শিরোনাম
রংপুরে নিখোঁজের একদিন পর শিশু সানজিদার লাশ উদ্ধার জমি নিয়ে বিরোধে হামলায় নারীসহ গুরুতর আহত ৫ রংপুরে পল্লী উন্নয়ন কর্মকর্তার ওপর হামলা, থানায় অভিযোগ হিমাগার ভাড়া বৃদ্ধির প্রতিবাদে রংপুরে রাস্তায় আলু ফেলে চাষীদের বিক্ষোভ-মহাসড়ক অবরোধ রংপুরে ট্রান্সফরমার চুরি করতে গিয়ে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু হোটেল কর্মচারীকে পিটিয়ে হত্যা করেছে মালিক মিঠাপুকুরে মিশুক ছিনতাইকারী নারী আটক ব্র্যাক সীডের উদ্যোগে টেকসই ও নিরাপদ কৃষি কর্মশালা অনুষ্ঠিত ইন্টার্ণদের মাসিক ভাতা বৃদ্ধিসহ ৬ দফা দাবীতে রংপুরে কর্মবিরতি, বিক্ষোভ ও মানববন্ধন রমেক হাসপাতালে হামের উপসর্গ নিয়ে আরও এক শিশুর মৃত্যু
রবিবার, ২১ জুন ২০২৬, ১১:৩৪ পূর্বাহ্ন

এইচএসসি পরীক্ষার্থীদের জন্য বিএনপি নেতার ব্যতিক্রমী উপহার

ডেস্ক রিপোর্ট / ১৮১ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৬ জুন, ২০২৫

এইচএসসি পরীক্ষার সকালে রূপগঞ্জের মুড়াপাড়া সরকারি বিশ্ববিদ্যালয় কলেজের শিক্ষার্থীদের জন্য অপেক্ষা করছিল এক অবিশ্বাস্য চমক। পরীক্ষাকেন্দ্র দূরে হওয়ায় যখন অনেক শিক্ষার্থী যাতায়াতের চিন্তায় দুশ্চিন্তাগ্রস্ত, তখন কলেজ চত্বরে দেখা গেল সারিবদ্ধভাবে দাঁড়িয়ে থাকা একাধিক বাস যা মুহূর্তেই তাদের মুখে এনে দেয় স্বস্তির হাসি।

এই ব্যতিক্রমী মানবিক উদ্যোগের পেছনে রয়েছেন নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও কলেজটির সাবেক ভিপি গোলাম ফারুক খোকন। বর্তমানে তিনি জেলা বিএনপির সদস্য এবং শহিদ জিয়া মেমোরিয়াল ফাউন্ডেশনের ব্যানারে এ ব্যবস্থা গ্রহণ করেছেন পুরোপুরি নিজস্ব অর্থায়নে।

চলতি বছরের পরীক্ষার্থীদের কেন্দ্র নির্ধারিত হয়েছে প্রায় ১৫ কিলোমিটার দূরে, একটি ভিন্ন কলেজে। ফলে সময়মতো কেন্দ্রে পৌঁছানো নিয়ে শিক্ষার্থী ও অভিভাবকদের মাঝে দেখা দেয় উৎকণ্ঠা। ঠিক সেই সময়েই হাল ধরেন খোকন। ছাত্রছাত্রীদের যেন কোনোভাবেই পরীক্ষায় অংশ নিতে বাধা না আসে এই চিন্তা থেকেই পুরো পরীক্ষাকালজুড়ে ফ্রি পরিবহন ব্যবস্থা চালু করেন তিনি।

পরীক্ষার দিন সকালে কলেজে এসে শিক্ষার্থীরা যখন এসব গাড়ি দেখে, তখন অনেকেই চোখকে বিশ্বাস করতে পারেননি। কেউ কেউ বলেন, এমন দায়িত্বশীলতা ও ভালোবাসা রাজনীতির জগতে আজকাল বিরল।

এক অভিভাবকের ভাষায়, আমার ছেলের কেন্দ্র এত দূরে ভাবছিলাম বাইকে করেই নিয়ে যাবো। সকালে যখন দেখি এই সুন্দর ব্যবস্থা, তখন চোখে পানি চলে আসে। সত্যিই আজকের দিনে একজন রাজনীতিকের কাছ থেকে এমন মানবিক আচরণ ভাবাই যায় না।

শুধু অভিভাবকই নয়, শিক্ষকরাও এই উদ্যোগের প্রশংসা করেছেন। তাদের মতে, শিক্ষার্থীদের পাশে দাঁড়ানো এমন মহৎ কাজ সমাজে দৃষ্টান্ত হয়ে থাকবে।

গোলাম ফারুক খোকন বলেন, এইচএসসি পরীক্ষার্থীরা আমাদের ভবিষ্যৎ। পরীক্ষার দিনে যেন একজন শিক্ষার্থীও শুধু যাতায়াতের কারণে পরীক্ষায় অংশগ্রহণ থেকে বঞ্চিত না হয়, সেটাই আমার মূল লক্ষ্য। আগেও দেখেছি অনেকে দেরি করে কেন্দ্রে পৌঁছে পরীক্ষায় অংশ নিতে পারেনি। সেই অভিজ্ঞতা থেকেই শহিদ জিয়া মেমোরিয়াল ফাউন্ডেশনের পক্ষ থেকে এই উদ্যোগ নিয়েছি, এবং পুরো পরীক্ষাকালজুড়েই তা চলমান থাকবে।

রাজনীতিতে মানবিকতা ও দায়িত্ববোধ যে এখনও বেঁচে আছে তারই এক উজ্জ্বল উদাহরণ হয়ে থাকলো গোলাম ফারুক খোকনের এই ব্যতিক্রমী উপহার।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ