসর্গ নিয়ে আরও এক শিশুর মৃত্যু
সোমবার, ২২ জুন ২০২৬, ০৬:২৩ পূর্বাহ্ন

বালু মহাল নিয়ন্ত্রণ’কে কেন্দ্র করে বিএনপি নেতা দুই ভাইয়ের সমর্থকদের সংঘর্ষ, বাড়িঘরে আগুন

ডেস্ক রিপোর্ট / ১৬১ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শুক্রবার, ৭ নভেম্বর, ২০২৫

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে বালু মহাল নিয়ন্ত্রণকে কেন্দ্র করে বিএনপি নেতা দুই ভাইয়ের সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত চারজন আহত হয়েছেন এবং কয়েকটি বাড়িতে আগুন দেওয়ার খবর পাওয়া গেছে।

বৃহস্পতিবার (৬ নভেম্বর) রাত সাড়ে ৮টা থেকে টানা তিন ঘণ্টা ধরে উপজেলার পিরোজপুর ইউনিয়নের আষাঢ়িয়ারচর এলাকায় এই সংঘর্ষ চলে। এ সময় উভয় পক্ষ একে অপরের বাড়িঘরে লুটপাট ও অগ্নিসংযোগ করে বলে স্থানীয়রা জানান। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, এলাকায় আধিপত্য বিস্তার ও বালু মহাল নিয়ন্ত্রণ নিয়ে দুই ভাইয়ের মধ্যে দীর্ঘদিনের বিরোধ রয়েছে। এর জেরেই বৃহস্পতিবার রাতে তাদের সমর্থকরা ইটপাটকেল নিক্ষেপ ও অগ্নিসংযোগে জড়ায়। আগুন নেভাতে গেলে ফায়ার সার্ভিস ও পুলিশের ওপরও হামলার চেষ্টা চালানো হয়।

সংঘর্ষে জড়িত দুই পক্ষের নেতৃত্ব দেন সোনারগাঁ উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রউফ ও তার ছোট ভাই, পিরোজপুর ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুল জলিল। ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ।

এ প্রসঙ্গে সোনারগাঁ থানার পরিদর্শক (তদন্ত) রাশেদুল ইসলাম জানান, ওই দুই বিএনপি নেতাকে থানায় নেওয়া হয়েছে। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে এবং আইনগত ব্যবস্থা নেওয়া হবে। সোনারগাঁ থানার এসআই সারোয়ার হোসেন জানান, অন্তত চারটি ঘরে আগুন দেওয়া হয়েছে। আহত চারজনকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এ বিষয়ে সোনারগাঁ ফায়ার স্টেশনের সিনিয়র অফিসার জাহেদুল ইসলাম বলেন, একাধিক স্থানে আগুন লাগার কারণে আমাদের দু’টি ইউনিটকে প্রায় এক ঘণ্টা কাজ করতে হয়েছে আগুন নিয়ন্ত্রণে আনতে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ