শিরোনাম
বেরোবিতে ছাত্রদল-ছাত্রশিবিরের মধ্যে সংঘাত এড়াতে ক্যাম্পাসে ১৪৪ ধারা জারি চেয়ে প্রশাসনের আবেদন বহুল প্রত্যাশিত কারমাইকেল কলেজের মূল ফটক নির্মাণ কাজের ভিত্তি প্রস্তরের উদ্বোধন রংপুরে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ২৫ পরিবার পেল বিআরটিএ’র ১ কোটি ৩ লাখ টাকা জমি বিরোধের জেরে মিথ্যা মামলা দিয়ে হয়রানির অভিযোগ রংপুরে ১’শ শয্যার আধুনিক শিশু হাসপাতাল চালুর প্রস্তুতি স্বাস্থ্য মন্ত্রণালয়ের জনবল সংকট দূর করতে স্বাস্থ্যখাতে অধিক বরাদ্দ রেখেছে সরকার …. রংপুরে দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী রংপুর নগরবাসীর ভোগান্তি দূর করতে ভাঙা সড়ক সংস্কার কাজ শুরু রংপুরে সাংবাদিকদের সাথে পুলিশ কমিশনারের সংবাদ সম্মেলন সংবিধান অনুযায়ী যথা সময়ে রাষ্ট্রপতি নির্বাচন হবে ..রংপুরে এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল রংপুরে বস্তাবন্দী অবস্থায় নারীর অর্ধগলিত লাশ উদ্ধার
বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ০২:৪০ অপরাহ্ন

অবশেষে ইলিশ যাচ্ছে ভারতে

ডেস্ক নিভজ / ২৮২ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শনিবার, ২১ সেপ্টেম্বর, ২০২৪
Oplus_131072

সম্প্রতি বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে জানানো হয়েছিল এবার দুর্গাপূজায় ভারতে কোনো ইলিশ যাবে না। এরপর থেকে শুরু হয় নানা আলোচনা-সমালোচনা। তবে সব জল্পনা-কল্পনার পর অবশেষে বাংলাদেশের ইলিশ দিয়ে এবারও পূজা পালন করবে ভারতীয়রা।

শনিবার (২১ সেপ্টেম্বর) ভারতে ৩ হাজার টন ইলিশ মাছ রপ্তানির অনুমোদন দিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়। এক বিজ্ঞপ্তিতে এ- সংক্রান্ত আদেশ জারি করা হয়েছে।

আদেশে বলা হয়, আসন্ন দুর্গাপূজা উপলক্ষে রপ্তানিকারকদের আবেদনের পরিপ্রেক্ষিতে নির্ধারিত শর্তাবলি পূরণ সাপেক্ষে তিন হাজার টন ইলিশ মাছ রপ্তানির অনুমোদন দেওয়া হলো।

এ লক্ষ্যে রপ্তানিকারকদের ২৪ সেপ্টেম্বর দুপুর ১২টার মধ্যে বাণিজ্য মন্ত্রণালয় বরাবর আবেদন করতে বলা হয়েছে। আদেশে বলা হয়েছে, ওই তারিখের পর করা আবেদন গ্রহণযোগ্য হবে না।

ভারতে ইলিশ মাছ রপ্তানির জন্য যারা আগেই আবেদন করেছেন, তাদের নতুন করে আবেদন করার প্রয়োজন নেই বলে বাণিজ্য মন্ত্রণালয়ের আদেশে বলা হয়েছে।

নতুন সরকার ভারতে ইলিশ রপ্তানি করবে কি না এ নিয়ে বেশ কিছুদিন ধরে আলোচনা চলছে। এরই মধ্যে এমন সিদ্ধান্ত এলো। সম্প্রতি বাংলাদেশের পক্ষ থেকে এবার ইলিশ দেওয়া হবে না বলে ইঙ্গিত দেওয়া হয়। এমন অবস্থায় ভারতের পক্ষ থেকে ইলিশ পাঠানোর আবদার করে বাংলাদেশের কাছে চিঠি পাঠানোর খবর পাওয়া গেছে।

এক প্রতিবেদনে হিন্দুস্তান টাইমস বলছে, গত ৫ বছর ধরে বাংলাদেশ থেকে ইলিশ আমদানি করছে ভারত। এবারো সে রীতি মেনে ভারতে ইলিশ পাঠানোর জন্য বাংলাদেশ সরকারের উপদেষ্টা তৌহিদ হোসেনের কাছে আবেদন করেছে ফিশ ইমপোর্টার অ্যাসোসিয়েশন।

উল্লেখ্য, একটানা পাঁচ বছর ধরে ভারতে ইলিশ মাছ রপ্তানি করে আসছে বাংলাদেশ। যদিও ২০১২ থেকে ২০১৮ সাল পর্যন্ত ইলিশ রপ্তানি বন্ধ ছিল। ২০১৯ সাল থেকে আবারো ভারতে ইলিশ রপ্তানি করা হয়। ভারতের ব্যবসায়ীরা প্রতিবছর দুর্গাপূজায় পাঁচ হাজার টন ইলিশের চাহিদার কথা বাংলাদেশেকে জানিয়ে থাকেন। গত বছর বাংলাদেশ থেকে ভারতে ৩ হাজার ৯৫০ টন ইলিশ রপ্তানি করা হয়।

অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নেওয়ার পর গত ১১ আগস্ট মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আক্তার সাংবাদিকদের বলেছিলেন, ‘আমরা ক্ষমা চাচ্ছি। ভারতে কোনো ইলিশ পাঠাতে পারব না। এটা দামি মাছ। আমরা দেখেছি যে আমাদের দেশের মানুষই ইলিশ খেতে পারে না। কারণ, সব ভারতে পাঠানো হয়।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ