শিরোনাম
দেশের বিরোধী দল স্বৈরাচার শেখ হাসিনার ভাষায় কথা বলছে …. রংপুরে এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল বেরোবিতে ছাত্রদল-ছাত্রশিবিরের মধ্যে সংঘাত এড়াতে ক্যাম্পাসে ১৪৪ ধারা জারি চেয়ে প্রশাসনের আবেদন বহুল প্রত্যাশিত কারমাইকেল কলেজের মূল ফটক নির্মাণ কাজের ভিত্তি প্রস্তরের উদ্বোধন রংপুরে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ২৫ পরিবার পেল বিআরটিএ’র ১ কোটি ৩ লাখ টাকা জমি বিরোধের জেরে মিথ্যা মামলা দিয়ে হয়রানির অভিযোগ রংপুরে ১’শ শয্যার আধুনিক শিশু হাসপাতাল চালুর প্রস্তুতি স্বাস্থ্য মন্ত্রণালয়ের জনবল সংকট দূর করতে স্বাস্থ্যখাতে অধিক বরাদ্দ রেখেছে সরকার …. রংপুরে দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী রংপুর নগরবাসীর ভোগান্তি দূর করতে ভাঙা সড়ক সংস্কার কাজ শুরু রংপুরে সাংবাদিকদের সাথে পুলিশ কমিশনারের সংবাদ সম্মেলন সংবিধান অনুযায়ী যথা সময়ে রাষ্ট্রপতি নির্বাচন হবে ..রংপুরে এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল
মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০৭:০০ অপরাহ্ন

জামায়াত-শিবিরের কারণে’ নিজের নিরাপত্তা নিয়ে শঙ্কিত জাহেদ উর রহমান

ডেস্ক রিপোর্ট / ২৬০ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শনিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৫

জামায়াত-শিবিরের কারণে নিজের নিরাপত্তা নিয়ে হুমকি বোধ করছেন রাজনৈতিক বিশ্লেষক ও নির্বাচনব্যবস্থা সংস্কার কমিশনের সদস্য ডা. জাহেদ উর রহমান। শনিবার নিজের ইউটিউব চ্যানেলে দেওয়া ভিডিওতে তিনি এই দাবি করেন।

জাহেদ উর রহমান বলেন, ‘আমি আমার ব্যক্তিগত নিরাপত্তা নিয়ে হুমকিবোধ করায় এই ভিডিওটা করছি। এই নিরাপত্তাহীনতা বোধ মূলত জামায়াত শিবিরের দিক থেকে।

আমি জানি না আমার সামনে কী আছে, কিন্তু কিছু কথা বলে রাখা খুব জরুরি। এতদিন পর্যন্ত এভাবে কথা বলিনি কিন্তু একটা ঘটনা ঘটেছে যেটার কারণে এভাবে বলতে বাধ্য হচ্ছি।’

তিনি আরো বলেন, ‘সরাসরি পাবলিকলি একটা গুরুত্বপূর্ণ টক শোতে জামায়াতের হয়ে একজন আমাকে নাস্তিক বলেছেন। আমি ইসলাম বাতিল করতে চাই বলেছেন।

এর কারণে আমি মনে করি এটা জামায়াতের একটা সুনির্দিষ্ট পরিকল্পনা এবং সেটাই তারা এক্সিকিউট করছে। কারণ বাংলাদেশে কাউকে ইসলামবিদ্বেষী বা নাস্তিক বলে ট্যাগ দেওয়া মানে হচ্ছে, তাকে মেরে ফেলা যায়। তাকে হত্যাযোগ্য করে তোলা যায়। এই চেষ্টা দীর্ঘদিন থেকে হচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ