শিরোনাম
ব্র্যাক সীডের উদ্যোগে টেকসই ও নিরাপদ কৃষি কর্মশালা অনুষ্ঠিত ইন্টার্ণদের মাসিক ভাতা বৃদ্ধিসহ ৬ দফা দাবীতে রংপুরে কর্মবিরতি, বিক্ষোভ ও মানববন্ধন রমেক হাসপাতালে হামের উপসর্গ নিয়ে আরও এক শিশুর মৃত্যু জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকীতে রংপুরে পৃথক পৃথক কর্মসূচী পালন রংপুরে ক্লুলেস হত্যা মামলার প্রধান আসামী সবুজ গ্রেফতার রাজধানীতে শিশু রামিসা হত্যার প্রতিবাদে রংপুরে মানববন্ধন-সমাবেশ রংপুর নগরীতে টিসিবি উপকারভোগীদের মাঝে স্মার্ট কার্ড বিতরণ রংপুরে দেশীয় অস্ত্র, মাদকসহ কারবারী গ্রেফতার রংপুরে আলোচিত গণধর্ষণ মামলার আসামী গ্রেফতার রংপুর র‌্যাবের অভিযানে বিষ্ণুমূর্তিসহ চোরাচালানকারীর দুই সদস্য গ্রেফতার
সোমবার, ১৫ জুন ২০২৬, ০৮:৪৫ অপরাহ্ন

কালীগঞ্জে নোংরা পরিবেশে খাবার প্রস্তুত ও তামাক ক্রাশঃ তিন প্রতিষ্ঠানকে জরিমানা

কায়সারুল আলম সোহাগ, কালীগঞ্জ (লালমনিরহাট) প্রতিনিধি / ১৮৬ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৪ আগস্ট, ২০২৫

লালমনিরহাটের কালীগঞ্জে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যপণ্য প্রস্তুত এবং জনবসতিপূর্ণ এলাকায় তামাক ক্রাশ করার অভিযোগে তিনটি প্রতিষ্ঠানকে মোট ১ লাখ ১০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।

বৃহস্পতিবার সকাল ১১টা থেকে দুপুর ২টা পর্যন্ত উপজেলার কাকিনা এলাকায় এ অভিযান পরিচালনা করেন কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোছাঃ জাকিয়া সুলতানা।

অভিযানে জরিমানা করা প্রতিষ্ঠানগুলো হলো সালমান বেকারি (কবি বাড়ি সংলগ্ন) অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যপণ্য প্রস্তুত ও ভোক্তা অধিকার আইন লঙ্ঘনের দায়ে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়,টিপু সুলতান গুল ফ্যাক্টরি (কাকিনা বাজার) জনবসতিপূর্ণ এলাকায় তামাক ক্রাশের অপরাধে ২০ হাজার টাকা জরিমানা করা হয় এবং খান ট্রেডার্স (কাকিনা রেলস্টেশনের পাশে) একই অপরাধে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

প্রতিষ্ঠানগুলোকে ভবিষ্যতে এ ধরনের অপরাধ না করার জন্য সতর্ক করা হয়েছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছাঃ জাকিয়া সুলতানা বলেন, “অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য প্রস্তুত এবং জনবসতিপূর্ণ এলাকায় তামাক ক্রাশের কারণে শ্বাসকষ্ট, ক্যান্সার ও চর্মরোগসহ নানা জীবনঘাতী রোগে মানুষ আক্রান্ত হচ্ছে। এলাকাবাসীর অভিযোগের ভিত্তিতেই এই অভিযান পরিচালনা করা হয়েছে।জনস্বার্থে এই ধরনের অভিযান চলমান থাকবে।”


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ