শিরোনাম
রংপুরে নিখোঁজের একদিন পর শিশু সানজিদার লাশ উদ্ধার জমি নিয়ে বিরোধে হামলায় নারীসহ গুরুতর আহত ৫ রংপুরে পল্লী উন্নয়ন কর্মকর্তার ওপর হামলা, থানায় অভিযোগ হিমাগার ভাড়া বৃদ্ধির প্রতিবাদে রংপুরে রাস্তায় আলু ফেলে চাষীদের বিক্ষোভ-মহাসড়ক অবরোধ রংপুরে ট্রান্সফরমার চুরি করতে গিয়ে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু হোটেল কর্মচারীকে পিটিয়ে হত্যা করেছে মালিক মিঠাপুকুরে মিশুক ছিনতাইকারী নারী আটক ব্র্যাক সীডের উদ্যোগে টেকসই ও নিরাপদ কৃষি কর্মশালা অনুষ্ঠিত ইন্টার্ণদের মাসিক ভাতা বৃদ্ধিসহ ৬ দফা দাবীতে রংপুরে কর্মবিরতি, বিক্ষোভ ও মানববন্ধন রমেক হাসপাতালে হামের উপসর্গ নিয়ে আরও এক শিশুর মৃত্যু
সোমবার, ২২ জুন ২০২৬, ১১:৩৫ পূর্বাহ্ন

চাচাকে বাবা বানিয়ে বিসিএস ক্যাডার, পরিচয় নিশ্চিতে ইউএনও’র ডিএনএ পরীক্ষার নির্দেশ

ডেস্ক রিপোর্ট / ২৬৭ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : মঙ্গলবার, ৪ নভেম্বর, ২০২৫

চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. কামাল হোসেনের বিরুদ্ধে মুক্তিযোদ্ধা কোটার সুবিধা নিতে নিজের চাচা-চাচিকে পিতা-মাতা হিসেবে পরিচয় দেওয়ার অভিযোগ রয়েছে। এ অভিযোগে তার ও তার পরিবারের সদস্যদের ডিএনএ পরীক্ষার সিদ্ধান্ত নিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

মঙ্গলবার (৪ নভেম্বর) বিষয়টি নিশ্চিত করেন দুদকের মহাপরিচালক (তদন্ত) আক্তার হোসেন।

তিনি বলেন, নাচোলের ইউএনও কামাল হোসেন মুক্তিযোদ্ধা কোটায় চাকরি পেতে প্রতারণা করেন বলে অভিযোগ রয়েছে। অভিযোগের সত্যতা যাচাইয়ে কমিশন তার ও তার পরিবারের ডিএনএ পরীক্ষার সিদ্ধান্ত নিয়েছে।

দুদকের অভিযোগে বলা হয়, আসামি মো. কামাল হোসেন বিসিএস (প্রশাসন) ক্যাডারের ৩৫তম ব্যাচের এক কর্মকর্তা। তার প্রকৃত পিতা-মাতার নাম মো. আবুল কাশেম ও হাবীয়া খাতুন। চাচা-চাচির নাম মো. আহসান হাবীব এবং সানোয়ারা খাতুন। তার চাচা একজন বীর মুক্তিযোদ্ধা। আসামি মো. কামাল হোসেন সুকৌশলে তার প্রকৃত পিতা-মাতার পরিবর্তে আপন চাচা বীর মুক্তিযোদ্ধা মো. আহসান হাবীব এবং চাচি সানোয়ারা খাতুনের নাম ব্যবহার করে মুক্তিযোদ্ধা কোটায় বিশ্ববিদ্যালয়ে ভর্তি এবং চাকরি লাভসহ বিভিন্ন সুযোগ সুবিধা ভোগ করে আসছেন। মামলাটি বর্তমানে তদন্তাধীন।

দুদক জানায়, মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে তদন্তকারী কর্মকর্তা আসামি মো. কামাল হোসেনসহ তার প্রকৃত পিতা-মাতা ও তার চাচা-চাচির ডিএনএ টেস্ট করার জন্য কমিশন বরাবর আবেদন দাখিল করেন। কমিশন তদন্তকারী কর্মকর্তার আবেদনের পরিপ্রেক্ষিতে আসামি মো. কামাল হোসেনসহ তার প্রকৃত পিতা-মাতা ও তার চাচা-চাচির ডিএনএ টেস্ট করার জন্য অনুমোদন দেওয়া হয়েছে। তদন্তকারী কর্মকর্তা আদালতের অনুমতি সাপেক্ষে আসামি মো. কামাল হোসেনসহ তার প্রকৃত পিতা-মাতা ও তার চাচা-চাচির ডিএনএ টেস্ট করবেন।

এর আগে ২০২৪ সালের ২৬ ডিসেম্বর কামাল হোসেনের বিরুদ্ধে প্রতারণা, জালিয়াতি ও ভুয়া মুক্তিযোদ্ধা সনদ ব্যবহারের অভিযোগে মামলা দায়ের করে দুদক।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ