শিরোনাম
বেরোবিতে শতাধিক গাছ কর্তনে প্রতিবাদ ঈদ যাত্রাকে নির্বিঘ্ন করতে রংপুরে পুলিশের সাব-কন্ট্রোল রুমের উদ্বোধন মিঠাপুকুরে নারী দিবসে উদ্দীপন কর্তৃক শিক্ষাবৃত্তি প্রদান রংপুরে গর্ভবতী গরু জবাই করে বিক্রির ঘটনায় যুবকের কারাদন্ড বিএনপি জনবান্ধব রাজনৈতিক দলের পাশাপাশি জনবান্ধব সরকার ……. রংপুরে মন্ত্রী আসাদুল হাবীব দুলু  রংপুরে হোটেল-রেস্তোরা কর্মচারীদের মাঝে চেম্বারের স্বাস্থ্যবিধি সুরক্ষা সামগ্রী বিতরণ রংপুরে বাজারে অভিযান চালাতে গিয়ে ব্যবসায়ীদের তোপের মুখে ভোক্তা কর্মকর্তা রংপুরের পীরগঞ্জে স্কুল থেকে ধানের শীর্ষের সিলমারা ব্যালট উদ্ধার ইউএনও অবরুদ্ধ রংপুরের ৩টি আসনে ভোট পুনঃগণনার দাবীতে বিএনপি’র প্রার্থীদের ডিসি অফিস ঘেরাও রংপুর-৩ আসনে অপ্রত্যাশিত ফল বিপুল ভোটে জয়ী অধ্যাপক মাহাবুবুর রহমান বেলাল, বদলে গেল রাজনৈতিক সমীকরণ
শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ০১:৩৯ পূর্বাহ্ন

ঈদ যাত্রাকে নির্বিঘ্ন করতে রংপুরে পুলিশের সাব-কন্ট্রোল রুমের উদ্বোধন

রিপোটারের নাম / ৩ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১২ মার্চ, ২০২৬

ঈদ যাত্রাকে নির্বিঘ্ন করতে রংপুর মেট্রোপলিটন পুলিশের সাব-কন্ট্রোল রুমের উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার (১২ মার্চ) বিকেলে নগরীর প্রবেশদ্বার মর্ডাণ মোড়ে এর উদ্বোধন করেন মেট্রোপলিটন পুলিশ কমিশনার মজিদ আলী। উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন, র‌্যাব-১৩ এর উপ-অধিনায়ক মেজর সাইফুল ইসলাম, জেলা মটর মালিক সমিতির সাধারণ সম্পাদক ওয়াসিম বারী রাজ। এ সময় জানানো হয়, ঈদের ঘরমুখী যাত্রী এবং ঈদ পরবর্তী কর্মস্থলে যাওয়া যাত্রীদের সেবা দিতে সাব কন্ট্রোল কাজ করবে। বাসস্ট্যান্ডে চাঁদাবাজি, অজ্ঞান পার্টি, মলম পার্টিদের দৌড়াত্ম রোধে সার্বক্ষনিক পুলিশ ও র‌্যাব কাজ করে যাবে।
মেট্রোপলিটন পুলিশ কমিশনার মজিদ আলী বলেন, প্রতি বছরের মত এ বছরেও আমরা সাব কন্ট্রোল রুমে চালু করেছি। এখানে নিয়োজিত পুলিশ সদস্যরা সার্বক্ষনিক যাত্রী সাধারণের নানা সমস্যা সমাধানে কাজ করবেন। আমি বাস মালিকদের প্রতি আহ্বান জানাবো, ঈদকে ঘিরে আপনার কোন বাসের ছাদে মানুষ পরিবহন করবেন না। এতে দূর্ঘটনার কারণে প্রতি বছর অসংখ্য মানুষ নিহত হন। এছাড়া নির্বিঘ্নে চলাচলের জন্য সড়কে কোন প্রকার যানবাহন রাখা যাবে না। ঈদকে ঘিরে মহাসড়কে থ্রি-হুইলারের চলাচল রোধে কাজ করবে পুলিশ। ### ১২-০৩-২৬ইং


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ