শিরোনাম
রংপুরে নিখোঁজের একদিন পর শিশু সানজিদার লাশ উদ্ধার জমি নিয়ে বিরোধে হামলায় নারীসহ গুরুতর আহত ৫ রংপুরে পল্লী উন্নয়ন কর্মকর্তার ওপর হামলা, থানায় অভিযোগ হিমাগার ভাড়া বৃদ্ধির প্রতিবাদে রংপুরে রাস্তায় আলু ফেলে চাষীদের বিক্ষোভ-মহাসড়ক অবরোধ রংপুরে ট্রান্সফরমার চুরি করতে গিয়ে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু হোটেল কর্মচারীকে পিটিয়ে হত্যা করেছে মালিক মিঠাপুকুরে মিশুক ছিনতাইকারী নারী আটক ব্র্যাক সীডের উদ্যোগে টেকসই ও নিরাপদ কৃষি কর্মশালা অনুষ্ঠিত ইন্টার্ণদের মাসিক ভাতা বৃদ্ধিসহ ৬ দফা দাবীতে রংপুরে কর্মবিরতি, বিক্ষোভ ও মানববন্ধন রমেক হাসপাতালে হামের উপসর্গ নিয়ে আরও এক শিশুর মৃত্যু
সোমবার, ২২ জুন ২০২৬, ০৮:২৮ পূর্বাহ্ন

বগুড়ায় সেনাবাহিনীর বোমা নিষ্ক্রিয়করণ টিমের অভিযানে ৬টি হাতবোমা উদ্ধার ও ধ্বংস

ফয়সাল হোসাইন সনি, বগুড়া  / ১৪২ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : রবিবার, ১৭ আগস্ট, ২০২৫

বগুড়ায় সেনাবাহিনীর বোমা নিষ্ক্রিয়করণ টিমের অভিযানে ছয়টি হাতবোমা উদ্ধার ও নিরাপদে ধ্বংস করা হয়েছে।

রবিবার (১৭ আগস্ট) বিকেলে সদর উপজেলার বারোপুর ইজতেমা মাঠসংলগ্ন একটি খালে মাছ ধরতে গিয়ে এক জেলের জালে বোমাগুলো উঠে আসে। খবর পেয়ে স্থানীয়রা পুলিশকে অবহিত করেন।

বিকেল ৪টা ৩০ মিনিটে ক্যাপ্টেন সাদিফের নেতৃত্বে সেনাবাহিনীর একটি টহল দল ঘটনাস্থলে পৌঁছে এলাকাটি ঘিরে ফেলে এবং গ্রেনেডগুলোকে নিরাপদ স্থানে সরিয়ে রাখে। পরে সন্ধ্যা ৭টায় বগুড়া সেনানিবাস থেকে ৬ সদস্য বিশিষ্ট বোমা নিষ্ক্রিয়করণ দল ঘটনাস্থলে এসে বিস্ফোরকগুলো পরীক্ষা-নিরীক্ষা শেষে একে একে ধ্বংস করে।

সেনাবাহিনীর এই দ্রুত পদক্ষেপে বড় ধরনের দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়েছে। স্থানীয়রা সেনাবাহিনীর তাৎক্ষণিক ও সাহসী ভূমিকায় কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ