শিরোনাম
রংপুরে চার খুনের ঘটনায় তদন্তে আসা নানা প্রশ্নের জবাব পেশাদারিত্বের সাথে খুঁজছে পুলিশ এসপিজিআরসি’র নেতা এম নাসিম খানের মৃত্যু বার্ষিকী উপলক্ষে রংপুরে নানা কর্মসূচী পালিত মাদকসেবনে বাঁধা দেয়ায় শিক্ষক গণপতিসহ পরিবারের চার সদস্যকে হত্যা একই পরিবারের ৪ মরদেহ উদ্ধারের ঘটনায় নতুন তথ্য, আটক ৩ রংপুরে জমি-জমা সংক্রান্ত বিরোধের জেরে আহত যুবকের চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু রংপুরে চিড়িয়াখানায় অসামাজিক কর্মকান্ডের অভিযোগে ২৭ তরুন-তরুনী আটক সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব প্রতিরোধে সমাজকেই এগিয়ে আসার আহ্বান জানিয়ে রংপুরে সভা দেশের বিরোধী দল স্বৈরাচার শেখ হাসিনার ভাষায় কথা বলছে …. রংপুরে এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল বেরোবিতে ছাত্রদল-ছাত্রশিবিরের মধ্যে সংঘাত এড়াতে ক্যাম্পাসে ১৪৪ ধারা জারি চেয়ে প্রশাসনের আবেদন বহুল প্রত্যাশিত কারমাইকেল কলেজের মূল ফটক নির্মাণ কাজের ভিত্তি প্রস্তরের উদ্বোধন
মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৬:২০ অপরাহ্ন

আমি মা হতে চাই, জায়েদ খানকে বললেন তিশা

বিনোদন ডেস্ক / ১৫৬ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শনিবার, ৫ জুলাই, ২০২৫

গতকাল ৪ জুলাই নিউইয়ার্ক থেকে প্রচারিত হলো বাংলা ভাষাভাষীদের গণমাধ্যম ‘ঠিকানা’য় ‘ফ্রাইডে নাইট উইথ জায়েদ খান’ নামের বিশেষ শো। এ অনুষ্ঠানের মাধ্যমে প্রথমবার সঞ্চালকের ভূমিকায় জায়েদ খান। যেখানে শুরুতেই অতিথি হিসেবে পেয়েছেন তানজিন তিশাকে। আত তিশা এসেই জায়েদ খানকে জানিয়েছেন, তিনি মা হতে চান।

কথোপকথনের একপর্যায়ে তিশাকে জায়েদ প্রশ্ন করেন, ‘পাঁচ বছর পর নিজেকে কোথায় দেখতে চাও?’ জবাবে তিশা বলেন, ‘আই উইল বি আ মাদার। এরমধ্যে আমি বিয়ে করব। মা হব।’

এরপর অভিনেত্রী বলেন, ‘দেখুন এভাবে হয়তো কেউ বলবে না, যেভাবে আমি বলেছি। কারণ, মানুষের প্রফেশনাল লাইফের সঙ্গে পারসোনাল লাইফটাও গুরুত্বপূর্ণ। সেটিকে এড়িয়ে চলার সুযোগ নেই। লুকানোরও কিছু নেই।’

বলে রাখা ভালো, এখন থেকে রোজ শুক্রবার প্রচারিত হবে ‘ফ্রাইডে নাইট উইথ জায়েদ খান’। তারকাদের একান্ত সাক্ষাৎকার, প্রবাস জীবনের সংগ্রাম ও সাফল্যের গল্প, সামাজিক বাস্তবতা ও নতুন প্রজন্মের ভাবনার প্রতিফলন থাকবে অনুষ্ঠানটিতে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ