শিরোনাম
রংপুর সিটি ভিউ আবাসিক হোটেলে ৪ তরুণ-তরুণী আটক রংপুরে এসএসসি ১৯৮৬ ব্যাচের উদ্যোগে দিনব্যাপী ঈদ পূণর্মিলনী অনুষ্ঠান বেরোবির ৪ শিক্ষার্থীকে ‘হাসনা ইলাহি মেমোরিয়াল স্কলারশিপ’ প্রদান রংপুরে কুরিয়ার সার্ভিসে আসা চায়ের প্যাকেট থেকে ১২ হাজার পিস ইয়াবা উদ্ধার দৈনিক দাবানলের ৫৬তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ষসেরা রিপোর্টার’ সম্মাননায় ভূষিত আহসান হাবিব মিলন রংপুরে পানিতে ডুবে যুবতীর মৃত্যু হয়েছে পোস্ট-পেইড মিটার গ্রাহকদের বিদ্যুৎ বিল প্রদানসহ রংপুরে ৬ দফা দাবীতে স্বারকলিপি প্রদান কর্মসূচী তিস্তা বাধের ভাঙন পরিদর্শনে এলজিইডি প্রধান কার্যালয়ের প্রতিনিধি দল রংপুরে দ্বিতীয় শ্রেণির ছাত্রী হত্যা মামলায় অভিযুক্ত যুবক গ্রেফতার রংপুর হোটেলের ছাদ থেকে পড়ে কলেজ শিক্ষার্থীর মৃত্যু
শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ০৯:৩৬ পূর্বাহ্ন

অক্টোবরে ডেঙ্গুতে মৃত্যুহার দ্বিগুণ

ডেস্ক নিভজ / ২৫৬ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : রবিবার, ২০ অক্টোবর, ২০২৪
Oplus_131072

গত সেপ্টেম্বর মাসের তুলনায় চলতি অক্টোবরে এ পর্যন্ত ডেঙ্গুতে মৃত্যুহার দ্বিগুণ। গত মাসের ৩১ দিনে ডেঙ্গুতে মারা যান ৮০ জন। অর্থাৎ মৃত্যুহার ছিল ২ দশমিক ৫৮ শতাংশ। অন্যদিকে চলতি মাসের ১৯ দিনেই মৃত্যু হয়েছে ৭৮ ডেঙ্গু রোগীর। সে হিসাবে দৈনিক মৃত্যুর হার ৪ দশমিক ১০ শতাংশ।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় মশাবাহিত রোগটিতে আক্রান্ত হয়ে ৪ জন মারা গেছেন। তাদের মধ্যে ৩ জন ঢাকার এবং একজন খুলনার বাসিন্দা। একই সময়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ১২১ ডেঙ্গু রোগী। এ সময় সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৯৭২ জন। সব মিলিয়ে চলতি বছর রোগটিতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৪৪ হাজার ৩৮৭ জন এবং মৃত্যু হয়েছে ২৪১ জনের। আক্রান্তদের মধ্যে ৬৩ দশমিক ২ শতাংশ পুরুষ এবং ৩৬ দশমিক ৮ শতাংশ নারী। অন্যদিকে, মৃতদের মধ্যে ৪৭ দশমিক ৩ শতাংশ পুরুষ এবং ৫২ দশমিক ২ শতাংশ নারী। অর্থাৎ পুরুষের মধ্যে আক্রান্তের হার বেশি হলেও মৃত্যুহার বেশি নারীদের। ২১ থেকে ২৫ বছর বয়সীদের মধ্যে আক্রান্তের সংখ্যা সবচেয়ে বেশি, ৭ হাজার ৫৮৩ জন। মৃতের সংখ্যাও এই বয়সীদের মধ্যে বেশি, ২৬ জন।

ডেঙ্গুতে আক্রান্ত ও মৃত্যুর দিক থেকে এগিয়ে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন। সেখানে এ পর্যন্ত আক্রান্ত হয়েছেন ১০ হাজার ১২০ জন এবং মারা গেছেন ১২৫ জন, যা মোট আক্রান্তের এক-চতুর্থাংশ এবং মোট মৃত্যুর অর্ধেকের বেশি।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ