শিরোনাম
বেরোবিতে ছাত্রদল-ছাত্রশিবিরের মধ্যে সংঘাত এড়াতে ক্যাম্পাসে ১৪৪ ধারা জারি চেয়ে প্রশাসনের আবেদন বহুল প্রত্যাশিত কারমাইকেল কলেজের মূল ফটক নির্মাণ কাজের ভিত্তি প্রস্তরের উদ্বোধন রংপুরে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ২৫ পরিবার পেল বিআরটিএ’র ১ কোটি ৩ লাখ টাকা জমি বিরোধের জেরে মিথ্যা মামলা দিয়ে হয়রানির অভিযোগ রংপুরে ১’শ শয্যার আধুনিক শিশু হাসপাতাল চালুর প্রস্তুতি স্বাস্থ্য মন্ত্রণালয়ের জনবল সংকট দূর করতে স্বাস্থ্যখাতে অধিক বরাদ্দ রেখেছে সরকার …. রংপুরে দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী রংপুর নগরবাসীর ভোগান্তি দূর করতে ভাঙা সড়ক সংস্কার কাজ শুরু রংপুরে সাংবাদিকদের সাথে পুলিশ কমিশনারের সংবাদ সম্মেলন সংবিধান অনুযায়ী যথা সময়ে রাষ্ট্রপতি নির্বাচন হবে ..রংপুরে এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল রংপুরে বস্তাবন্দী অবস্থায় নারীর অর্ধগলিত লাশ উদ্ধার
শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ০২:৫০ অপরাহ্ন

গাজার জন্য আরও ১০০ টন ত্রাণ পাঠাচ্ছে পাকিস্তান

আন্তর্জাতিক ডেস্ক / ১৪৭ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : রবিবার, ৩ আগস্ট, ২০২৫

গাজা এবং ফিলিস্তিনিদের জন্য মানবিক সহায়তার অংশ হিসেবে পাকিস্তান আরও ১০০ টন ত্রাণ সামগ্রী পাঠাতে প্রস্তুত হয়েছে। এই নিয়ে পাকিস্তান থেকে পাঠানো মোট সহায়তার পরিমাণ দাঁড়ালো ১ হাজার ৮১৫ টনে।

ডন-এর প্রতিবেদন অনুযায়ী, আজ (রবিবার) সন্ধ্যায় ইসলামাবাদ বিমানবন্দর থেকে বিশেষ ফ্লাইটে এই ত্রাণ পাঠানো হবে। এই ত্রাণ কার্যক্রমে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন পাকিস্তানের উপ-প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার এবং জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ (এনডিএমএ)-এর চেয়ারম্যান লেফটেন্যান্ট জেনারেল ইনাম হায়দার মালিক।

ত্রাণ সামগ্রীর এই নতুন চালানে রয়েছে খাদ্যসামগ্রী এবং জরুরি ওষুধপত্র। এগুলো প্রথমে জর্ডানের রাজধানী আম্মানে পৌঁছানো হবে এবং সেখান থেকে সংশ্লিষ্ট সংস্থাগুলোর মাধ্যমে গাজায় পাঠানো হবে।

এনডিএমএ জানিয়েছে, ফিলিস্তিনিদের জন্য আরও ১০০ টন ত্রাণ পাঠানোর প্রস্তুতি চলছে, যা দ্রুততম সময়ে বিশেষ ফ্লাইটে পাঠানো হবে। এর মাধ্যমে মোট সহায়তার পরিমাণ হবে ১ হাজার ৯১৫ টন। আজকের চালানটি সহ এ পর্যন্ত পাকিস্তান থেকে গাজা ও ফিলিস্তিনের উদ্দেশে মোট ১৭টি পৃথক ত্রাণ চালান পাঠানো হয়েছে।

সংস্থাটি আরও জানায়, প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের নির্দেশে এই মানবিক সহায়তা কার্যক্রম পরিচালিত হচ্ছে এবং পাকিস্তান সবসময় ফিলিস্তিনি জনগণের পাশে আছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ