শিরোনাম
রংপুরে নিখোঁজের একদিন পর শিশু সানজিদার লাশ উদ্ধার জমি নিয়ে বিরোধে হামলায় নারীসহ গুরুতর আহত ৫ রংপুরে পল্লী উন্নয়ন কর্মকর্তার ওপর হামলা, থানায় অভিযোগ হিমাগার ভাড়া বৃদ্ধির প্রতিবাদে রংপুরে রাস্তায় আলু ফেলে চাষীদের বিক্ষোভ-মহাসড়ক অবরোধ রংপুরে ট্রান্সফরমার চুরি করতে গিয়ে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু হোটেল কর্মচারীকে পিটিয়ে হত্যা করেছে মালিক মিঠাপুকুরে মিশুক ছিনতাইকারী নারী আটক ব্র্যাক সীডের উদ্যোগে টেকসই ও নিরাপদ কৃষি কর্মশালা অনুষ্ঠিত ইন্টার্ণদের মাসিক ভাতা বৃদ্ধিসহ ৬ দফা দাবীতে রংপুরে কর্মবিরতি, বিক্ষোভ ও মানববন্ধন রমেক হাসপাতালে হামের উপসর্গ নিয়ে আরও এক শিশুর মৃত্যু
রবিবার, ২১ জুন ২০২৬, ১০:১০ পূর্বাহ্ন

এক বাড়ির মুরগি অন্য বাড়িতে যাওয়াতে প্রতিবেশীকে কুপিয়ে হত্যা

ডেস্ক রিপোর্ট / ২২০ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শনিবার, ৪ অক্টোবর, ২০২৫

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে এক বাড়ির মুরগি অন্য বাড়িতে যাওয়ার ঘটনাকে কেন্দ্র করে মোছা. রৌশনারা বেগম (৫০) নামে এক নারীকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে।

শুক্রবার (৩ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৬ টার দিকে উপজেলার সদর ইউনিয়নের খৈরাটি গ্রামে এ ঘটনা ঘটে। নিহত ওই নারী গ্রামের মৃত আব্দুল জলিলের স্ত্রী।

এ ঘটনায় তিনজনকে আটক করেছে পুলিশ। তারা হলেন- সাখাওয়াত হোসেন (২১), তার বাবা মোস্তুফা মিয়া (৪৮) ও বড় ভাই সাজ্জাদ হোসেন (২৪)।

নিহতের পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, নিহত রৌশনারার পরিবারের সঙ্গে বাড়ির সীমানা নিয়ে পূর্ব বিরোধ ছিল প্রতিবেশী মোস্তুফা মিয়ার পরিবারের। শুক্রবার সন্ধ্যায় রৌশনারা বেগমের একটি মুরগি মোস্তুফাদের বাড়িতে যায়। এরপর মুরগি আনতে গেলে মোস্তুফা ও তার মা সালেমা বেগমসহ পরিবারের অন্য সদস্যরা তাদের বাড়িতে মুরগি কেন গেল, এ নিয়ে অকথ্য ভাষায় গালিগালাজ শুরু করেন। একপর্যায়ে মোস্তুফার ছোট ছেলে সাখাওয়াত হোসেন দা হাতে দৌঁড়ে এসে রৌশনারা বেগমের ঘাড়ে কোপ দেয়। এসময় চিৎকার দিয়েই মাটিতে লুটিয়ে পড়ে রৌশনারা বেগম।

এরপর স্থানীয়রা আশঙ্কাজনক অবস্থায় ওই নারীকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিহতের পুত্রবধূ হাফসা আক্তার অভিযোগ করে বলেন, সন্ধ্যা হয়ে গেলে আমাদের একটি মুরগি ঘরে উঠেনি। পরে আমার শাশুড়ি এদিক-সেদিক খুঁজতে থাকলে প্রতিবেশী এক চাচি এসে জানায় মোস্তুফাদের ঘরের পেছনে কলাগাছের পাশে মুরগি বসে আছে। সেই মুরগী আনতে গেলে মোস্তফার ছেলে সাখাওয়াত আমার শাশুড়িকে দা দিয়ে কুপিয়ে হত্যা করে।

ঈশ্বরগঞ্জ থানার ওসি মো. ওবায়দুর রহমান বলেন, ঘটনার খবর পেয়ে উপজেলার হারুয়া ও শিমুলতলী এলাকায় অভিযান চালিয়ে তিনজনকে আটক করা হয়েছে। ঘটনাস্থল থেকে হত্যাকাণ্ডে ব্যবহৃত রক্তমাখা বটি ও লাঠি আলামত হিসেবে উদ্ধার করা হয়েছে। আইনি পদক্ষেপ নেওয়া হচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ