শিরোনাম
রংপুরে নিখোঁজের একদিন পর শিশু সানজিদার লাশ উদ্ধার জমি নিয়ে বিরোধে হামলায় নারীসহ গুরুতর আহত ৫ রংপুরে পল্লী উন্নয়ন কর্মকর্তার ওপর হামলা, থানায় অভিযোগ হিমাগার ভাড়া বৃদ্ধির প্রতিবাদে রংপুরে রাস্তায় আলু ফেলে চাষীদের বিক্ষোভ-মহাসড়ক অবরোধ রংপুরে ট্রান্সফরমার চুরি করতে গিয়ে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু হোটেল কর্মচারীকে পিটিয়ে হত্যা করেছে মালিক মিঠাপুকুরে মিশুক ছিনতাইকারী নারী আটক ব্র্যাক সীডের উদ্যোগে টেকসই ও নিরাপদ কৃষি কর্মশালা অনুষ্ঠিত ইন্টার্ণদের মাসিক ভাতা বৃদ্ধিসহ ৬ দফা দাবীতে রংপুরে কর্মবিরতি, বিক্ষোভ ও মানববন্ধন রমেক হাসপাতালে হামের উপসর্গ নিয়ে আরও এক শিশুর মৃত্যু
রবিবার, ২১ জুন ২০২৬, ০৯:৩৫ পূর্বাহ্ন

পুলিশের গাড়ি আটকিয়ে মারধর করে আসামি ছিনতাই করে পালালো সহযোগীরা

ডেস্ক রিপোর্ট / ৫৫১ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৮ আগস্ট, ২০২৫

গাজীপুরের শ্রীপুরে গোয়েন্দা পুলিশের (ডিবি) হাতে আটক শীর্ষ সন্ত্রাসী মো. সুমন মিয়াকে (৩২) ছিনিয়ে নিয়েছে দুর্বৃত্তরা। হামলায় পুলিশের তিন সদস্য আহত হয়েছেন। পুলিশ জানিয়েছে, ছিনিয়ে নেওয়া আসামির বিরুদ্ধে অস্ত্র আইনে একাধিক মামলা রয়েছে।

আজ বৃহস্পতিবার রাত ৮টার দিকে শ্রীপুর পৌরসভার টেংরা রাস্তার মোড় এলাকায় এ ঘটনা ঘটে।

আহতরা হলেন এএসআই শহিদুল ইসলাম, এএসআই এমদাদ ও এসআই নাজমুল ইসলাম।

মো. সুমন মিয়া উপজেলার বরমী ইউনিয়নের পাঠানটেক গ্রামের মোসলেম উদ্দিনের ছেলে। তার বিরুদ্ধে জেলার বিভিন্ন থানায় অস্ত্র আইনে একাধিক মামলা রয়েছে।

আহত এএসআই শহিদুল ইসলাম বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে উপজেলা কাওরাইদ ইউনিয়নের নান্দিয়া সাঙ্গুন এলাকার ব্রিজ থেকে তাকে আটক করে জেলা গোয়েন্দা পুলিশ ও থানা-পুলিশ।

এ সময় আসামিকে গাড়িতে উঠিয়ে রওনা হলে দুর্বৃত্তরা প্রথমে বরমী এলাকায় হামলা চালিয়ে ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। এরপর সাতখামাইর, পরবর্তী সময় সিসিডিবি, পর্যায়ক্রমে টেংরা ডিবার পার এলাকায় আবারও হামলা চালিয়ে ছিনিয়ে নেওয়ার চেষ্টা চালায়। সবশেষ শ্রীপুর-টেংরা রাস্তা মোড় এলাকায় পুলিশকে মারধর করে আসামিকে ছিনিয়ে নিয়ে যায়।’

বিষয়টি নিশ্চিত করে শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহম্মদ আব্দুল বারিক বলেন, ‘জেলা গোয়েন্দা পুলিশ প্রথমে ত্রিমোহনী ব্রিজ এলাকা থেকে সন্ধ্যা ৭টার দিকে আটক করে এই শীর্ষ সন্ত্রাসীকে।

এরপর অতিরিক্ত পুলিশ ঘটনাস্থলে যায়। কয়েক দফা হামলার পর ছিনিয়ে নেওয়া হয় আসামি। এ সময় পুলিশের কয়েক সদস্য আহত হয়েছেন।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ