শিরোনাম
দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে রংপুরে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ জ্বালানী তেলের মূল্য বৃদ্ধির প্রতিবাদে রংপুরে জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ রংপুরে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্থ পরিবার পেল ২ কোটি ১৬ লক্ষ টাকার আর্থিক সহায়তা রংপুরে স্কুল ছাত্রী ধর্ষণ মামলার প্রধান আসামী গ্রেফতার রংপুরে সড়ক দূর্ঘটনায় এক নারী মৃত্যু মিঠাপুকুর ভুমি অফিসের ক্যাশিয়ারের তৌহিদের বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ সুষ্ঠু তদন্তের মাধ্যমে সত্যিকারের দোষীদের আইনের আওতায় নিয়ে আসা সবচেয়ে জরুরী …. রংপুরে ত্রাণ মন্ত্রী দুলু রংপুরে তিস্তা নদীবেষ্টিত কর্মহীন ও দ্স্থু ৩’শ পরিবারের মাঝে খাদ্য সহায়তা প্রদান রংপুরে সাংবাদিক হত্যা মামলায় এক আসামীর মৃত্যুদন্ড ও ২ জনের যাবজ্জীবন রংপুরে চার খুনের ঘটনায় তদন্তে আসা নানা প্রশ্নের জবাব পেশাদারিত্বের সাথে খুঁজছে পুলিশ
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ১২:০৫ অপরাহ্ন

কত বয়সে শুরু করবেন কোলেস্টেরল টেস্ট? চিকিৎসক যা বলছেন

ডেস্ক রিপোর্ট / ৪১০ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শুক্রবার, ৩১ অক্টোবর, ২০২৫

আমরা প্রায়ই শুনি, কোলেস্টেরল বেড়ে গেলে হৃদরোগের ঝুঁকি বাড়ে। কিন্তু অনেকেই জানি না, ঠিক কত বছর বয়স থেকে নিয়মিত কোলেস্টেরল টেস্ট করানো দরকার। চলুন আজ সহজভাবে জানবো— কার কখন কোলেস্টেরল পরীক্ষা করা উচিত, কেন তা দরকার এবং কী কী লক্ষণে সতর্ক হবেন।

প্রথমেই জেনে নেওয়া দরকার কোলেস্টেরল কী? কেন গুরুত্ব দিয়ে এটি দেখা জরুরি? কোলেস্টেরল একধরনের ফ্যাট, যা আমাদের শরীরে অনেক গুরুত্বপূর্ণ কাজ করে। এটা রক্তে প্রোটিনের সঙ্গে মিশে লিপোপ্রোটিন তৈরি করে এবং শরীরে ঘোরাফেরা করে।

তবে সমস্যা হয় তখনই, যখন কোলেস্টেরলের পরিমাণ বেশি হয়ে যায়। তখন হার্টের রোগসহ অনেক জটিল অসুখ দেখা দিতে পারে।

কোন বয়স থেকে কোলেস্টেরল টেস্ট করাবেন?

চিকিৎসক ডা. আশিস মিত্র জানাচ্ছেন, আগে যেসব হার্টের অসুখ শুধু বয়স বাড়লে হতো, এখন তা কম বয়সেও দেখা যাচ্ছে। তাই বয়স ২৫ পেরোলেই পুরুষদের জন্য কোলেস্টেরল টেস্ট শুরু করার পরামর্শ দেওয়া হয়।

নারীদেরর ক্ষেত্রে, বয়স ৪০-এর পর থেকে বছরে অন্তত একবার এই টেস্ট করানো উচিত। এতে আগেভাগে জানা যাবে সমস্যা আছে কি না এবং সময় থাকতে চিকিৎসা শুরু করা যাবে।

কোন টেস্টটা করাতে হবে?

কোলেস্টেরল পরীক্ষার জন্য সাধারণত লিপিড প্রোফাইল টেস্ট করানো হয়। এতে জানা যায়—

– খারাপ কোলেস্টেরল (LDL) কতটা

– ভালো কোলেস্টেরল (HDL) কতটা

– ট্রাইগ্লিসারাইডস নামের ক্ষতিকর ফ্যাট কতটা আছে

রিপোর্ট অনুযায়ী চিকিৎসক পরামর্শ দেন খাবার, জীবনযাত্রা বা ওষুধের।

বেশি কোলেস্টেরলের লক্ষণ

বেশিরভাগ সময়েই শরীরে কোলেস্টেরল বেড়ে গেলে তেমন কোনও স্পষ্ট উপসর্গ দেখা দেয় না। তবে কিছু সাধারণ লক্ষণ হতে পারে, যেমন :

  • – অল্পতেই ক্লান্ত লাগা
  • – খিদে কমে যাওয়া
  • – চোখের আশপাশে হলুদ চর্বির দাগ
  • – বুকের বাঁ পাশে ব্যথা
  • – প্রেসার বেড়ে যাওয়া
  • – পায়ের ব্যথা

এসব লক্ষণ দেখা দিলে দেরি না করে টেস্ট করিয়ে নেওয়া উচিত।

কোলেস্টেরল বাড়া মানেই সব সময় বিপদ নয়, তবে অবহেলা করলে বড় সমস্যা হতে পারে। তাই সময় থাকতেই পরীক্ষা করান, খাবারে সচেতন হোন, এবং জীবনযাত্রায় স্বাস্থ্যকর পরিবর্তন আনুন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ