শিরোনাম
রংপুর বর্ডার গার্ড স্কুল এন্ড কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা গণভোটে যারা হ্যাঁ ভোট দিতে বলেছে তারা নাৎসিবাদের দোসর … রংপুরে জিএম কাদের রংপুরে বিভাগীয় কারাতে টুর্নামেন্টের পদকপ্রাপ্ত ও ব্ল্যাক বেল্ট উত্তীর্ণদের সংবর্ধনা গাইবান্ধায় একই দিনে মা ও ছেলের মৃত্যু; এলাকা জুড়ে নেমে এসেছে শোকের ছায়া সাম্য ও ঐক্যের আহ্বানে সাড়া দিয়ে আমাদের হাতকে শক্তিশালী করুন …. রংপুরে জামায়াতের আমির গনভোটে হ্যাঁ জয়ী হলে নতুন সরকারকে আজ্ঞাবহ হিসেবে থাকতে হবে …. রংপুরে জিএম কাদের তিস্তা প্রকল্প বাস্তবায়ন করতেই হবে লক্ষাধিক কৃষকের স্বার্থে: পরিবেশ উপদেষ্টা তিস্তা মহাপরিকল্পনা নিয়ে চীন ও বাংলাদেশ প্রতিশ্রুতিবদ্ধ …..রংপুরে পানি উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা রংপুরে কাভার্ডভ্যানকে ধাওয়া করে বিপুল পরিমান মাদক উদ্ধার দ্বৈত নাগরিকত্ব ও ঋণখেলাপীরা কোনভাবে নির্বাচনে অংশ নিতে পারবে না … রংপুরে এনসিপি’র সদস্য সচিব আখতার হোসেন
বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:৩৮ পূর্বাহ্ন

গণভোটে যারা হ্যাঁ ভোট দিতে বলেছে তারা নাৎসিবাদের দোসর … রংপুরে জিএম কাদের

নিজস্ব প্রতিবেদক / ৬৫ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শনিবার, ২৪ জানুয়ারী, ২০২৬

জাতীয় পার্টির প্রার্থী জিএম কাদের বলেছেন, দেশে একটি ভোট হচ্ছে। যেখানে জনগণ হ্যাঁ-তে ভোট দিতে পারবে কিংবা ‘না’ -তে। এখন সরকারের কথা মত ভোট না দিলে তাদের লাথি মারা হবে। এটি কোন নিরপেক্ষ ভোট হলো। গণভোটে যারা হ্যাঁতে ভোট দিবেন না তারা বলা হচ্ছে স্বৈরাচারের দোসর, আমি বলবো গণভোটে যারা হ্যাঁ ভোট দিতে বলেছে তারা নাৎসিবাদের দোসর।
শনিবার (২৪ জানুয়ারী) বিকেলে রংপুর নগরীর সেন্ট্রাল রোডস্থ দলীয় কার্যালয় থেকে নির্বাচনী প্রচারণা শুরু উপলক্ষ্যে সমাবেশে তিনি এসব কথা বলেন।
জিএম কাদের বলেন, এই সরকার দেশের সংবিধান রক্ষার শপথ নিয়ে ক্ষমতায় বসেছে। এখন নির্বাচনের পর সরকার সংসদের মাধ্যমে সংস্কার কার্যক্রম বাস্তবায়ন করবে। পরবর্তীতে প্রয়োজন মতে তারা গণভোটে যাবে। তখন জনগণ হ্যাঁ ভোট দিলে সংস্কার পাস হবে। কিন্তু এখন আগে থেকে কেন হ্যাঁ এর কথা বলা হচ্ছে। সরকার মানুষকে গণভোট নিয়ে ঠিকমত বোঝাচ্ছে না। গণভোট যেহেতু সংবিধান সম্মত না, তাই গণভোট বেআইনী ও অবৈধ। যে সরকারী কর্মকর্তাদের এ কাজে নিয়োগ দেয়া হয়েছে সেটি অবৈধ ও বেআইনী। গণভোটে যে টাকা খরচ করা হচ্ছে তা অবৈধ ও বেআইনী।
তিনি বলেন, গণভোট না এর পক্ষে থাকলে তাদের বলা হচ্ছে স্বৈরাচারের দোসর। আর গণভোটে হ্যাঁ ভোট দিলে দেশ বেহেস্ত হয়ে যাবে। এসব ধাপ্পাবাজির কারণে গণভোটে সবাই না ভোট দিবে। সরকার যেভাবে গণভোটে ইনভেস্ট করছে, প্রভাব বিস্তার করছে, জোর করে দখল করার চেষ্টা করছে, হুমকি দিচ্ছে, সরকারী টাকা ব্যবহার করছে, সেই ভোটের ফলাফল আমরা মেনে নিতে পারবো না। কারচুপি করে হ্যাঁ ভোট জয়ী করে তারা বিপ্লবী সরকার গঠন করতে চায়। সেই সরকার ইচ্ছেমত দেশ পরিচালনা করবে, যেখানে সংসদ সদস্যের কোন ভূমিকা থাকবে না।
জাপা চেয়ারম্যান বলেন, আওয়ামী লীগ দল হিসেবে এখনও নিষিদ্ধ নয়। আওয়ামী লীগকে রাজনীতি করতে দেয়া হচ্ছে না ঠিক আছে, কিন্তু তাদের মানুষকে ভোট দিতে দিবেন না, নাগরিকত্বের অধিকার দিবেন না, এটি কখনো কোন দেশে হয়নি। তারা নির্বাচনে আসতে চাইলে তাদের চাপ দেয়া হচ্ছে। বলা হচ্ছে আওয়ামী লীগ আমাদের ভোট দিলে ঠিক আছে, কিন্তু জাতীয় পার্টিকে দেয়া যাবে না। তাহলে জাতীয় পার্টির কি অপরাধ। জামায়াত, বিএনপি, এনসিপি সবাই আওয়ামী লীগের ভোট চাইছে। তাদের কোন অপরাধ নেই। কিন্তু জাতীয় পার্টি চাইলে দোসর হয়ে যাচ্ছে, এটি বৈষম্য।
তিনি বলেন, অভ্যূত্থানের পর অর্ন্তবর্তী সরকার প্রধান বললেন তাদের নিয়োগকর্তা ছাত্র-সমন্বয়করা। আর সরকার ছাত্র সমন্বয়কদের দল এনসিপির অভিভাবক। পরবর্তীতে জামায়াত বললো ছাত্র-সমন্বয়করা তাদের। এ বক্তব্যের পর কেউ জামায়াতের এই কথার বিরোধীতা করলো না, মেনে নিল। তাহলে এখন জামায়াত-এনসিপি ও অর্ন্তবর্তীকালীন সরকার মিলে দেশ চালাচ্ছে। তাদের অধীনে নির্বাচন হচ্ছে। বলা যায় অটোমেটিক নির্বাচন ব্যবস্থার কোন ধরনের নিরপেক্ষতা থাকছে না। সরকার ও তাদের অভিভাবকদের কাছে নিরপেক্ষতা আশা করা যায় না। আমাদের বাধা দেয়া হয়েছে আওয়ামী লীগের দোসর বলে। তবে আমরা সেই বাধাকে উপেক্ষা করে রাজনীতি করছি। প্রয়োজনে রক্ত দিবো, তারপরেও মানুষের অধিকার প্রতিষ্ঠায় কাজ করে যাব।
এ সময় উপস্থিত ছিলেন, জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য এসএম ইয়াসির আহমেদ, ভাইস চেয়ারম্যান আব্দুর রাজ্জাক, জেলা জাতীয় পার্টির আহ্বায়ক আজমল হোসেন লেবু, কেন্দ্রীয় নেতা হাসানুজ্জামান নাজিম, মহানগর জাতীয় পার্টির সিনিয়র ভাইস চেয়ারম্যান লোকমান হোসেন, জাহিদুল ইসলামসহ অন্যরা। এরপর জিএম কাদের নগরীর সেন্ট্রাল রোড, পায়রা চত্ত্বর, জাহাজ কোম্পানী মোড়, প্রেসক্লাব, ওয়ালটন মোড়, গ্রান্ডহোটেল মোড় এলাকায় গণসংযোগ করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ