শিরোনাম
বেরোবিতে ছাত্রদল-ছাত্রশিবিরের মধ্যে সংঘাত এড়াতে ক্যাম্পাসে ১৪৪ ধারা জারি চেয়ে প্রশাসনের আবেদন বহুল প্রত্যাশিত কারমাইকেল কলেজের মূল ফটক নির্মাণ কাজের ভিত্তি প্রস্তরের উদ্বোধন রংপুরে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ২৫ পরিবার পেল বিআরটিএ’র ১ কোটি ৩ লাখ টাকা জমি বিরোধের জেরে মিথ্যা মামলা দিয়ে হয়রানির অভিযোগ রংপুরে ১’শ শয্যার আধুনিক শিশু হাসপাতাল চালুর প্রস্তুতি স্বাস্থ্য মন্ত্রণালয়ের জনবল সংকট দূর করতে স্বাস্থ্যখাতে অধিক বরাদ্দ রেখেছে সরকার …. রংপুরে দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী রংপুর নগরবাসীর ভোগান্তি দূর করতে ভাঙা সড়ক সংস্কার কাজ শুরু রংপুরে সাংবাদিকদের সাথে পুলিশ কমিশনারের সংবাদ সম্মেলন সংবিধান অনুযায়ী যথা সময়ে রাষ্ট্রপতি নির্বাচন হবে ..রংপুরে এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল রংপুরে বস্তাবন্দী অবস্থায় নারীর অর্ধগলিত লাশ উদ্ধার
শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ০৮:২০ অপরাহ্ন

কেয়া পায়েলের সঙ্গে তৌহিদ আফ্রিদির সম্পর্ক ছিল: তানভীর রাহী

বিনোদন ডেস্ক / ৬৭০ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৮ আগস্ট, ২০২৫
কেয়া পায়েলের সঙ্গে তৌহিদ আফ্রিদির সম্পর্ক ছিল: তানভীর রাহী

আলোচিত-সমালোচিত কনটেন্ট ক্রিয়েটর ও মাই টিভির মালিক নাসির উদ্দিন সাথীর ছেলে তৌহিদ আফ্রিদিকে গত ২৪ আগস্ট বরিশালে বিশেষ অভিযান চালিয়ে গ্রেপ্তার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। বৈষম্যবিরোধী আন্দোলনে রাজধানীর যাত্রাবাড়ী থানার আসাদুল হক বাবু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে এ কনটেন্ট ক্রিয়েটরকে।

তৌহিদ আফ্রিদি গ্রেপ্তারের পরই তার বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ উঠে। সোশ্যাল মিডিয়ায় আলোচনা ও সমালোচনা চলছে তাকে নিয়ে। এর মধ্যে গ্রেপ্তারের আগে থেকেই বিভিন্ন সময় নানাজনের সঙ্গে প্রেমের গুঞ্জন ছিল তার। অভিনেত্রী প্রার্থনা ফারদিন দীঘির সঙ্গে সখ্যতা ছিল। যদিও বারবার ‘বন্ধুত্ব’ বলেছেন তিনি।

এদিকে শোনা যায়, ছোটপর্দার আলোচিত অভিনেত্রী কেয়া পায়েলের সঙ্গেও প্রেম ছিল তৌহিদ আফ্রিদির। এ নিয়ে মুখ খুললেন তৌহিদ আফ্রিদিরই বন্ধু আলোচিত কনটেন্ট ক্রিয়েটর তানভীর রাহী। একটি বেসরকারি টিভির সঙ্গে আলাপকালে তৌহিদ আফ্রিদির প্রেমঘটিত ব্যাপারে কথা বলেন। জানিয়েছেন, কেয়া পায়েলের সঙ্গে প্রেমের সম্পর্ক ছিল তৌহিদ আফ্রিদির।

তানভীর রাহী বলেন, ‘আমার মনে আছে, অনেক আগে এটা। আমি শুনেছিলাম, পায়েল আপুর সঙ্গে তার রিলেশন ছিল, এ পর্যন্তই। এসব ব্যাপারে বেশি ধারণা ছিল না। এই যে মেয়েঘটিত বিষয়, এগুলো আমরা কিছুই জানতাম না।’

প্রসঙ্গত, তৌহিদ আফ্রিদি রাজধানীর যাত্রাবাড়ী থানার একটি হত্যা মামলার আসামি। গত বছরের ১ সেপ্টেম্বর রাজধানীর যাত্রাবাড়ী থানায় মামলাটি করেন মো. জয়নাল আবেদীন নামে এক ব্যক্তি। মামলায় তৌহিদ আফ্রিদি ও তার বাবা মাই টিভির মালিক নাসির উদ্দিন সাথীসহ ২৫ জনকে আসামি করা হয়। মামলায় এজাহারনামীয় ১১ নম্বর আসামি তৌহিদ আফ্রিদি।

এর আগে গত ১৭ আগস্ট রাজধানীর গুলশান থেকে তৌহিদ আফ্রিদির বাবা নাসির উদ্দিন সাথীকে গ্রেপ্তার করে পুলিশ। তাকে যাত্রাবাড়ী থানার আসাদুল হক বাবু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হয়। পরদিন ১৮ সেপ্টেম্বর ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জিয়াউদ্দিন আহমেদের আদালত তার ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ