শিরোনাম
জাতীয় সংসদে আজ পাস হলো ২৪টি বিল, চলতি অধিবেশনে মোট ৯১টি বিল অনুমোদিত রাজশাহী ও রংপুর বিভাগের নারী সাংবাদিকদের নিয়ে তৃণমূল পর্যায়ের নির্বাচন রিপোর্টিং বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে প্রধানমন্ত্রী সর্বোচ্চ গুরুত্ব দিয়েছেন … রংপুর সিটি কর্পোরেশনের প্রশাসক ডন রংপুরে জমি দখলকে কেন্দ্র করে হামলা, বৃদ্ধ ও কিশোরীসহ আহত অনেকে মিঠাপুকুরে বসতভিটায় হামলা: গাছ কেটে লাখ টাকার ক্ষতি, প্রাণনাশের হুমকির অভিযোগ রংপুরে ঈদুল ফিতরের প্রধান জামাত অনুষ্ঠিত রংপুরে আন্তর্জাতিক নারী দিবসে নারী ও কন্যাশিশুর অধিকার সুরক্ষায় সচেতনতা বাড়ানোর আহ্বান বক্তাদের রংপুরে চাকরীর পরীক্ষায় জালিয়াতি, ওয়ারেন্টভুক্ত আসামিসহ ২৫ জন গ্রেফতার নাগরিক সেবা নিশ্চিত করার প্রত্যয় রংপুর সিটি কর্পোরেশনের নব-নিযুক্ত প্রশাসকের বিএমইউজে রংপুর বিভাগীয় কার্যালয়ে দোয়া ও ইফতার মাহফিল আলোচনা সভা
মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৬:৪৪ পূর্বাহ্ন

এবি পার্টিতে যোগদানের ৫ বছর পর আবার জামায়াতে ফিরলেন ৪০ জন নেতা-কর্মী

স্থানীয় রিপোর্ট / ১১৮ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শুক্রবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৫

দিনাজপুরের বিরামপুরে বাংলাদেশ জামায়াতে ইসলামী থেকে পদত্যাগ করে আমার বাংলাদেশ (এবি) পার্টিতে যোগ দেওয়া ৪০ জন নেতা–কর্মী আবারও জামায়াতে ফিরেছেন। এদের নেতৃত্বে ছিলেন জামায়াতের সাবেক নেতা মেহেদী হাসান চৌধুরী।

বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) রাত ৮টায় বিরামপুর শহরের ধানহাটি মোড়ে জামায়াত কার্যালয়ে আয়োজিত এক যোগদান অনুষ্ঠানে তাঁরা আনুষ্ঠানিকভাবে দলটিতে যোগ দেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জামায়াতের বিরামপুর উপজেলা শাখার আমির হাফিজুল ইসলাম। প্রধান অতিথি ছিলেন জামায়াতের কেন্দ্রীয় শুরা সদস্য ও দিনাজপুর জেলা আমির আনিসুর রহমান। বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন জেলা ও পৌর পর্যায়ের একাধিক শীর্ষ নেতা।

এ সময় বিরামপুর উপজেলা ছাত্রদল আহ্বায়ক কমিটির সদস্য আরাফাত আল আবীর-ও জামায়াতে যোগ দেন।

মেহেদী হাসান চৌধুরী একসময় জামায়াতের সহযোগী সংগঠন শ্রমিক কল্যাণ ফেডারেশনের বিরামপুর শাখার সভাপতি ছিলেন। ২০২০ সালে দলত্যাগ করে এবি পার্টিতে যোগ দিয়ে পরবর্তীতে কেন্দ্রীয় সম্পাদকীয় সদস্য ও জেলা সেক্রেটারির দায়িত্ব পালন করেন। তবে গত বুধবার তিনি এবি পার্টি থেকে পদত্যাগ করেন।

যোগদান অনুষ্ঠানে মেহেদী হাসান বলেন, ‘২০২০ সালে কিছু নেতার অবমূল্যায়নের কারণে আমি জামায়াত ছেড়ে এবি পার্টিতে যোগ দিই। কিন্তু সেখানে প্রতিশ্রুত চেতনার প্রতিফলন পাইনি। বর্তমানে জামায়াতের আদর্শ ও কার্যক্রমে আমি অনুপ্রাণিত। তাই আবারও জামায়াতে ফিরলাম।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ