শিরোনাম
রংপুরে নিখোঁজের একদিন পর শিশু সানজিদার লাশ উদ্ধার জমি নিয়ে বিরোধে হামলায় নারীসহ গুরুতর আহত ৫ রংপুরে পল্লী উন্নয়ন কর্মকর্তার ওপর হামলা, থানায় অভিযোগ হিমাগার ভাড়া বৃদ্ধির প্রতিবাদে রংপুরে রাস্তায় আলু ফেলে চাষীদের বিক্ষোভ-মহাসড়ক অবরোধ রংপুরে ট্রান্সফরমার চুরি করতে গিয়ে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু হোটেল কর্মচারীকে পিটিয়ে হত্যা করেছে মালিক মিঠাপুকুরে মিশুক ছিনতাইকারী নারী আটক ব্র্যাক সীডের উদ্যোগে টেকসই ও নিরাপদ কৃষি কর্মশালা অনুষ্ঠিত ইন্টার্ণদের মাসিক ভাতা বৃদ্ধিসহ ৬ দফা দাবীতে রংপুরে কর্মবিরতি, বিক্ষোভ ও মানববন্ধন রমেক হাসপাতালে হামের উপসর্গ নিয়ে আরও এক শিশুর মৃত্যু
রবিবার, ২১ জুন ২০২৬, ১০:৫১ অপরাহ্ন

প্রয়োজনে বিএনপি তিন হাজার আসনেও প্রার্থী দিতে পারবে: হেলেন জেরিন খান

ডেস্ক রিপোর্ট / ১৫৩ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শনিবার, ২১ জুন, ২০২৫

বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ-শিক্ষাবিষয়ক সম্পাদক ও জাতীয়তাবাদী মহিলা দলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হেলেন জেরিন খান বলেছেন, ‘আগামী জাতীয় সংসদ নির্বাচনে শুধু ৩০০ আসনে নয়, প্রয়োজন হলে ৩ হাজার আসনেও প্রার্থী দিতে প্রস্তুত আছে বিএনপি। এতে বিএনপির বিন্দু পরিমাণ কোনো কষ্ট হবে না।’ আজ শনিবার দুপুরে মাদারীপুরের চরমুগরিয়া এলাকার স্থানীয় একটি কমিউনিটি সেন্টারে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।

হেলেন বলেন, ‘বিএনপির জন্য দলের অসংখ্য নেতা-কর্মী জীবন দিয়েছে। বছরের পর বছর এলাকা ছাড়া অনেকে। কেউ আবার কারাবরণ করেছে। কেউ কেউ চাকরি ছাড়া হয়েছে। কিন্তু তারা কেউই এই দলকে ছেড়ে অন্য দলে চলে যায়নি। দলকে ভালবেসে ১৬ বছর অত্যাচার-নির্যাতন সহ্য করেছে। ওয়ার্ড থেকে শুরু করে ইউনিয়ন, পৌরসভা, থানা, জেলা সবখানেই বিএনপির অসংখ্য নেতাকর্মী রয়েছে। এসব নেতাকর্মী আগামী জাতীয় নির্বাচনে প্রার্থী হিসেবে অংশ নেওয়ার দাবিদার। কিন্তু তাদের মধ্যে যারা সৎ ও যোগ্য, যারা মানুষের কল্যাণে কাজ করবে তাদেরকেই প্রার্থী হিসেবে মনোনয়ন দেবে বিএনপি। আমিও বিএনপির নির্যাতিত নেতা-কর্মীদের একজন। আগামী জাতীয় সংসদ নির্বাচনে মাদারীপুর-২ আসনে দলের কাছে মনোনয়ন চাইব। দল আমাকে মনোনয়ন দিলে নির্বাচনে অংশগ্রহণ করব।’

সাবেক এই সংসদ সদস্য আরও বলেন, ‘আমার দল আগামীতে সরকার গঠন করলে মাদারীপুরবাসীর সুচিকিৎসা নিশ্চিত করতে মাদারীপুরে একটি মেডিকেল কলেজ প্রতিষ্ঠা করার জন্য আমি সবটুকু চেষ্টা করে যাব।’

মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য কাজী হুমায়ুন কবির, মাদারীপুর জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক সোহরাব হোসেন হাওলাদার, মাদারীপুর জেলা যুবদলের সাবেক সভাপতি সরোয়ার হোসেন, জেলা কৃষক দলের সদস্য সচিব অহিদুজ্জামান অহিদ খান, জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক মুনমুন আক্তারসহ অনেকে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ