শিরোনাম
রংপুরে নিখোঁজের একদিন পর শিশু সানজিদার লাশ উদ্ধার জমি নিয়ে বিরোধে হামলায় নারীসহ গুরুতর আহত ৫ রংপুরে পল্লী উন্নয়ন কর্মকর্তার ওপর হামলা, থানায় অভিযোগ হিমাগার ভাড়া বৃদ্ধির প্রতিবাদে রংপুরে রাস্তায় আলু ফেলে চাষীদের বিক্ষোভ-মহাসড়ক অবরোধ রংপুরে ট্রান্সফরমার চুরি করতে গিয়ে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু হোটেল কর্মচারীকে পিটিয়ে হত্যা করেছে মালিক মিঠাপুকুরে মিশুক ছিনতাইকারী নারী আটক ব্র্যাক সীডের উদ্যোগে টেকসই ও নিরাপদ কৃষি কর্মশালা অনুষ্ঠিত ইন্টার্ণদের মাসিক ভাতা বৃদ্ধিসহ ৬ দফা দাবীতে রংপুরে কর্মবিরতি, বিক্ষোভ ও মানববন্ধন রমেক হাসপাতালে হামের উপসর্গ নিয়ে আরও এক শিশুর মৃত্যু
মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ০৪:০৬ অপরাহ্ন

ইলিশ মাছ ১০ টাকা কেজি বিক্রির ঘোষণা, জনতার চাপে পালালেন এমপি প্রার্থী

ডেস্ক রিপোর্ট / ৬১০ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বুধবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৫

ফরিদপুরে সদরপুর উপজেলায় মাত্র ১০ টাকায় ইলিশ দেওয়ার ঘোষণা দিয়েছিলেন মাওলানা রায়হান জামিল নামের এক স্বতন্ত্র এমপি প্রার্থী। এ খবরে বিভিন্ন গ্রাম থেকে শত শত মানুষ সেখানে জড়ো হয়। কিন্তু পর্যাপ্ত মাছ না থাকায় উপস্থিত জনতার মধ্যে হট্টগোল শুরু হয়। এক পর্যায়ে জনতার চাপে মাছ রেখে দ্রুত স্থান ত্যাগ করেন রায়হান জামিল।

বুধবার (১৭ সেপ্টেম্বর) সকাল ১১টার দিকে ফরিদপুরের সদরপুর উপজেলার বিশ্ব জাকের মঞ্জিল সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে এ ঘটনা ঘটে।

স্থানীয়দের অভিযোগ, মাত্র ১০ টাকায় ইলিশ দেওয়ার খবরে বিভিন্ন গ্রাম থেকে শত শত মানুষ সেখানে জড়ো হয়। কিন্তু পর্যাপ্ত মাছ না থাকায় উপস্থিত জনতার মধ্যে হট্টগোল শুরু হয়। এক পর্যায়ে জনতার চাপে মাছ রেখে দ্রুত স্থান ত্যাগের চেষ্টা করেন রায়হান জামিল।

পরে তিনি ভাষণচর ইউনিয়ন পরিষদ এলাকায় পৌঁছালে ক্ষুব্ধ জনতা তার গাড়ি আটক করে। পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠায় স্থানীয় কয়েকজনের সহায়তায় কোনোমতে তিনি সেখান থেকে প্রাণে রক্ষা পান।

ইলিশ নিতে আসা স্থানীয় বাসিন্দারা বলেন, ‘আমরা শুনেছি ১০ টাকায় ইলিশ দেবেন। সকাল থেকে দাঁড়িয়ে ছিলাম, কিন্তু মাছ পেলাম না

উল্টো ধাক্কাধাক্কি, মারামারি লেগে যায়। পরে দেখি প্রার্থী নিজেই পালিয়ে যাচ্ছেন।’

এ বিষয়ে মুফতি রায়হান জামিল বলেন, ‘এই মুহূর্তে দেশের সবচেয়ে দামি মাছ ইলিশ। যে মাছটি কিনে খাওয়ার মতো সক্ষমতা অনেকের নেই। সেই চিন্তা থেকে আমি আমার এলাকার প্রায় ছয় শ মানুষের মাঝে ১০ টাকা প্রতি পিস ইলিশ মাছ তাদের হাতে তুলে দেওয়ার চেষ্টা করছি।

কিন্তু এ খবর পেয়ে সেখানে শত শত মানুষ জড়ো হয়।’

সদরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সুকদেব রায় বলেন, ‘এ বিষয়টি নিয়ে আমি আগেই রায়হান জামিলকে সতর্ক করেছিলাম। তিনি আমাদের কথা না শুনে কার্যক্রম চালান। পরে বিশৃঙ্খলার খবর পেয়ে পুলিশ পাঠিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনি। সেখানে কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি।’

প্রসঙ্গত, বিশিষ্ট আলেম মুফতি রায়হান জামিল আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ফরিদপুর-৪ (ভাঙ্গা, সদরপুর ও চরভদ্রাসন) আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে অংশগ্রহণের ঘোষণা দিয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ