শিরোনাম
কারমাইকেল কলেজের উন্নয়ন দৃশ্যমান না হলে ২৮ জুলাই থেকে কঠোর কর্মসূচীর হুশিয়ারী রংপুরে চোরাই মোটরসাইকেলসহ অভিযুক্ত বাবা-ছেলে গ্রেফতার বিদ্যুতের প্রি-পেইড মিটার স্থাপন বন্ধে নেসকো প্রধান প্রকৌশলীসহ ৬ কর্মকর্তার বিরুদ্ধে মামলা রংপুরে তিস্তা নদীর পানির তোড়ে বাঁধ ভেঙ্গে পানি লোকালয়ে, ভাঙ্গনে সর্বশান্ত মানুষ রংপুর সিটি ভিউ আবাসিক হোটেলে ৪ তরুণ-তরুণী আটক রংপুরে এসএসসি ১৯৮৬ ব্যাচের উদ্যোগে দিনব্যাপী ঈদ পূণর্মিলনী অনুষ্ঠান বেরোবির ৪ শিক্ষার্থীকে ‘হাসনা ইলাহি মেমোরিয়াল স্কলারশিপ’ প্রদান রংপুরে কুরিয়ার সার্ভিসে আসা চায়ের প্যাকেট থেকে ১২ হাজার পিস ইয়াবা উদ্ধার দৈনিক দাবানলের ৫৬তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ষসেরা রিপোর্টার’ সম্মাননায় ভূষিত আহসান হাবিব মিলন রংপুরে পানিতে ডুবে যুবতীর মৃত্যু হয়েছে
বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ০৮:০৬ অপরাহ্ন

রংপুরে চোরাই মোটরসাইকেলসহ অভিযুক্ত বাবা-ছেলে গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক / ০ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৩ জুলাই, ২০২৬


রংপুরে চোরাই মোটরসাইকেলসহ অভিযুক্ত বাবা-ছেলেকে গ্রেফতার করেছে পুলিশ। এরা হলো, পীরগঞ্জ লালদিঘী মকিমপুর গ্রামের নুরুল ইসলামের ছেলে মোঃ দুলাল (৪০) ও তার ছেলে রাকিব মিয়া (২০)। বুধবার দিবাগত রাত পৌণে ১১টায় মিঠাপুকুর উপজেলার বৈরাগীগঞ্জ এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। এ ঘটনায় চুরি যাওয়া একটি আরওয়ান ফাইভ ও একটি পালসার মোটরসাইকেল উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২৩ জুলাই) দুপুরে এ তথ্য নিশ্চিত করেছেন তাজহাট থানার ওসি রফিকুল ইসলাম রফিক।
তিনি জানান, সম্প্রতি রংপুর নগরী থেকে দুটি মোটরসাইকেল চুরির ঘটনায় তাজহাট থানায় মামলা হয়। এরপর পুলিশ বুধবার রাতে বৈরাগীগঞ্জে অভিযান চালিয়ে মোটরসাইকেলসহ দুলাল ও রাকিবকে গ্রেফতার করে। পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য তাদের আদালতে সোপর্দ করা হয়েছে। এ মামলার সাথে জড়িত চোরচক্রের অন্য সদস্যদের গ্রেফতারে অভিযান চলছে বলে জানিয়েছে পুলিশ। ### ২৩-০৭-২৬ইং


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ