শিরোনাম
রংপুরে নিখোঁজের একদিন পর শিশু সানজিদার লাশ উদ্ধার জমি নিয়ে বিরোধে হামলায় নারীসহ গুরুতর আহত ৫ রংপুরে পল্লী উন্নয়ন কর্মকর্তার ওপর হামলা, থানায় অভিযোগ হিমাগার ভাড়া বৃদ্ধির প্রতিবাদে রংপুরে রাস্তায় আলু ফেলে চাষীদের বিক্ষোভ-মহাসড়ক অবরোধ রংপুরে ট্রান্সফরমার চুরি করতে গিয়ে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু হোটেল কর্মচারীকে পিটিয়ে হত্যা করেছে মালিক মিঠাপুকুরে মিশুক ছিনতাইকারী নারী আটক ব্র্যাক সীডের উদ্যোগে টেকসই ও নিরাপদ কৃষি কর্মশালা অনুষ্ঠিত ইন্টার্ণদের মাসিক ভাতা বৃদ্ধিসহ ৬ দফা দাবীতে রংপুরে কর্মবিরতি, বিক্ষোভ ও মানববন্ধন রমেক হাসপাতালে হামের উপসর্গ নিয়ে আরও এক শিশুর মৃত্যু
রবিবার, ২১ জুন ২০২৬, ০৬:০৭ অপরাহ্ন

এবার মহাসড়কের পাশ থেকেই মিলল পেট্রলবোমা ভর্তি লাগেজ

ডেস্ক রিপোর্ট / ৬৯ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৩ নভেম্বর, ২০২৫

ফরিদপুরের ভাঙ্গায় মহাসড়কের পাশ থেকে ৩২টি পেট্রলবোমা ভর্তি একটি লাগেজ উদ্ধার করেছে থানা পুলিশ। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ঘোষিত চলমান ঢাকা লকডাউন কর্মসূচি ঘিরে নাশকতার উদ্দেশে এসব বোমা সেখানে রাখা হয়েছিল বলে পুলিশের ধারণা।

বৃহস্পতিবার (১৩ নভেম্বর) দুপুর ৩টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের ভাঙ্গা উপজেলার হামিরদী ইউনিয়নের মুনসুরাবাদ এলাকা থেকে পেট্রলবোমা অবিস্ফোরিত অবস্থায় উদ্ধার করা হয়।

এ বিষয়ে পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ভাঙ্গার মুনসুরাবাদ এলাকায় নাশকতার প্রস্তুতির খবর পেয়ে পুলিশ অভিযান চালায়। এ সময় দুর্বৃত্তরা টের পেয়ে লাগেজটি মহাসড়কের পাশে ফেলে রেখে পালিয়ে যায়। পরে পরিত্যক্ত অবস্থায় কালো রংয়ের লাগেজটি উদ্ধার করা হয়। পরে সেটি খুলে ভেতর ৩২ বোতল পেট্রলবোমা পাওয়া যায়। সেভেন আপ, পেপসি ও কোকাকোলার কাচের বোতলের ভেতর পেট্রোল দিয়ে এসব বোমা বানানো হয়েছে। তবে ঘটনাস্থল থেকে কাউকে আটক করা সম্ভব হয়নি।

উক্ত ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফ হোসেন। তিনি বলেন, মহা সড়কের পাশে ফেলে রাখা একটি লাগেজ দেখতে পেয়ে সেটি উদ্ধার করা হয়। পরে লাগেজ খুলে তার মধ্যে ৩২ বোতল পেট্রলবোমা পাওয়া গেছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ