শিরোনাম
রংপুরে নিখোঁজের একদিন পর শিশু সানজিদার লাশ উদ্ধার জমি নিয়ে বিরোধে হামলায় নারীসহ গুরুতর আহত ৫ রংপুরে পল্লী উন্নয়ন কর্মকর্তার ওপর হামলা, থানায় অভিযোগ হিমাগার ভাড়া বৃদ্ধির প্রতিবাদে রংপুরে রাস্তায় আলু ফেলে চাষীদের বিক্ষোভ-মহাসড়ক অবরোধ রংপুরে ট্রান্সফরমার চুরি করতে গিয়ে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু হোটেল কর্মচারীকে পিটিয়ে হত্যা করেছে মালিক মিঠাপুকুরে মিশুক ছিনতাইকারী নারী আটক ব্র্যাক সীডের উদ্যোগে টেকসই ও নিরাপদ কৃষি কর্মশালা অনুষ্ঠিত ইন্টার্ণদের মাসিক ভাতা বৃদ্ধিসহ ৬ দফা দাবীতে রংপুরে কর্মবিরতি, বিক্ষোভ ও মানববন্ধন রমেক হাসপাতালে হামের উপসর্গ নিয়ে আরও এক শিশুর মৃত্যু
সোমবার, ২২ জুন ২০২৬, ০১:৪৩ অপরাহ্ন

খানা-খন্দে ভরপুর কিশোরগঞ্জের শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেলের প্রধান সড়ক,দ্রুত সংস্কারের দাবী।

অনন্য খান সাদিক, কিশোরগঞ্জ / ১১৮ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বুধবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৫

কিশোরগঞ্জে শহরতলীর যশোদল ইউনিয়নে অবস্থিত শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ ও হাসপাতাল। রোগী ও স্থানীয়দের চলাচলের জন্য দ্রুত রাস্তা সংস্কার ও প্রশস্ত করার দাবি জানিয়েছেন রোগী ও এলাকাবাসী।

প্রতিদিন আশেপাশের এলাকাসহ দূরের করিমগঞ্জ,তাড়াইল, ইটনা, মিঠামইন, অষ্টগ্রামের বিভিন্ন রোগী এই পথে সৈয়দ নজরুল হাসপাতালে নিয়মিত যাতায়াত করে থাকে,এছাড়া যশোদল,কর্শাকড়িয়াল,দানাপাটুলী, গচিহাটা,মানিকখালী,করগাঁও থেকে নিকলী পর্যন্ত প্রায় কয়েক হাজার মানুষ এই পথে বিভিন্ন কাজে কিশোরগঞ্জ সদরে ও শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ ও হাসপাতালে রোগী নিয়ে যাতায়াত করে থাকে। বিগত কয়েকদিনের টানা বৃষ্টিতে ভোগান্তি চরমে উঠেছে এই পথে যাতায়াত কারীদের।

বেশী ভোগান্তিতে পড়েছে এই পথের রোগী ও স্বজনরা।

প্রায় ২৮ বছর আগে নির্মিত মেডিকেল কলেজে হাসপাতালের সামনের এ সড়কের প্রস্থ মাত্র ১০ ফুট। হাসপাতালটিতে যাতায়াতের একমাত্র রাস্তা এখন রোগীদের ‘মরণফাঁদে’ পরিণত হয়েছে। ভাঙাচোরা রাস্তা দিয়ে চিকিৎসা নিতে গিয়ে আরও অসুস্থ হয়ে পড়ছেন রোগী। দ্রুত যাওয়ার দরকার হলেও সিদ্ধেশ্বরী কালীবাড়ি মোড় থেকে শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজে হাসপাতালে যাওয়ার এক কিলোমিটার রাস্তা যেতে সময় লাগছে ঘণ্টাখানেক। দীর্ঘদিন ধরে এলাকাবাসীর দাবির পরও রাস্তাটি সংস্কার ও প্রশস্ত করার কোনো উদ্যোগ নেই। অচিরেই রাস্তাটি সংস্কার করে রোগী ও জনগণের দুর্ভোগ কমানোর দাবি জানান তাঁরা।

এ বিষয়ে জানতে চাইলে সড়ক ও জনপথ অধিদপ্তর কিশোরগঞ্জ সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী শাকিল মোহাম্মদ ফয়সাল বলেন, ‘শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজের সামনে দিয়ে নিকলী সদর পর্যন্ত প্রায় ৩০ কিলোমিটার সড়ক সংস্কারের জন্য বরাদ্দ চাওয়া হয়েছে। বরাদ্দ পেলেই কাজ শুরু করব। আর মেডিকেল কলেজ হাসপাতালের সামনের সড়ক এবং সিদ্ধেশ্বরী কালীবাড়ির সামনের সড়কের সংস্কারকাজ শিগগিরই করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ