শিরোনাম
জাতীয় সংসদে আজ পাস হলো ২৪টি বিল, চলতি অধিবেশনে মোট ৯১টি বিল অনুমোদিত রাজশাহী ও রংপুর বিভাগের নারী সাংবাদিকদের নিয়ে তৃণমূল পর্যায়ের নির্বাচন রিপোর্টিং বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে প্রধানমন্ত্রী সর্বোচ্চ গুরুত্ব দিয়েছেন … রংপুর সিটি কর্পোরেশনের প্রশাসক ডন রংপুরে জমি দখলকে কেন্দ্র করে হামলা, বৃদ্ধ ও কিশোরীসহ আহত অনেকে মিঠাপুকুরে বসতভিটায় হামলা: গাছ কেটে লাখ টাকার ক্ষতি, প্রাণনাশের হুমকির অভিযোগ রংপুরে ঈদুল ফিতরের প্রধান জামাত অনুষ্ঠিত রংপুরে আন্তর্জাতিক নারী দিবসে নারী ও কন্যাশিশুর অধিকার সুরক্ষায় সচেতনতা বাড়ানোর আহ্বান বক্তাদের রংপুরে চাকরীর পরীক্ষায় জালিয়াতি, ওয়ারেন্টভুক্ত আসামিসহ ২৫ জন গ্রেফতার নাগরিক সেবা নিশ্চিত করার প্রত্যয় রংপুর সিটি কর্পোরেশনের নব-নিযুক্ত প্রশাসকের বিএমইউজে রংপুর বিভাগীয় কার্যালয়ে দোয়া ও ইফতার মাহফিল আলোচনা সভা
মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৮:০২ পূর্বাহ্ন

নজরুল বিশ্ববিদ্যালয়ে ৫২টি ফাঁকা আসনে ভর্তি; সাক্ষাৎকার ২৫-২৬ আগস্ট

রিপোটারের নাম / ১৪৯ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শুক্রবার, ২২ আগস্ট, ২০২৫

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে (জাককানইবি) ২০২৪-২৫ শিক্ষাবর্ষে বিভিন্ন বিভাগে মোট ৫২টি আসন ফাঁকা রয়েছে। শুক্রবার (২২ আগস্ট) বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এ সংক্রান্ত জরুরি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে।

বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) ও কেন্দ্রীয় ভর্তি কমিটির সদস্য-সচিব প্রফেসর ড. মো. মিজানুর রহমান স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ফাঁকা আসনে ভর্তি কার্যক্রমের জন্য সাক্ষাৎকার অনুষ্ঠিত হবে আগামী ২৫ ও ২৬ আগস্ট সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত। বিশ্ববিদ্যালয়ের নতুন প্রশাসনিক ভবনের নিচতলায় সরাসরি উপস্থিত হয়ে শিক্ষার্থীদের সাক্ষাৎকার দিতে হবে।

 

ফাঁকা আসনের বিভাগ ভিত্তিক বণ্টন হলো:

সঙ্গীত বিভাগ ৩টি,থিয়েটার অ্যান্ড পারফরম্যান্স স্টাডিজ ৪টি,ফোকলোর ২৮টি,দর্শন ৫টি,নৃবিজ্ঞান ৪টি,পপুলেশন সায়েন্স ৪টি,স্থানীয় সরকার ও নগর উন্নয়ন ১টি,ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং ১টি,ফিল্ম অ্যান্ড মিডিয়া স্টাডিজ ১টি,চারুকলা ১টি।

সাক্ষাৎকারে অংশ নিতে হলে শিক্ষার্থীদের সঙ্গে আনতে হবে জিএসটি এডমিট কার্ডের মূল কপি (হল-পর্যবেক্ষকের স্বাক্ষরযুক্ত), এসএসসি ও এইচএসসি বা সমমানের মূল নম্বরপত্র এবং সদ্য তোলা দুই কপি রঙিন ছবি।

সাক্ষাৎকার শেষে যাচাই-বাছাইয়ের পর ফলাফল প্রকাশ করা হবে ২৬ আগস্ট রাতে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে (www.jkkniu.edu.bd)। নির্বাচিত শিক্ষার্থীরা ২৭ আগস্ট সকাল ১০টা থেকে দুপুর ১টার মধ্যে চূড়ান্ত ভর্তি কার্যক্রম সম্পন্ন করতে পারবেন। ওই দিন যদি কোনো আসন এখনও ফাঁকা থাকে, তবে সাক্ষাৎকারে অংশ নেওয়া শিক্ষার্থীদের মধ্যে নতুন তালিকা প্রকাশ করা হবে এবং একই দিন ভর্তি কার্যক্রম শেষ হবে। বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, এরপর আর কোনো শিক্ষার্থীকে ২০২৪-২৫ শিক্ষাবর্ষে ভর্তি করা হবে না।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ