শিরোনাম
রংপুরে নিখোঁজের একদিন পর শিশু সানজিদার লাশ উদ্ধার জমি নিয়ে বিরোধে হামলায় নারীসহ গুরুতর আহত ৫ রংপুরে পল্লী উন্নয়ন কর্মকর্তার ওপর হামলা, থানায় অভিযোগ হিমাগার ভাড়া বৃদ্ধির প্রতিবাদে রংপুরে রাস্তায় আলু ফেলে চাষীদের বিক্ষোভ-মহাসড়ক অবরোধ রংপুরে ট্রান্সফরমার চুরি করতে গিয়ে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু হোটেল কর্মচারীকে পিটিয়ে হত্যা করেছে মালিক মিঠাপুকুরে মিশুক ছিনতাইকারী নারী আটক ব্র্যাক সীডের উদ্যোগে টেকসই ও নিরাপদ কৃষি কর্মশালা অনুষ্ঠিত ইন্টার্ণদের মাসিক ভাতা বৃদ্ধিসহ ৬ দফা দাবীতে রংপুরে কর্মবিরতি, বিক্ষোভ ও মানববন্ধন রমেক হাসপাতালে হামের উপসর্গ নিয়ে আরও এক শিশুর মৃত্যু
সোমবার, ২২ জুন ২০২৬, ১০:১০ পূর্বাহ্ন

লালমনিরহাটের যুবক বগুড়ায় ২০ বোতল ফেনসিডিলসহ আটক

ফয়সাল হোসাইন সনি, বগুড়া  / ১৪৭ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : রবিবার, ১৭ আগস্ট, ২০২৫

বগুড়ার শিবগঞ্জে ২০ বোতল ফেনসিডিলসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ।

শনিবার (১৭ আগস্ট ২০২৫) রাত আনুমানিক ১টা ৪৫ মিনিটে মোকামতলা পুলিশ তদন্ত কেন্দ্রের টিম এ অভিযান চালায়। শিবগঞ্জ থানার মোকামতলা ইউনিয়নের মুরাদপুর গ্রামে রংপুর-ঢাকা মহাসড়কে মীর অ্যান্ড রুবেল সিএনজি ফিলিং স্টেশনের সামনে চেকপোস্ট বসিয়ে তল্লাশির সময় তাকে আটক করা হয়।

গ্রেফতার হওয়া যুবক হলেন-লালমনিরহাট জেলার হাতিবান্ধা উপজেলার পূর্ব সারোডুবি ৯নং ওয়ার্ড এলাকার আমের আলীর ছেলে শামীম ইসলাম (২৫), তার কাছ থেকে একটি স্কুলব্যাগে রাখা ২০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়।

১৭ আগস্ট রবিবার সকালে এক সংবাদ বিজ্ঞপ্তিতে বগুড়া জেলার অতিরিক্ত পুলিশ সুপার আতোয়ার হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, “মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে নিয়মিত চেকপোস্ট পরিচালনা করা হয়। এরই ধারাবাহিকতায় ফেনসিডিলসহ একজনকে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।”

পুলিশ জানায়, গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে একটি মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজুর প্রক্রিয়া চলছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ