শিরোনাম
বেরোবিতে ছাত্রদল-ছাত্রশিবিরের মধ্যে সংঘাত এড়াতে ক্যাম্পাসে ১৪৪ ধারা জারি চেয়ে প্রশাসনের আবেদন বহুল প্রত্যাশিত কারমাইকেল কলেজের মূল ফটক নির্মাণ কাজের ভিত্তি প্রস্তরের উদ্বোধন রংপুরে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ২৫ পরিবার পেল বিআরটিএ’র ১ কোটি ৩ লাখ টাকা জমি বিরোধের জেরে মিথ্যা মামলা দিয়ে হয়রানির অভিযোগ রংপুরে ১’শ শয্যার আধুনিক শিশু হাসপাতাল চালুর প্রস্তুতি স্বাস্থ্য মন্ত্রণালয়ের জনবল সংকট দূর করতে স্বাস্থ্যখাতে অধিক বরাদ্দ রেখেছে সরকার …. রংপুরে দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী রংপুর নগরবাসীর ভোগান্তি দূর করতে ভাঙা সড়ক সংস্কার কাজ শুরু রংপুরে সাংবাদিকদের সাথে পুলিশ কমিশনারের সংবাদ সম্মেলন সংবিধান অনুযায়ী যথা সময়ে রাষ্ট্রপতি নির্বাচন হবে ..রংপুরে এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল রংপুরে বস্তাবন্দী অবস্থায় নারীর অর্ধগলিত লাশ উদ্ধার
বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ০২:৩৫ অপরাহ্ন

পরীমণির জীবনে নতুন প্রেমের ঈঙ্গিত

বিনোদন ডেস্ক / ১৫৪ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শুক্রবার, ২৯ আগস্ট, ২০২৫

ঢালিউডের জনপ্রিয় নায়িকা পরীমণিকে নিয়ে প্রেমের গুঞ্জন যেন থামছেই না। কিছুদিন আগেই গায়ক শেখ সাদীর সঙ্গে তাঁর প্রেমের খবর শিরোনাম হয়েছিল। আদালতে মামলার জামিনদার হিসেবেও দেখা গিয়েছিল সাদীকে। যদিও পরে শোনা যায়, সেই সম্পর্ক ভেঙে গেছে।

কিন্তু গত ১০ আগস্ট ছেলেসন্তান পুণ্যর জন্মদিনে আবারও দেখা মিলল সাদীর। ঢাকার পাঁচতারকা হোটেলের সেই আয়োজনে সাদীকে দেখে অনেকে রীতিমতো চমকে যান। ফলে কানাঘুষা শুরু হয়-তাহলে কি আবার জোড়া লেগেছে সম্পর্ক? তবে এই প্রশ্নের উত্তর পরীমনি বা সাদী—কেউই মুখ খোলেননি।

অগাস্টের শেষ প্রান্তে এসে নতুন করে রহস্য উসকে দিলেন পরীমণি নিজেই। ফেসবুকে সানগ্লাস পরা একটি ছবি পোস্ট করে লিখলেন, ‘এই সানগ্লাস আমার নয়, কিন্তু সে আমার। সবাইকে জানাই শুভ শুক্রবার।’

এর পর থেকেই ভক্তদের প্রশ্ন-‘সে’ আসলে কে?

কেউ লিখেছেন, ‘পরবর্তী প্রেমিক কে?’ কেউবা মজা করে বলেছেন, ‘সাদী আউট, নিউ ইন।’ আবার অনেকে কষ্ট প্রকাশ করেছেন, ‘আমার ভালোবাসা, তোমাকে দেখলে বুকটা হাহাকার করে।’ কিন্তু এসবে কোনো প্রতিক্রিয়া নেই পরীমনির। যেন সবকিছু নিয়ে তিনি ভীষণ নির্লিপ্ত।

প্রেম আর আলোচনার সঙ্গে পরীমনির সম্পর্ক বরাবরই অঙ্গাঙ্গীভাবে জড়িত। তাঁর ভালোবাসার গল্প ফেসবুকের পোস্টে যেমন খোলামেলাভাবে ধরা পড়ে, তেমনি ব্যক্তিজীবন নিয়েও রাখঢাক করতে নারাজ তিনি।

উল্লেখ্য যে, তিন বছর আগে ‘গুণিন’ ছবির সেটে নায়ক শরীফুল রাজের সঙ্গে পরীর পরিচয় থেকে শুরু হয় প্রেম। পরে বিয়েও হয় তাঁদের, সংসারে আসে ছেলে পুণ্য। তবে সম্পর্ক টেকেনি, প্রায় দেড় বছর আগে বিচ্ছেদ ঘটে। এখন সন্তান ও কাজ নিয়েই ব্যস্ত সময় কাটাচ্ছেন পরীমনি, আর রাজও নিজের ক্যারিয়ার নিয়ে এগোচ্ছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ