শিরোনাম
রংপুরে নিখোঁজের একদিন পর শিশু সানজিদার লাশ উদ্ধার জমি নিয়ে বিরোধে হামলায় নারীসহ গুরুতর আহত ৫ রংপুরে পল্লী উন্নয়ন কর্মকর্তার ওপর হামলা, থানায় অভিযোগ হিমাগার ভাড়া বৃদ্ধির প্রতিবাদে রংপুরে রাস্তায় আলু ফেলে চাষীদের বিক্ষোভ-মহাসড়ক অবরোধ রংপুরে ট্রান্সফরমার চুরি করতে গিয়ে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু হোটেল কর্মচারীকে পিটিয়ে হত্যা করেছে মালিক মিঠাপুকুরে মিশুক ছিনতাইকারী নারী আটক ব্র্যাক সীডের উদ্যোগে টেকসই ও নিরাপদ কৃষি কর্মশালা অনুষ্ঠিত ইন্টার্ণদের মাসিক ভাতা বৃদ্ধিসহ ৬ দফা দাবীতে রংপুরে কর্মবিরতি, বিক্ষোভ ও মানববন্ধন রমেক হাসপাতালে হামের উপসর্গ নিয়ে আরও এক শিশুর মৃত্যু
রবিবার, ২১ জুন ২০২৬, ০৬:৪৪ অপরাহ্ন

আওয়ামী লীগের চেহারাও দেখা পাপ : বিএনপি নেতা আমিনুল হক

ডেস্ক রিপোর্ট / ১৭১ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : সোমবার, ২৩ জুন, ২০২৫

বিগত ১৭ বছর আওয়ামী স্বৈরাচার যে জুলুম ও নির্যাতন চালিয়েছে তা ভুলে গেলে চলবে না বলে মন্তব্য করেছেন বিএনপির কেন্দ্রীয় ক্রীড়া বিষয়ক সম্পাদক আমিনুল হক। তিনি বলেন, এই ইতিহাস যারা মনে রাখে, তাদের পক্ষে আওয়ামী লীগের সঙ্গে মেশাতো দূরের কথা, তাদের চেহারাও দেখা পাপ।

রোববার (২২ জুন) দক্ষিণখান ও বিমানবন্দর এলাকায় দুটি পৃথক অনুষ্ঠানে ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য ফরম বিতরণ ও নবায়ন কর্মসূচির উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন।

আমিনুল হক বলেন, দীর্ঘ ১৭ বছরের আন্দোলন-সংগ্রামে যারা নির্যাতিত, নিপীড়িত এবং দলের জন্য ত্যাগ স্বীকার করেছে— তাদেরকেই সবচেয়ে বেশি মূল্যায়ন করা হবে। সদস্য পদ নবায়নে তাদের অগ্রাধিকার থাকবে।

তিনি বলেন, যারা দিনে বিএনপি আর রাতে আওয়ামী লীগ করেছে, আওয়ামী লীগের নেতাদের সঙ্গে ঘনিষ্ঠ ছবি রয়েছে— তাদের সদস্য পদ নবায়ন করা যাবে না।

আমিনুল হক অভিযোগ করে বলেন, অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর দ্রুত নির্বাচনের আশা করা হলেও দেশি-বিদেশি ষড়যন্ত্রে তা বিলম্বিত হচ্ছে। আওয়ামী প্রেতাত্মারা নির্বাচন ঠেকাতে এখনো তৎপর।

এ সময় আরও বক্তব্য রাখেন- ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য সচিব মোস্তফা জামান। এছাড়া উপস্থিত ছিলেন- দক্ষিণখান থানা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক হেলাল তালুকদার এবং বিমানবন্দর থানা বিএনপির আহ্বায়ক মনির হোসেন ভূঁইয়া প্রমুখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ