শিরোনাম
বেরোবিতে ছাত্রদল-ছাত্রশিবিরের মধ্যে সংঘাত এড়াতে ক্যাম্পাসে ১৪৪ ধারা জারি চেয়ে প্রশাসনের আবেদন বহুল প্রত্যাশিত কারমাইকেল কলেজের মূল ফটক নির্মাণ কাজের ভিত্তি প্রস্তরের উদ্বোধন রংপুরে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ২৫ পরিবার পেল বিআরটিএ’র ১ কোটি ৩ লাখ টাকা জমি বিরোধের জেরে মিথ্যা মামলা দিয়ে হয়রানির অভিযোগ রংপুরে ১’শ শয্যার আধুনিক শিশু হাসপাতাল চালুর প্রস্তুতি স্বাস্থ্য মন্ত্রণালয়ের জনবল সংকট দূর করতে স্বাস্থ্যখাতে অধিক বরাদ্দ রেখেছে সরকার …. রংপুরে দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী রংপুর নগরবাসীর ভোগান্তি দূর করতে ভাঙা সড়ক সংস্কার কাজ শুরু রংপুরে সাংবাদিকদের সাথে পুলিশ কমিশনারের সংবাদ সম্মেলন সংবিধান অনুযায়ী যথা সময়ে রাষ্ট্রপতি নির্বাচন হবে ..রংপুরে এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল রংপুরে বস্তাবন্দী অবস্থায় নারীর অর্ধগলিত লাশ উদ্ধার
শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ১১:০৮ পূর্বাহ্ন

দেব-শুভশ্রীর ধুমকেতু’র অগ্রিম বুকিং বেড়েই চলেছে

বিনোদন ডেস্ক / ১৪৯ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : রবিবার, ১০ আগস্ট, ২০২৫

হিন্দি সিনেমার ভিড়ে কলকাতায় বাংলা ছবিগুলো প্রায়ই হল সংকটে পড়ে। বুকিং সংকট নিয়ে টলিউডের শিল্পী-নির্মাতারা বহুবার অভিযোগ তুলেছেন। তবে দেব-শুভশ্রী জুটির আসন্ন ছবি ‘ধূমকেতু’ যেন অগ্রিম বুকিংয়ে সেই ধারায় ব্যতিক্রম সৃষ্টি করেছে।

কলকাতার প্রিয়া সিনেমাহলের কর্ণধার অরিজিৎ দত্ত এক পোস্টে লিখেছেন, ‘এটা সত্যিই অবিশ্বাস্য, ‘‘ধূমকেতু’’ ছবির অ্যাডভান্স বুকিং বেড়েই চলেছে।’ রোববার দুপুরে সেই পোস্ট শেয়ার করেছেন দেব।

ইতোমধ্যেই ছবিটির সাড়ে ৬ হাজারের বেশি অগ্রিম টিকিট বিক্রি হয়ে গেছে। এ তথ্য নিজেদের সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন প্রযোজক রানা সরকার ও দেব।

কৌশিক গাঙ্গুলি পরিচালিত ‘ধূমকেতু’র মাধ্যমে প্রায় ১০ বছর পর দেব ও শুভশ্রী একসঙ্গে বড় পর্দায় ফিরছেন। একই দিনে মুক্তি পাচ্ছে মেগা বাজেটের বলিউড সিনেমা ‘ওয়ার ২’ও।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ