শিরোনাম
রংপুরে নিখোঁজের একদিন পর শিশু সানজিদার লাশ উদ্ধার জমি নিয়ে বিরোধে হামলায় নারীসহ গুরুতর আহত ৫ রংপুরে পল্লী উন্নয়ন কর্মকর্তার ওপর হামলা, থানায় অভিযোগ হিমাগার ভাড়া বৃদ্ধির প্রতিবাদে রংপুরে রাস্তায় আলু ফেলে চাষীদের বিক্ষোভ-মহাসড়ক অবরোধ রংপুরে ট্রান্সফরমার চুরি করতে গিয়ে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু হোটেল কর্মচারীকে পিটিয়ে হত্যা করেছে মালিক মিঠাপুকুরে মিশুক ছিনতাইকারী নারী আটক ব্র্যাক সীডের উদ্যোগে টেকসই ও নিরাপদ কৃষি কর্মশালা অনুষ্ঠিত ইন্টার্ণদের মাসিক ভাতা বৃদ্ধিসহ ৬ দফা দাবীতে রংপুরে কর্মবিরতি, বিক্ষোভ ও মানববন্ধন রমেক হাসপাতালে হামের উপসর্গ নিয়ে আরও এক শিশুর মৃত্যু
রবিবার, ২১ জুন ২০২৬, ১০:৪৬ পূর্বাহ্ন

জয় বাংলা’ স্লোগান দিয়ে গ্রামীণ ব্যাংকে আগুন

ডেস্ক রিপোর্ট / ১৬৩ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : সোমবার, ১৭ নভেম্বর, ২০২৫

কিশোরগঞ্জের শহরের স্টেশন রোড এলাকায় অবস্থিত গ্রামীণ ব্যাংকের যশোদল শাখায় আগুন দিয়েছে দুর্বৃত্তরা। রোববার (১৬ নভেম্বর) রাত ২ টার দিকে ব্যাংকের নিচ তলায় আগুন দেয়া হয়েছে।

ভিডিও ফুটেজে দেখা যায়, মুখে মাস্ক পড়া এক ব্যক্তি ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে অগ্নিসংযোগ করছে। তবে সাথে সাথে আশপাশের লোকজন আগুন নিভিয়ে ফেলে। আগুনে কোনো ক্ষয়ক্ষতি হয়নি বলে জানিয়েছেন কিশোরগঞ্জ মডেল থানা পুলিশ।

এদিকে কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলায় শ্রীরামদী এলাকায় সড়কে বড় লিচু গাছ ফেলে রাস্তা আটকে দিয়েছে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের নেতাকর্মীরা। ফলে কিশোরগঞ্জ -পাকুন্দিয়া সড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়।

স্থানীয়রা জানান, মোটরসাইকেলে করে কয়েকজন জয়বাংলা স্লোগান দিয়ে শ্রীরামদী এলাকায় আসে। তারা সড়কের পাশে থাকা একটি লিচু গাছ কেটে সড়ক অবরোধ করে ফেলে। এতে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে গাছ অপসারণে কাজ শুরু করে। রাত তিনটায় এ রিপোর্ট লেখা পর্যন্ত কিশোরগঞ্জ-পাকুন্দিয়া সড়কে যানবাহন চলাচল বন্ধ রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ