শিরোনাম
ব্র্যাক সীডের উদ্যোগে টেকসই ও নিরাপদ কৃষি কর্মশালা অনুষ্ঠিত ইন্টার্ণদের মাসিক ভাতা বৃদ্ধিসহ ৬ দফা দাবীতে রংপুরে কর্মবিরতি, বিক্ষোভ ও মানববন্ধন রমেক হাসপাতালে হামের উপসর্গ নিয়ে আরও এক শিশুর মৃত্যু জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকীতে রংপুরে পৃথক পৃথক কর্মসূচী পালন রংপুরে ক্লুলেস হত্যা মামলার প্রধান আসামী সবুজ গ্রেফতার রাজধানীতে শিশু রামিসা হত্যার প্রতিবাদে রংপুরে মানববন্ধন-সমাবেশ রংপুর নগরীতে টিসিবি উপকারভোগীদের মাঝে স্মার্ট কার্ড বিতরণ রংপুরে দেশীয় অস্ত্র, মাদকসহ কারবারী গ্রেফতার রংপুরে আলোচিত গণধর্ষণ মামলার আসামী গ্রেফতার রংপুর র‌্যাবের অভিযানে বিষ্ণুমূর্তিসহ চোরাচালানকারীর দুই সদস্য গ্রেফতার
সোমবার, ১৫ জুন ২০২৬, ০৬:০৬ অপরাহ্ন

দেবীগঞ্জে বিএনপি ছেড়ে জামায়াতে যোগ দিলেন বিএনপি নেতা

দেবীগঞ্জ (পঞ্চগড়) প্রতিনিধি / ১৫১ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : সোমবার, ২২ সেপ্টেম্বর, ২০২৫

পঞ্চগড়ের দেবীগঞ্জে বিএনপির রাজনীতি ছেড়ে জামায়াতে ইসলামীতে আনুষ্ঠানিকভাবে যোগ দিয়েছেন ওসমান গণি নামে এক বিএনপি নেতা।

রবিবার (২১ সেপ্টেম্বর ) রাত সাড়ে ১১ টায় উপজেলার টেপ্রীগঞ্জ ইউনিয়নের কাদেরের মোড় এলাকায় গ্ৰাম ভিত্তিক নির্বাচনী সভায় সহযোগী সদস্য ফরম পূরণ করে আনুষ্ঠানিকভাবে জামায়াতে ইসলামীতে যোগদান করেন এই বিএনপি নেতা।

সদ্য জামায়াতে ইসলামীতে যোগদানকারী ওসমান গণি দেবীগঞ্জ উপজেলার টেপ্রীগঞ্জ ইউনিয়ন বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন। এছাড়া তিনি দীর্ঘদিন টেপ্রীগঞ্জ ইউনিয়ন ফেডারেশনের সভাপতি হিসেবেও দায়িত্ব পালন করেন।

এর আগে ঐ এলাকার ভোটারদের নিয়ে একটি সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।আলোচনা সভায় টেপ্রীগঞ্জ ইউনিয়ন জামায়াতে ইসলামীর সেক্রেটারি হাফেজ শাহিনুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পঞ্চগড় জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মোঃ আবুল বাশার বসুনিয়া।

জামায়াতে ইসলামীতে যোগদানের বিষয়ে বিএনপি নেতা ওসমান গণি বলেন, আমি দীর্ঘদিন ধরে বিএনপি করতাম। একদম জিয়াউর রহমানের আমল থেকে। কোন এক বিষয়ে আমি নেতার কাছে গিয়েছিলাম কিন্তু কোন কাজ হয়নি। সেদিন থেকে একটা ঘৃনা চলে আসছে দলের উপর। যাক বেশি কিছু বলতে চাই না। আমি বেশ কিছু দিন ধরে নিয়ত করেছি আমি ইসলামি দল করবো। তাই আজকে জামায়াতে ইসলামীতে যোগ দিলাম।

দেবীগঞ্জ উপজেলা জামায়াতে ইসলামীর পক্ষ থেকেও তার যোগদানের বিষয়টি নিশ্চিত করা হয়েছে। এ বিষয়ে উপজেলা জামায়াতের সেক্রেটারি মোঃ বেলাল হোসেন বলেন, টেপ্রীগঞ্জ ইউনিয়নের ওসমান গণি চাচা কয়েক দিন আগে আমাদের দায়িত্বশীলদের সাথে যোগাযোগ করে জামায়াতে ইসলামীতে যোগদানের আগ্রহ প্রকাশ করেন। রবিবার রাতে একটি গ্ৰাম ভিত্তিক নির্বাচনী সভায় তিনি সহযোগী সদস্য ফরম পূরণ করে আনুষ্ঠানিকভাবে জামায়াতে যোগদান করেন।

এদিকে জামায়াতে যোগদানের বিষয়টিকে মিথ্যা দাবি করে টেপ্রীগঞ্জ ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আবু মোতালেব বাবুল বলেন, এগুলো মিথ্যা কথা। তিনি তাদের কোন ফরম পূরণ করেন নাই। মুরব্বি মানুষ মিটিং এ ডেকে নিয়ে তাকে মিসগাইড করা হয়েছে। তিনি এখনো আমাদের দলেই আছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ