শিরোনাম
জাতীয় সংসদে আজ পাস হলো ২৪টি বিল, চলতি অধিবেশনে মোট ৯১টি বিল অনুমোদিত রাজশাহী ও রংপুর বিভাগের নারী সাংবাদিকদের নিয়ে তৃণমূল পর্যায়ের নির্বাচন রিপোর্টিং বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে প্রধানমন্ত্রী সর্বোচ্চ গুরুত্ব দিয়েছেন … রংপুর সিটি কর্পোরেশনের প্রশাসক ডন রংপুরে জমি দখলকে কেন্দ্র করে হামলা, বৃদ্ধ ও কিশোরীসহ আহত অনেকে মিঠাপুকুরে বসতভিটায় হামলা: গাছ কেটে লাখ টাকার ক্ষতি, প্রাণনাশের হুমকির অভিযোগ রংপুরে ঈদুল ফিতরের প্রধান জামাত অনুষ্ঠিত রংপুরে আন্তর্জাতিক নারী দিবসে নারী ও কন্যাশিশুর অধিকার সুরক্ষায় সচেতনতা বাড়ানোর আহ্বান বক্তাদের রংপুরে চাকরীর পরীক্ষায় জালিয়াতি, ওয়ারেন্টভুক্ত আসামিসহ ২৫ জন গ্রেফতার নাগরিক সেবা নিশ্চিত করার প্রত্যয় রংপুর সিটি কর্পোরেশনের নব-নিযুক্ত প্রশাসকের বিএমইউজে রংপুর বিভাগীয় কার্যালয়ে দোয়া ও ইফতার মাহফিল আলোচনা সভা
শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৮:০৭ পূর্বাহ্ন

পুরস্কারের অনুষ্ঠানে না গিয়ে জানাজায় অভিনেতা খাইরুল বাশার

ডেস্ক রিপোর্ট / ১৩৬ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শনিবার, ২৮ জুন, ২০২৫

বিনা পারিশ্রমিকে ৪৯ বছর ৩ হাজার ৫৭টি কবর খুড়েছিলেন মনু মিয়া। কিশোরগঞ্জের ইটনার এই ব্যক্তির মৃত্যুতে শোকাহত সেখানকার মানুষ। আজ শনিবার সন্ধ্যায় ছিল তার দাফন। একটি অ্যাওয়ার্ড অনুষ্ঠান বাতিল করে মনু মিয়ার জানাজায় ছুটে গিয়ে প্রশংসায় ভাসছেন অভিনেতা খায়রুল বাসার।

আজ (২৮ জুন) শনিবার ছিল একটি অ্যাওয়ার্ড অনুষ্ঠান। সেখানে অংশ নেওয়ার কথা ছিল অভিনেতা খায়রুল বাসারের। কিন্তু মনু মিয়ার মৃত্যুসংবাদ শোনার পর পরিকল্পনা বদলে তিনি ছুটে যান কিশোরগঞ্জে। সন্ধ্যায় প্রতিক্রিয়া জানিয়ে তিনি বলেন, ‘মনু কাকা আমার আত্মীয় না হলেও তার জীবনদর্শন আমাকে নাড়া দিয়েছে। কয়েক দিন আগে কথা হয়েছিল তার সঙ্গে। আমাকে বাড়িতে আমন্ত্রণ জানিয়েছিলেন। আজ এলাম, কিন্তু তাকে পেলাম না। তার ঘর, তার তৈরি সরঞ্জাম দেখে মুগ্ধ হয়েছি। ঠিক যেমন বলেছিলেন, তেমন করেই সাজানো। তাকে না দেখলেও দেখলাম একজন সৎ, সহজ ও আলোকিত মানুষের স্মৃতিচিহ্ন।’

অ্যাওয়ার্ড শো প্রসঙ্গে খায়রুল বাসার বলেন, ‘পুরস্কার জীবনে আরও পাওয়া যাবে। কিন্তু এই মানুষটিকে শেষ বিদায় দিতে না গেলে সেই আফসোস সারা জীবন বয়ে বেড়াতে হতো। তাই আমি মনে করেছি তার জানাজায় উপস্থিত হওয়াটাই জরুরি।’

এর আগে মনু মিয়া অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হলে, সংবাদমাধ্যমে উঠে আসে তার মানবিক জীবনের গল্প। সেসময় কে বা কারা তার একমাত্র সঙ্গী ঘোড়াটি মেরে ফেলে। অভিনেতা খায়রুল বাসার তখন তাকে একটি নতুন ঘোড়া উপহার দিতে চাইলে তা নিতে রাজি হননি মনু মিয়া।

মনু মিয়ার জীবনদর্শনে মুগ্ধ খায়রুল বাসার তখন সামাজিক যোগাযোগমাধ্যমে লিখেছিলেন, ‘আজ একজন নায়কের সাথে দেখা হলো আমার। আমি নিজ চোখে একজন নায়ককে দেখে এলাম। বুক মেলালাম তার সাথে! আজন্ম এক নায়ক মনু মিয়া। মনু চাচা দোয়া ছাড়া কিছু চান না আপনাদের কাছে। তিনিও আপনাদের জন্য দোয়া করেন, যেন সবাই ভালো থাকেন।’

খায়রুল বাসার কাজ করছেন নতুন সিনেমা ‘সোজন বাদিয়ার ঘাট’-এ। পল্লিকবি জসীমউদ্‌দীনের কাব্যগ্রন্থ অবলম্বনে সিনেমাটি তৈরি করছেন নন্দিত নির্মাতা তানভীর মোকাম্মেল। সিনেমায় সোজন চরিত্রে অভিনয় করবেন খায়রুল বাসার।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ