শিরোনাম
রংপুরে নিখোঁজের একদিন পর শিশু সানজিদার লাশ উদ্ধার জমি নিয়ে বিরোধে হামলায় নারীসহ গুরুতর আহত ৫ রংপুরে পল্লী উন্নয়ন কর্মকর্তার ওপর হামলা, থানায় অভিযোগ হিমাগার ভাড়া বৃদ্ধির প্রতিবাদে রংপুরে রাস্তায় আলু ফেলে চাষীদের বিক্ষোভ-মহাসড়ক অবরোধ রংপুরে ট্রান্সফরমার চুরি করতে গিয়ে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু হোটেল কর্মচারীকে পিটিয়ে হত্যা করেছে মালিক মিঠাপুকুরে মিশুক ছিনতাইকারী নারী আটক ব্র্যাক সীডের উদ্যোগে টেকসই ও নিরাপদ কৃষি কর্মশালা অনুষ্ঠিত ইন্টার্ণদের মাসিক ভাতা বৃদ্ধিসহ ৬ দফা দাবীতে রংপুরে কর্মবিরতি, বিক্ষোভ ও মানববন্ধন রমেক হাসপাতালে হামের উপসর্গ নিয়ে আরও এক শিশুর মৃত্যু
রবিবার, ২১ জুন ২০২৬, ০৯:০৫ অপরাহ্ন

ইসলামী ব্যাংকের চাকরিচ্যুতি: স্ত্রীর চাকরি হারানোর খবর শুনে স্ট্রোক করে স্বামীর মৃত্যু !

ডেস্ক রিপোর্ট / ৬২১ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বুধবার, ৮ অক্টোবর, ২০২৫

ইসলামী ব্যাংক থেকে স্ত্রীর চাকরিচ্যুতির খবরে মানসিক আঘাত সহ্য করতে না পেরে লিটন দাশ (৪৫) নামের এক ব্যক্তি হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন। আজ (বুধবার) দুপুরের দিকে ঢাকার মুগদা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

লিটন দাশ চট্টগ্রামের পটিয়া পৌরসভার সুচক্রীদণ্ডী এলাকার বাসিন্দা সুবিমল দাশের ছেলে। তার স্ত্রী অপর্ণা দত্ত ইসলামী ব্যাংকের ঢাকা ধনিয়াপাড়া শাখায় সহকারী অফিসার (ক্যাশ) হিসেবে কর্মরত ছিলেন। গত রবিবার (৫ অক্টোবর) রাতে অপর্ণা ব্যাংক কর্তৃপক্ষের পক্ষ থেকে চাকরিচ্যুতির চিঠি হাতে পান।

পারিবারিক সূত্রে জানা যায়, অপর্ণা শুরুতে বিষয়টি স্বামীর কাছ থেকে গোপন রাখেন এবং পরদিন সোমবার পটিয়া থেকে স্বামীকে নিয়ে ঢাকায় আসেন। ঢাকায় পৌঁছানোর পর অপর্ণা লিটন দাশকে চাকরিচ্যুতির খবর জানান। এ খবর শোনার পর তিনি মানসিকভাবে ভেঙে পড়েন এবং দ্রুত অসুস্থ হয়ে পড়েন। শারীরিক অবস্থার অবনতি হলে আজ (বুধবার) সকালে তাকে মুগদা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরে চিকিৎসকরা জানান, তিনি স্ট্রোকজনিত কারণে মারা গেছেন।

প্রসঙ্গত, ইসলামী ব্যাংকে সম্প্রতি এস আলম গ্রুপের অনিয়ম ও দুর্নীতির অভিযোগের প্রেক্ষিতে বর্তমান পরিচালনা পর্ষদ প্রায় ৪ হাজার কর্মকর্তা-কর্মচারীকে চাকরিচ্যুত করেছে। চাকরিচ্যুতদের বড় একটি অংশই চট্টগ্রাম, বিশেষ করে পটিয়া এলাকার বাসিন্দা। এই ঘটনা সংশ্লিষ্ট পরিবারগুলোতে চরম হতাশা ও ক্ষোভের সৃষ্টি করেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ