শিরোনাম
রংপুরে ব্যাপক উৎসাহ উদ্দীপনায় টিসিএ মিডিয়াকাপ-২০২৬ শুরু নিয়োগ বিজ্ঞপ্তি | |Katha24.com || Katha Media বন্ধ কলকারখানা চালুর উদ্যোগ নিয়েছি: প্রধানমন্ত্রী রংপুরে নকলমুক্ত পরিবেশে এসএসসি ও সমমানের প্রথম পরীক্ষা অনুষ্ঠিত জাতীয় সংসদে আজ পাস হলো ২৪টি বিল, চলতি অধিবেশনে মোট ৯১টি বিল অনুমোদিত রাজশাহী ও রংপুর বিভাগের নারী সাংবাদিকদের নিয়ে তৃণমূল পর্যায়ের নির্বাচন রিপোর্টিং বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে প্রধানমন্ত্রী সর্বোচ্চ গুরুত্ব দিয়েছেন … রংপুর সিটি কর্পোরেশনের প্রশাসক ডন রংপুরে জমি দখলকে কেন্দ্র করে হামলা, বৃদ্ধ ও কিশোরীসহ আহত অনেকে মিঠাপুকুরে বসতভিটায় হামলা: গাছ কেটে লাখ টাকার ক্ষতি, প্রাণনাশের হুমকির অভিযোগ রংপুরে ঈদুল ফিতরের প্রধান জামাত অনুষ্ঠিত
বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬, ০৫:৫৩ পূর্বাহ্ন

এবার বহিষ্কার প্রত্যাহারের দাবিতে ধানক্ষেতে দাঁড়িয়ে যুবদল নেতার ‘রিভিউ’

ডেস্ক রিপোর্ট / ৯৬ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শুক্রবার, ১৪ নভেম্বর, ২০২৫

আহাম্মদ তায়েবুর রহমান হিরণসহ ২৪ নেতাকর্মীদের বহিষ্কার প্রত্যাহারের দাবিতে ধানক্ষেতে দাঁড়িয়ে ‘রিভিউ আবেদন’ করেছেন গৌরীপুর পৌরসভার সাবেক কাউন্সিলর জিয়াউর রহমান জিয়া।

বুধবার (১২ নভেম্বর) বিকেলে গৌরীপুর পৌর শহরের পূর্ব দাপুনিয়ায় এ ঘটনা ঘটে। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এ সংক্রান্ত একটি ছবি পোস্ট করেন জিয়া।

ক্যাপশনে তিনি লেখেন, ‘সংসদীয় আসন ১৪৭ ময়মনসিংহ-৩ গৌরীপুরে ২৪ জন নেতাকর্মীর বহিষ্কারাদেশ প্রত্যাহারপূর্বক ধানের শীষের মনোনয়ন পরিবর্তন চাই। সাম্প্রতিক ঘটনাগুলোর নিরপেক্ষ দলীয় তদন্ত চাই।’

এ বিষয়ে জিয়া বলেন, ‘বিগত ১৭ বছর দলের আন্দোলন সংগ্রামে হিরণ ভাই দলকে নেতৃত্ব দিয়েছেন। তিনি মনোনয়ন না পাওয়ায় আমরা তার অনুসারীরা মনোনয়ন পরিবর্তন করে হিরণ ভাইকে মনোনয়ন দেওয়ার দাবিতে শান্তিপূর্ণ আন্দোলন করে আসছিলাম। কিন্তু হিরণ ভাইসহ ২৪ জনকে বহিষ্কার করা হয়। তাই মনোনয়ন পরিবর্তন ও বহিষ্কারাদেশ প্রত্যাহারের আবেদন জানাতেই এই ছবি পোস্ট করেছি। আমি চাই, ময়মনসিংহ-৩ আসনের প্রার্থী তালিকা রিভিউ করা হোক।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ