শিরোনাম
বেরোবিতে ছাত্রদল-ছাত্রশিবিরের মধ্যে সংঘাত এড়াতে ক্যাম্পাসে ১৪৪ ধারা জারি চেয়ে প্রশাসনের আবেদন বহুল প্রত্যাশিত কারমাইকেল কলেজের মূল ফটক নির্মাণ কাজের ভিত্তি প্রস্তরের উদ্বোধন রংপুরে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ২৫ পরিবার পেল বিআরটিএ’র ১ কোটি ৩ লাখ টাকা জমি বিরোধের জেরে মিথ্যা মামলা দিয়ে হয়রানির অভিযোগ রংপুরে ১’শ শয্যার আধুনিক শিশু হাসপাতাল চালুর প্রস্তুতি স্বাস্থ্য মন্ত্রণালয়ের জনবল সংকট দূর করতে স্বাস্থ্যখাতে অধিক বরাদ্দ রেখেছে সরকার …. রংপুরে দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী রংপুর নগরবাসীর ভোগান্তি দূর করতে ভাঙা সড়ক সংস্কার কাজ শুরু রংপুরে সাংবাদিকদের সাথে পুলিশ কমিশনারের সংবাদ সম্মেলন সংবিধান অনুযায়ী যথা সময়ে রাষ্ট্রপতি নির্বাচন হবে ..রংপুরে এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল রংপুরে বস্তাবন্দী অবস্থায় নারীর অর্ধগলিত লাশ উদ্ধার
মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০৯:২৫ অপরাহ্ন

কাউনিয়ার জমি নিয়ে বিরোধ হাসপাতালে ছাত্রদল নেতার মৃত্যু

মো আব্দুল্লাহ আনন্দ কাউনিয়া (রংপুর) প্রতিনিধি / ১৮৬ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৩১ জুলাই, ২০২৫

কাউনিয়ার টেপামধুপুর ইউনিয়নের বিনোদ মাঝি গ্রামে চাচার সাথে ভাতিজার জমি বন্ধক দেওয়া নেওয়া কে কেন্দ্র করে বিরোধের জের ধরে চাচা মহির উদ্দিনের ছুরিকাঘাতে ভাতিজা হুমায়ুন আহমেদ (২৫) গুরুতর আহত হয়। পরে আটদিন চিকিৎসাধীন থাকা অবস্থায় সে বুধবার সকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মারা যায়।

পারিবারিক ও থানা সূত্রে জানাগেছে উপজেলার টেপামধুপুর ইউনিয়নের বিনোদন মাঝি গ্রামের বাসিন্দা মোফাজ্জল হোসেনের পুত্র মহির উদ্দিনের সাথে জমি বন্ধক দেওয়া নেওয়া কে কেন্দ্র করে ভাই জহুরুল হকের পুত্র ভাতিজা হুমায়ুন আহমেদ (২৫) এর বিরোধ হয়। ঘটনার দিন ২৩ শে জুলাই জমি বন্ধক দেওয়া নেওয়া কে কেন্দ্র করে ভাতিজার সাথে কথা কাটাকাটির এক পর্যায়ে চাচা মহির উদ্দিনের ছুরিকাঘাতে ভাতিজা টেপামধুপুর ইউনিয়ন ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক হুমায়ুন কবির গুরুতর আহত হয়। তাকে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি করা হয়। সেখানে অবস্থার অবনতি ঘটলে ওই রাতেই রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন থাকা অবস্থায় শারিরীক অবস্থার আরো অবনতি ঘটলে তাকে পরদিন ২৪ জুলাই ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে আটদিন চিকিৎসারত অবস্থায় থাকার পর বুধবার সকালে মারা যায়।

কাউনিয়া থানা অফিসার ইনচার্জ ওসি আব্দুল লতিফ শাহ বলেন নিহত হুমায়ুন আহমেদের মাতা ও ভাই সাথে যোগাযোগ হয়েছে। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ময়নাতদন্ত শেষে লাশ বাড়িতে নিয়ে এসে দাফনের পর তারা মামলা দায়ের করবেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ