শিরোনাম
বেরোবিতে ছাত্রদল-ছাত্রশিবিরের মধ্যে সংঘাত এড়াতে ক্যাম্পাসে ১৪৪ ধারা জারি চেয়ে প্রশাসনের আবেদন বহুল প্রত্যাশিত কারমাইকেল কলেজের মূল ফটক নির্মাণ কাজের ভিত্তি প্রস্তরের উদ্বোধন রংপুরে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ২৫ পরিবার পেল বিআরটিএ’র ১ কোটি ৩ লাখ টাকা জমি বিরোধের জেরে মিথ্যা মামলা দিয়ে হয়রানির অভিযোগ রংপুরে ১’শ শয্যার আধুনিক শিশু হাসপাতাল চালুর প্রস্তুতি স্বাস্থ্য মন্ত্রণালয়ের জনবল সংকট দূর করতে স্বাস্থ্যখাতে অধিক বরাদ্দ রেখেছে সরকার …. রংপুরে দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী রংপুর নগরবাসীর ভোগান্তি দূর করতে ভাঙা সড়ক সংস্কার কাজ শুরু রংপুরে সাংবাদিকদের সাথে পুলিশ কমিশনারের সংবাদ সম্মেলন সংবিধান অনুযায়ী যথা সময়ে রাষ্ট্রপতি নির্বাচন হবে ..রংপুরে এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল রংপুরে বস্তাবন্দী অবস্থায় নারীর অর্ধগলিত লাশ উদ্ধার
রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৫:০৬ পূর্বাহ্ন

‘এখন ৬ মাস আওয়ামী লীগ ৬ মাস বিএনপি’, কাকে বললেন পরীমণি

বিনোদন ডেস্ক / ৩১৬ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শুক্রবার, ৫ সেপ্টেম্বর, ২০২৫

আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী অপু বিশ্বাসের বিএনপির অনুষ্ঠানে হাজির হওয়া সহজভাবে নেননি বিনোদন অঙ্গনের অনেকেই। এ নিয়ে চলছে আলোচনা-সমালোচনা। বিএনপিসহ শোবিজের অনেকেই ঘটনার নিন্দা জানিয়েছেন। ফোড়ন কেটে পরীমণি লিখেছেন, দিদি ৬ মাস আওয়ামী লীগ, ৬ মাস বিএনপি।

আজ শুক্রবার (৫ সেপ্টেম্বর) সন্ধ্যায় ফেসবুক পরীমণি লিখেছেন, ‘আগে ছিল ৬ মাস হিন্দু, ৬ মাস মুসলিম। এখন ৬ মাস আওয়ামীলীগ, ৬ মাস বিএনপি। পল্টিবাজ, সুবিধাবাদী কারে বলে দিদি কিন্তু দেখিয়ে দিলেন। বাপরে বাপ কি জিনিস এটা।’ যদিও স্ট্যাটাসটিতে পরীমণি দিদির নাম উল্লেখ করেননি। তবে তার অনুরাগীরা সে নাম ফাঁস করেছেন মন্তব্যে।

জানা গেছে, গত ৪ সেপ্টেম্বর কুষ্টিয়ার খোকসা উপজেলায় বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জানিপুর সরকারি মাধ্যমিক বিদ্যালয় মাঠে আয়োজিত শোডাউন, ভোজন ও সাংস্কৃতিক অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অপু। সঙ্গে ছিলেন চিত্রনায়ক নিরব হোসেন।

আওয়ামী লীগের হয়ে নির্বাচনী প্রচারণায় নিয়মিত উপস্থিত থাকতেন অপু বিশ্বাস। সেই অপু এবার বিএনপির অনুষ্ঠানে যোগ দিয়ে নতুন আলোচনার জন্ম দিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ