শিরোনাম
বেরোবিতে ছাত্রদল-ছাত্রশিবিরের মধ্যে সংঘাত এড়াতে ক্যাম্পাসে ১৪৪ ধারা জারি চেয়ে প্রশাসনের আবেদন বহুল প্রত্যাশিত কারমাইকেল কলেজের মূল ফটক নির্মাণ কাজের ভিত্তি প্রস্তরের উদ্বোধন রংপুরে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ২৫ পরিবার পেল বিআরটিএ’র ১ কোটি ৩ লাখ টাকা জমি বিরোধের জেরে মিথ্যা মামলা দিয়ে হয়রানির অভিযোগ রংপুরে ১’শ শয্যার আধুনিক শিশু হাসপাতাল চালুর প্রস্তুতি স্বাস্থ্য মন্ত্রণালয়ের জনবল সংকট দূর করতে স্বাস্থ্যখাতে অধিক বরাদ্দ রেখেছে সরকার …. রংপুরে দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী রংপুর নগরবাসীর ভোগান্তি দূর করতে ভাঙা সড়ক সংস্কার কাজ শুরু রংপুরে সাংবাদিকদের সাথে পুলিশ কমিশনারের সংবাদ সম্মেলন সংবিধান অনুযায়ী যথা সময়ে রাষ্ট্রপতি নির্বাচন হবে ..রংপুরে এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল রংপুরে বস্তাবন্দী অবস্থায় নারীর অর্ধগলিত লাশ উদ্ধার
শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ০২:০৮ পূর্বাহ্ন

পঞ্চগড়ে দুই ইটভাটাকে ২ লাখ টাকা জরিমানা

ডেস্ক নিউজ / ২১৫ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারী, ২০২৫

পঞ্চগড় জেলা প্রশাসনের অনুমোদন ব্যতিত ইটপ্রস্তুতের জন্য মাটি সংগ্রহের দায়ে দুই ইটভাটাকে দুই লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

বুধবার (১২ ফেব্রুয়ারি) বিকেলে জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তরের যৌথ উদ্যোগে জেলার আটোয়ারী উপজেলার লক্ষ্মীদ্বার এলাকায় অভিযান চালিয়ে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এ জরিমানা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও আটোয়ারী উপজেলা নির্বাহী অফিসার মো. শাফিউল মাজলুবিন রহমান।

 

ভ্রাম্যমাণ আদালত জানায়, বুধবার বিকেল পৌনে ৫টার দিকে জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তরের যৌথ উদ্যোগে উপজেলা নির্বাহী অফিসার ও বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. শাফিউল মাজলুবিন রহমানের নেতৃতে আটোয়ারী উপজেলার লক্ষ্মীদ্বার এলাকায় দুটি ইটভাটায় অভিযান পরিচালনা করা হয়। অভিযানে মোবাইল কোর্ট পরিচালনা করে মেসার্স কে এম আর ব্রিকসের মালিক মিজানুর রহমান ও মেসার্স এস এ বি ব্রিকসের সাবিনা ইয়াছমিন এই দুই প্রতিষ্ঠানের মালিককে ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩ (সংশোধিত ২০১৯) এর ৫(২) ধারা লঙ্ঘনের দায়ে ১৫(১) (খ) ধারায় দণ্ড প্রদান করে উভয়কে ২ লাখ টাকা জরিমানা ধার্য্যপূর্বক আদায় করা হয়। এ সময় পঞ্চগড় জেলা পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক ইউসুফ আলী প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন।

পরিবেশ অধিদফতরের পঞ্চগড় জেলা কার্যালয়ের সহকারী পরিচালক ইউসুফ আলী ঢাকা পোস্টকে বলেন, বুধবার বিকেলে আটোয়ারী উপজেলায় লক্ষ্মীদ্বার এলাকায় অভিযান চালিয়ে মেসার্স কে এম আর ব্রিকস ও মেসার্স এস এ বি ব্রিকস নামের দুটি ইটভাটাকে জেলা প্রশাসনের অনুমোদন ব্যতীত ইট প্রস্তুতের জন্য মাটি সংগ্রহের দায়ে দুই ইটভাটাকে দুই লাখ টাকা জরিমানা করা হয়েছে। এ ধরনের অভিযান আগামীতেও অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ