শিরোনাম
জাতীয় সংসদে আজ পাস হলো ২৪টি বিল, চলতি অধিবেশনে মোট ৯১টি বিল অনুমোদিত রাজশাহী ও রংপুর বিভাগের নারী সাংবাদিকদের নিয়ে তৃণমূল পর্যায়ের নির্বাচন রিপোর্টিং বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে প্রধানমন্ত্রী সর্বোচ্চ গুরুত্ব দিয়েছেন … রংপুর সিটি কর্পোরেশনের প্রশাসক ডন রংপুরে জমি দখলকে কেন্দ্র করে হামলা, বৃদ্ধ ও কিশোরীসহ আহত অনেকে মিঠাপুকুরে বসতভিটায় হামলা: গাছ কেটে লাখ টাকার ক্ষতি, প্রাণনাশের হুমকির অভিযোগ রংপুরে ঈদুল ফিতরের প্রধান জামাত অনুষ্ঠিত রংপুরে আন্তর্জাতিক নারী দিবসে নারী ও কন্যাশিশুর অধিকার সুরক্ষায় সচেতনতা বাড়ানোর আহ্বান বক্তাদের রংপুরে চাকরীর পরীক্ষায় জালিয়াতি, ওয়ারেন্টভুক্ত আসামিসহ ২৫ জন গ্রেফতার নাগরিক সেবা নিশ্চিত করার প্রত্যয় রংপুর সিটি কর্পোরেশনের নব-নিযুক্ত প্রশাসকের বিএমইউজে রংপুর বিভাগীয় কার্যালয়ে দোয়া ও ইফতার মাহফিল আলোচনা সভা
শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৬:৪৯ পূর্বাহ্ন

মাইলস্টোনের দুর্ঘটনার ছবি-ভিডিও দেখে প্যানিক অ্যাটাকে হাসপাতালে ভর্তি পরীমনি

ডেস্ক রিপোর্ট / ১১৬ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : মঙ্গলবার, ২২ জুলাই, ২০২৫

রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল এন্ড কলেজে বিমানবাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হওয়ার ঘটনায় এখন পর্যন্ত ২৭ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এই ঘটনায় ছবি, ভিডিও দেখে অভিনেত্রী পরীমনির প্যানিক অ্যাটাক হয়। রাতে রাজধানীর একটি হাসপাতালে ভর্তি হয়েছেন তিনি।

পরীমনি ফেসবুকে পেজে নিজেই বিষয়টি জানিয়েছেন। তিনি লিখেছেন, ‘আগুনের একটা ট্রমা আমার আছে ছোটোবেলা থেকে। সেটা যে এখনও এতো ভয়ংকরভাবে আছে এভাবে বুঝতে পারি নাই আগে। গতকালের দুর্ঘটনায় ছোট ছোট বাচ্চাগুলোর পোড়া শরীরের ছবি/ভিডিও দেখে আমার খুব খারাপভাবে প্যানিক অ্যাটাক হয়। রাতে হাসপাতালে ভর্তি হতে হয়েছে।’

তিনি আরও লিখেছেন, ‘বুকের ভেতর ধরফর করে শুধু। আহারে এই শোক ওই মায়েরা কিভাবে সহ্য করবে আল্লাহ! আল্লাহ আল্লাহ।’

গতকাল (২১ জুলাই) দুপুর ১টার পর উত্তরায় বিধ্বস্ত হয় বাংলাদেশ বিমানবাহিনীর একটি প্রশিক্ষণ বিমান।

বিমানটি উত্তরার মাইলস্টোন স্কুল এন্ড কলেজের একটি ভবনে গিয়ে পড়ে এবং বিধ্বস্ত হয়। সঙ্গে সঙ্গে বিমান ও স্কুল ভবনটিতে আগুন লেগে যায়। ফলে অনেক হতাহতের ঘটনা ঘটে। স্কুল শিক্ষার্থীদের হতাহতের ঘটনায় সোশ্যাল মিডিয়ায় গতকাল থেকে শোকের মাতম চলছে। শোবিজের তারকারাও শোকে বিহ্বল।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ