শিরোনাম
মিঠাপুকুরে মিশুক ছিনতাইকারী নারী আটক ব্র্যাক সীডের উদ্যোগে টেকসই ও নিরাপদ কৃষি কর্মশালা অনুষ্ঠিত ইন্টার্ণদের মাসিক ভাতা বৃদ্ধিসহ ৬ দফা দাবীতে রংপুরে কর্মবিরতি, বিক্ষোভ ও মানববন্ধন রমেক হাসপাতালে হামের উপসর্গ নিয়ে আরও এক শিশুর মৃত্যু জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকীতে রংপুরে পৃথক পৃথক কর্মসূচী পালন রংপুরে ক্লুলেস হত্যা মামলার প্রধান আসামী সবুজ গ্রেফতার রাজধানীতে শিশু রামিসা হত্যার প্রতিবাদে রংপুরে মানববন্ধন-সমাবেশ রংপুর নগরীতে টিসিবি উপকারভোগীদের মাঝে স্মার্ট কার্ড বিতরণ রংপুরে দেশীয় অস্ত্র, মাদকসহ কারবারী গ্রেফতার রংপুরে আলোচিত গণধর্ষণ মামলার আসামী গ্রেফতার
সোমবার, ১৫ জুন ২০২৬, ০৯:৫৩ অপরাহ্ন

রাণীশংকৈলে ১৮ জন জটিল রোগে আক্রান্ত ব্যাক্তি সরকারি সহায়তায় পেলেন ৯ লাখ টাকার চেক 

মাহাবুব আলম, রাণীশংকৈল(ঠাকুরগাঁও)প্রতিনিধি / ১৫৬ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৩১ জুলাই, ২০২৫

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় বৃহস্পতিবার (৩১ জুলাই) দুপুরে সমাজসেবা কার্যালয় প্রাঙ্গণে ছয়টি জটিল ও কঠিন রোগে আক্রান্ত ১৮ জন রোগীর মাঝে  ৯ লক্ষ টাকার চেক বিতরণ করেছে উপজেলা সমাজসেবা অফিস।

চেক বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন,উপজেলা সমাজসেবা কর্মকর্তা আব্দুর রহিম, রাণীশংকৈল প্রেসক্লাব(পুরাতন) সভাপতি সফিকুল ইসলাম শিল্পী ও আশরাফুল ইসলাম। সাংগঠনিক সম্পাদক সোহরাব আলী ও সদস্য নাজমুল হোসেন। এছাড়াও সমাজসেবা অফিসের অন্যান্য কর্মকর্তা, কর্মচারী এবং উপকার ভোগী রোগীর স্বজনেরা উপস্থিত ছিলেন।

এসময় সমাজসেবা কর্মকর্তা আব্দুর রহিম বলেন, সরকারের বিশেষ সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় ক্যান্সার, কিডনি রোগ, লিভার সিরোসিস, জন্মগত হৃদরোগ, প্যারালাইসিস ও থ্যালাসেমিয়ায় আক্রান্ত রোগীদের আর্থিক সহায়তা দেওয়া হয়েছে৷  এসব রোগে আক্রান্ত ব্যক্তিরা যেন কোনো দালাল বা মধ্যস্বত্বভোগীর শরণাপন্ন না হয়। সরাসরি সমাজসেবা অফিসে এসে আবেদন করতে পারবে। সে বিষয়ে সবাইকে সচেতন থাকতে হবে। আবেদন করতে কোনো অর্থের প্রয়োজন নেই, শুধুমাত্র চিকিৎসকের বৈধ কাগজপত্র জমা দিলেই যথাযথ প্রক্রিয়ায় সহায়তা দেওয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ