শিরোনাম
দেশের বিরোধী দল স্বৈরাচার শেখ হাসিনার ভাষায় কথা বলছে …. রংপুরে এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল বেরোবিতে ছাত্রদল-ছাত্রশিবিরের মধ্যে সংঘাত এড়াতে ক্যাম্পাসে ১৪৪ ধারা জারি চেয়ে প্রশাসনের আবেদন বহুল প্রত্যাশিত কারমাইকেল কলেজের মূল ফটক নির্মাণ কাজের ভিত্তি প্রস্তরের উদ্বোধন রংপুরে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ২৫ পরিবার পেল বিআরটিএ’র ১ কোটি ৩ লাখ টাকা জমি বিরোধের জেরে মিথ্যা মামলা দিয়ে হয়রানির অভিযোগ রংপুরে ১’শ শয্যার আধুনিক শিশু হাসপাতাল চালুর প্রস্তুতি স্বাস্থ্য মন্ত্রণালয়ের জনবল সংকট দূর করতে স্বাস্থ্যখাতে অধিক বরাদ্দ রেখেছে সরকার …. রংপুরে দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী রংপুর নগরবাসীর ভোগান্তি দূর করতে ভাঙা সড়ক সংস্কার কাজ শুরু রংপুরে সাংবাদিকদের সাথে পুলিশ কমিশনারের সংবাদ সম্মেলন সংবিধান অনুযায়ী যথা সময়ে রাষ্ট্রপতি নির্বাচন হবে ..রংপুরে এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল
মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০৪:৪০ পূর্বাহ্ন

জাতীয় পার্টি জিন্দা লাশ: শেখ হাসিনা

রিপোটারের নাম / ১৯৩ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : সোমবার, ১৮ আগস্ট, ২০২৫

জাতীয় পার্টিকে জিন্দা লাশ বলে আখ্যায়িত করেছিলেন ছাত্র জনতার আন্দোলনের মুখে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সোমবার (১৮ আগস্ট) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়া এক ফোনালাপের ক্লিপ থেকে এ তথ্য জানা যায়।

২০২৪ এর জুলাই আন্দোলনের সময় বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য এবং ঢাকা-১৩ আসনের সাবেক সংসদ সদস্য, সাবেক বস্ত্র ও পাট মন্ত্রী- জাহাঙ্গীর কবির নানকের সঙ্গে শেখ হাসিনার ৫ মিনিট ২৬ সেকেন্ডের এই কথোপকথনে শেখ হাসিনা এ কথা বলেন।

সেই ফোনালাপে শেখ হাসিনাকে বলতে শোনা যায়, তুমি আমাকে যা বলবা সত্যি কথা বলবা। অপর পাশ থেকে জাহাঙ্গীর কবির নানক বলেন, জি বলব। তারপর শেখ হাসিনা জিজ্ঞেস করেন, মোহাম্মদপুরের বিহারী পট্টির তাদের ভূমিকা কী? তখন নানক বলেন, ওদের ভূমিকা ভালো, আপা। শুধু এখানে সেন্টু কমিশনার আছে একটা, কালপ্রিট, জাতীয় পার্টির। ওর সঙ্গে কয়েকটা ছেলে আছে। ও (সেন্টু) তো এই এলাকার কাউন্সিলর, ওর কাছ থেকে বেনেফিট নেয়। এই গুটি কয়েক ছেলে, এই ১৫-২০টা ছেলে, ওরা সব আমাদের পক্ষে ছিল।

জাহাঙ্গীর কবির নানক জানান, মোহাম্মদপুরে সব ঠিক আছে, শুধু পল্লবীতে ঝামেলা।

নানক মন্তব্য করেন, কিন্তু আপা, সেন্টুকে ধরলে আবার জাতীয় পার্টি চ্যাতবে। প্রত্যুত্তরে শেখ হাসিনা নানককে ধকম দিয়ে বলেন, চুপ করো, জাতীয় পার্টি চ্যাতলে আমাদের কী আসে যায়? জাতীয় পার্টি আর কত? দরকার নাই আর ওই পার্টির। নিয়ে আর কি করব? জিন্দা লাশ। আমি এবার একটারেও ছাড়বো না।

অপর পাশ থেকে নানক বলেন, একেবারে ছাইকা ফেলতে হবে, আপা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ