শিরোনাম
রংপুরে নিখোঁজের একদিন পর শিশু সানজিদার লাশ উদ্ধার জমি নিয়ে বিরোধে হামলায় নারীসহ গুরুতর আহত ৫ রংপুরে পল্লী উন্নয়ন কর্মকর্তার ওপর হামলা, থানায় অভিযোগ হিমাগার ভাড়া বৃদ্ধির প্রতিবাদে রংপুরে রাস্তায় আলু ফেলে চাষীদের বিক্ষোভ-মহাসড়ক অবরোধ রংপুরে ট্রান্সফরমার চুরি করতে গিয়ে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু হোটেল কর্মচারীকে পিটিয়ে হত্যা করেছে মালিক মিঠাপুকুরে মিশুক ছিনতাইকারী নারী আটক ব্র্যাক সীডের উদ্যোগে টেকসই ও নিরাপদ কৃষি কর্মশালা অনুষ্ঠিত ইন্টার্ণদের মাসিক ভাতা বৃদ্ধিসহ ৬ দফা দাবীতে রংপুরে কর্মবিরতি, বিক্ষোভ ও মানববন্ধন রমেক হাসপাতালে হামের উপসর্গ নিয়ে আরও এক শিশুর মৃত্যু
রবিবার, ২১ জুন ২০২৬, ০১:২৬ অপরাহ্ন

চলন্ত বাসে হঠাৎ আগুন, অল্পের জন্য প্রাণে বাঁচলেন যাত্রীরা

ডেস্ক রিপোর্ট / ৪৯৯ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শনিবার, ১৫ নভেম্বর, ২০২৫

গাজীপুরে চলন্ত বাসে হঠাৎ আগুন লেগে প্রায় ৮০ শতাংশ পুড়ে গেছে। শনিবার (১৫ নভেম্বর) রাত ৮টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের মহানগরীর গাছা থানার হারিকেন এলাকায় এ ঘটনা ঘটে।

গাজীপুর চৌরাস্তা মর্ডান ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার ইকবাল হাসান বাংলা ট্রিবিউনকে বলেন, ‌‌‘খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় ২০ মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় কোনও হতাহতের ঘটনা ঘটেনি। তবে বাসটির প্রায় ৮০ শতাংশ পুড়ে গেছে।’

প্রতক্ষ্যদর্শী বাবুল হোসেন বলেন, ‘আমিসহ প্রায় ১০-১২ জন লোক বাসটির পাশেই দাঁড়ানো ছিলাম। হঠাৎ দেখি ইঞ্জিনে আগুন লেগেছে। বাসের ভেতরে ১০ জনের মতো যাত্রী ছিলেন। তারা দ্রুত নেমে যান। পরে ফয়ার সার্ভিস ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনে। বাসের চালক এবং হেলপারকে পাওয়া যায়নি।’

এ বিষয়ে গাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আমিনুল ইসলাম বলেন, ‘বাসটি গাজীপুর থেকে ঢাকায় যাচ্ছিলো। পথে হঠাৎ যান্ত্রিক ত্রুটির কারণে আগুন লেগে প্রায় ৮০ শতাংশ পুড়ে যায়।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ