শিরোনাম
জাতীয় সংসদে আজ পাস হলো ২৪টি বিল, চলতি অধিবেশনে মোট ৯১টি বিল অনুমোদিত রাজশাহী ও রংপুর বিভাগের নারী সাংবাদিকদের নিয়ে তৃণমূল পর্যায়ের নির্বাচন রিপোর্টিং বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে প্রধানমন্ত্রী সর্বোচ্চ গুরুত্ব দিয়েছেন … রংপুর সিটি কর্পোরেশনের প্রশাসক ডন রংপুরে জমি দখলকে কেন্দ্র করে হামলা, বৃদ্ধ ও কিশোরীসহ আহত অনেকে মিঠাপুকুরে বসতভিটায় হামলা: গাছ কেটে লাখ টাকার ক্ষতি, প্রাণনাশের হুমকির অভিযোগ রংপুরে ঈদুল ফিতরের প্রধান জামাত অনুষ্ঠিত রংপুরে আন্তর্জাতিক নারী দিবসে নারী ও কন্যাশিশুর অধিকার সুরক্ষায় সচেতনতা বাড়ানোর আহ্বান বক্তাদের রংপুরে চাকরীর পরীক্ষায় জালিয়াতি, ওয়ারেন্টভুক্ত আসামিসহ ২৫ জন গ্রেফতার নাগরিক সেবা নিশ্চিত করার প্রত্যয় রংপুর সিটি কর্পোরেশনের নব-নিযুক্ত প্রশাসকের বিএমইউজে রংপুর বিভাগীয় কার্যালয়ে দোয়া ও ইফতার মাহফিল আলোচনা সভা
মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৯:৩০ পূর্বাহ্ন

রোকেয়া বিশ্ববিদ্যালয়ে আমরণ অনশন: শিক্ষা উপদেষ্টার কাছে গেলেন আবু সাঈদের দুই ভাই

রিপোটারের নাম / ১৭৪ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : মঙ্গলবার, ১৯ আগস্ট, ২০২৫

রংপুরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে আমরণ অনশন করছেন একদল শিক্ষার্থী। ছাত্র সংসদ নির্বাচনের দাবিতে করা এই অনশনে সোমবার (১৮ আগস্ট) আরও এক শিক্ষার্থী অসুস্থ হয়েছেন। এ নিয়ে অসুস্থ শিক্ষার্থীর সংখ্যা দাঁড়িয়েছে পাঁচজনে। এর মধ্যে দুই শিক্ষার্থীকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকি তিনজনকে ঘটনাস্থলে স্যালাইন দিয়ে চিকিৎসা দেয়া হচ্ছে।

এদিকে, বেরোবির ছাত্র সংসদ নির্বাচনকে কেন্দ্র করে শিক্ষার্থীদের মধ্যে উত্তেজনা বাড়তে থাকায় আবু সাঈদের দুই ভাই সোমবার শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ড. সি আর আবরারের সঙ্গে দেখা করেছেন।

সামাজিক যোগাযোগের মাধ্যম ফেসবুকের এক পোস্টে জুলাই গণঅভ্যুত্থানে শহিদ আবু সাঈদের ভাই রমজান আলী জানান, ‘ছাত্র সংসদ নিয়ে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে আমরণ অনশনরত আমার ছোট ভাই শহীদ আবু সাঈদের সহযোদ্ধা প্রতি আহ্বান। আপনারা এখন উঠে আসুন। আপনাদের এরকম কষ্ট দেখে আমরা বসে থাকতে পারিনি। তাই আমরা দুই ভাই এটা সমাধানের জন্য শিক্ষা উপদেষ্টা স্যারের কাছে আসি। উনি আমাদেরকে আশ্বস্ত করেছেন দ্রুত সময়ের মধ্যে উক্ত সমস্যার সমাধান করার জন্য ইউজিসিকে নির্দেশনা দিয়েছেন। তাই আপনাদের প্রতি আহ্বান আপনারা উঠে আসুন দ্রুত সময়ের মধ্যে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদ নির্বাচন হবে।

উল্লেখ্য যে, গত রোববার বেলা ১১টার দিক থেকে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের উত্তর ফটকে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের ১০ শিক্ষার্থী অনশনে বসেন। তাদের অভিযোগ, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের আইনে ছাত্র সংসদের বিষয়টি উল্লেখ নেই। বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার পর শিক্ষার্থীদের কাছ থেকে ছাত্র সংসদ বাবদ ফি নেয়া হয়েছে। শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয় আইন সংশোধন করে একটি সুনির্দিষ্ট রোডম্যাপ ঘোষণা করে আগামী ২৫ সেপ্টেম্বরের মধ্যে নির্বাচনের দাবি জানাচ্ছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ