শিরোনাম
রংপুরে নিখোঁজের একদিন পর শিশু সানজিদার লাশ উদ্ধার জমি নিয়ে বিরোধে হামলায় নারীসহ গুরুতর আহত ৫ রংপুরে পল্লী উন্নয়ন কর্মকর্তার ওপর হামলা, থানায় অভিযোগ হিমাগার ভাড়া বৃদ্ধির প্রতিবাদে রংপুরে রাস্তায় আলু ফেলে চাষীদের বিক্ষোভ-মহাসড়ক অবরোধ রংপুরে ট্রান্সফরমার চুরি করতে গিয়ে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু হোটেল কর্মচারীকে পিটিয়ে হত্যা করেছে মালিক মিঠাপুকুরে মিশুক ছিনতাইকারী নারী আটক ব্র্যাক সীডের উদ্যোগে টেকসই ও নিরাপদ কৃষি কর্মশালা অনুষ্ঠিত ইন্টার্ণদের মাসিক ভাতা বৃদ্ধিসহ ৬ দফা দাবীতে রংপুরে কর্মবিরতি, বিক্ষোভ ও মানববন্ধন রমেক হাসপাতালে হামের উপসর্গ নিয়ে আরও এক শিশুর মৃত্যু
রবিবার, ২১ জুন ২০২৬, ০৬:০৬ অপরাহ্ন

আ.লীগের লকডাউনের প্রতিবাদে বুলডোজার দিয়ে মুজিব চত্বর গুড়িয়ে দিল ছাত্রজনতা

ডেস্ক রিপোর্ট / ৩৪৯ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৩ নভেম্বর, ২০২৫

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ডাকা লকডাউন ও দেশব্যাপী চলমান নৈরাজ্যের প্রতিবাদে ঝিনাইদহে মুজিব চত্বর গুড়িয়ে দিয়েছে বিক্ষুব্ধ ছাত্রজনতা। বৃহস্পতিবার (১৩ নভেম্বর) দুপুরে ঝিনাইদহ শহরের কেন্দ্রীয় শহীদ মিনার এলাকায় স্থাপিত মুজিব চত্বর বুলডোজার দিয়ে গুড়িয়ে দেওয়া হয়।

স্থানীয় সুত্র থেকে জানা যায়, বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে দেশব্যাপী নৈরাজ্যের প্রতিবাদে শহরে বিক্ষোভ মিছিল বের করে ফ্যাসিবাদবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা। মিছিল শেষে কেন্দ্রীয় শহীদ মিনার এলাকায় অবস্থিত মুজিব চত্বর বুলডোজার দিয়ে ভেঙে ফেলা হয়।

এর আগে গত বছরের জুলাই বিপ্লব চলাকালে ৪ আগস্ট মুজিব ভাস্কর্যটি ভাঙচুর করা হলেও কিছু অংশ অবশিষ্ট ছিল। সেই অবশিষ্ট অংশ বুলডোজার দিয়ে গুড়িয়ে দেয় বিক্ষুব্ধ ছাত্রজনতা।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক আবু হুরাইরা বলেন, ‘জুলাই গণ-অভ্যুত্থাণে হাজার হাজার মানুষকে আওয়ামী লীগ ও হাসিনা পঙ্গু করে দিয়েছে। দেড় হাজারের বেশি ছাত্রজনতাকে হত্যা করেছে।

এখনও শহীদদের রক্তে রাজপথ ভেজা। তবে আওয়ামী লীগ হায়েনার মতো আবারও অগ্নিসন্ত্রাসে মেতে উঠেছে। যে কারণে, ছাত্রজনতা বিক্ষুব্ধ হয়ে বাকশালের জনক শেখ মুজিবের চত্বর গুড়িয়ে দিয়েছে।’

এ বিষয়ে ঝিনাইদহ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল্লাহ আল মামুন বলেন, বিক্ষুব্ধ ছাত্র-জনতা স্তম্ভটি ভেঙে দিয়েছে। আমরা খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ