শিরোনাম
রংপুরে নিখোঁজের একদিন পর শিশু সানজিদার লাশ উদ্ধার জমি নিয়ে বিরোধে হামলায় নারীসহ গুরুতর আহত ৫ রংপুরে পল্লী উন্নয়ন কর্মকর্তার ওপর হামলা, থানায় অভিযোগ হিমাগার ভাড়া বৃদ্ধির প্রতিবাদে রংপুরে রাস্তায় আলু ফেলে চাষীদের বিক্ষোভ-মহাসড়ক অবরোধ রংপুরে ট্রান্সফরমার চুরি করতে গিয়ে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু হোটেল কর্মচারীকে পিটিয়ে হত্যা করেছে মালিক মিঠাপুকুরে মিশুক ছিনতাইকারী নারী আটক ব্র্যাক সীডের উদ্যোগে টেকসই ও নিরাপদ কৃষি কর্মশালা অনুষ্ঠিত ইন্টার্ণদের মাসিক ভাতা বৃদ্ধিসহ ৬ দফা দাবীতে রংপুরে কর্মবিরতি, বিক্ষোভ ও মানববন্ধন রমেক হাসপাতালে হামের উপসর্গ নিয়ে আরও এক শিশুর মৃত্যু
সোমবার, ২২ জুন ২০২৬, ০৮:৫৩ পূর্বাহ্ন

মেলায় ভুয়া হিজড়া সেজে অশ্লীল নাচ, ৪ যুবক আটক

ডেস্ক রিপোর্ট / ১৮৫ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : সোমবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৫

যশোরের চৌগাছা উপজেলার হাজরাখানা বলুর মেলায় ভুয়া হিজড়া সেজে অশ্লীল নাচ করার দায়ে চার যুবককে আটক করেছে চৌগাছা থানা পুলিশ। রবিবার (১৪ সেপ্টেম্বর ২০২৫) রাত সাড়ে ১১টার দিকে চৌগাছা থানার এসআই (নিঃ) মেহেদী হাসান মারুফ ও এসআই (নিঃ) উত্তম কুমার মণ্ডলের নেতৃত্বে একটি দল মেলায় দায়িত্ব পালনকালে অভিযান চালিয়ে তাদের আটক করেন।

জানা যায়, ওই এলাকায় চলমান বলুর মেলায় হিজরা দিয়ে অশ্লীল নাচ প্রদর্শনী হয়ে আসছিলো। অভিযোগ পেয়ে পুলিশ মেলায় অভিযান চালিয়ে ওই চার যুবককে আটক করে।

আটককৃতরা হলেন, মো. শামীম হোসেন (২০), লিমন হোসেন (১৯), মো. রিফাত (১৯), সম্রাট হোসেন (২১)।

ঘটনার বিষয়ে চৌগাছা থানার অফিসার ইনচার্জ (ওসি) আনোয়ার হোসেনকে অবহিত করা হলে তিনি সহকারী কমিশনার (ভূমি) জনাব তাসনিম জাহানসহ ঘটনাস্থলে উপস্থিত হয়ে মোবাইল কোর্ট পরিচালনা করেন। এসময় তিনজনকে ৫ (পাঁচ) দিনের এবং অপর একজনকে ৩ (তিন) দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ