শিরোনাম
রংপুরে ব্যাপক উৎসাহ উদ্দীপনায় টিসিএ মিডিয়াকাপ-২০২৬ শুরু নিয়োগ বিজ্ঞপ্তি | |Katha24.com || Katha Media বন্ধ কলকারখানা চালুর উদ্যোগ নিয়েছি: প্রধানমন্ত্রী রংপুরে নকলমুক্ত পরিবেশে এসএসসি ও সমমানের প্রথম পরীক্ষা অনুষ্ঠিত জাতীয় সংসদে আজ পাস হলো ২৪টি বিল, চলতি অধিবেশনে মোট ৯১টি বিল অনুমোদিত রাজশাহী ও রংপুর বিভাগের নারী সাংবাদিকদের নিয়ে তৃণমূল পর্যায়ের নির্বাচন রিপোর্টিং বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে প্রধানমন্ত্রী সর্বোচ্চ গুরুত্ব দিয়েছেন … রংপুর সিটি কর্পোরেশনের প্রশাসক ডন রংপুরে জমি দখলকে কেন্দ্র করে হামলা, বৃদ্ধ ও কিশোরীসহ আহত অনেকে মিঠাপুকুরে বসতভিটায় হামলা: গাছ কেটে লাখ টাকার ক্ষতি, প্রাণনাশের হুমকির অভিযোগ রংপুরে ঈদুল ফিতরের প্রধান জামাত অনুষ্ঠিত
বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬, ০২:৪৮ অপরাহ্ন

কিশোরগঞ্জে বিএনপি ছেড়ে জামায়াতে যোগ দিলেন ৬২ নেতাকর্মী।

অনন্য খান সাদিক, কিশোরগঞ্জ / ১৩৬ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শনিবার, ৮ নভেম্বর, ২০২৫

কিশোরগঞ্জের করিমগঞ্জে বিএনপি ও অঙ্গসংগঠনের ৬২ জন নেতাকর্মীসহ গণঅধিকার পরিষদের ২ জন সদস্য বাংলাদেশ জামায়াতে ইসলামীতে যোগদান করেছেন।

শনিবার (৮ নভেম্বর) রাতে করিমগঞ্জে উপজেলার জয়কা ইউনিয়নের ঝাউতলা বাজারে আয়োজিত এক অনুষ্ঠানে তারা ফুল দিয়ে আনুষ্ঠানিকভাবে জামায়াতে যোগ দেন।

অনুষ্ঠানে নবাগতদের হাতে ফুল তুলে দেন জামায়াতে ইসলামী কেন্দ্রীয় মজলিশে সূরা সদস্য ও কিশোরগঞ্জ-৩ (করিমগঞ্জ–তাড়াইল) আসনে দলের মনোনীত সংসদ সদস্য প্রার্থী প্রফেসর কর্নেল (অব.) ডা. জেহাদ খান।

যারা জামায়াতে ইসলামীতে যোগ দিয়েছেন তারা হলেন— করিমগঞ্জ উপজেলার জয়কা ইউনিয়ন যুবদল নেতা আল হারুন, ইউনিয়ন বিএনপি নেতা বিল্লাল হোসেন, শফিকুল ইসলাম খোকন, ছানাউল্লাহ, আল আমিন, যুবদল নেতা হিমেলসহ বিএনপি ও অঙ্গসংগঠনের মোট ৬২ জন নেতাকর্মী।

এছাড়া গণঅধিকার পরিষদের নেতা আব্দুল জব্বার এবং করিমগঞ্জ উপজেলা ছাত্র অধিকার পরিষদের সাবেক সভাপতি শহিদুল ইসলামও এসময় জামায়াতে যোগ দেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা জামায়াতে ইসলামীর আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট মুছলেহ উদ্দিন সুমন, উপজেলা আমির আবুল কাশেম ফজলুল হক, নায়েবে আমির মাওলানা জুবায়ের আহমদ, সেক্রেটারি নাজিম উদ্দিন, জেলা ছাত্রশিবিরের সাবেক সভাপতি খাইরুল ইসলাম, জয়কা ইউনিয়ন আমির জহিরুল ইসলাম, নোয়াবাদ ইউনিয়ন আমির শেখ ফরিদ, উপজেলা ছাত্রশিবির সভাপতি মুসাব্বিরসহ স্থানীয় নেতাকর্মীরা।

প্রফেসর কর্নেল (অব.) ডা. জেহাদ খান বলেন, ‘দেশে ন্যায় ও ইসলামভিত্তিক রাজনীতি প্রতিষ্ঠার সংগ্রামে জনগণের অংশগ্রহণই আমাদের সবচেয়ে বড় শক্তি। বিএনপির যেসব নেতাকর্মী আজ জামায়াতে যোগ দিয়েছেন, তারা সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নিয়েছেন। আমরা সবাই মিলে ইনশাআল্লাহ একটি ন্যায় ভিত্তিক সমাজ প্রতিষ্ঠায় কাজ করব।’

অনুষ্ঠান শেষে নতুন যোগদানকারীদের ফুলেল শুভেচ্ছা জানানো হয় এবং আগাম জাতীয় নির্বাচনে দাঁড়িপাল্লা প্রতীকের বিজয় নিশ্চিতের অঙ্গীকার ব্যক্ত করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ