শিরোনাম
মিঠাপুকুরে মিশুক ছিনতাইকারী নারী আটক ব্র্যাক সীডের উদ্যোগে টেকসই ও নিরাপদ কৃষি কর্মশালা অনুষ্ঠিত ইন্টার্ণদের মাসিক ভাতা বৃদ্ধিসহ ৬ দফা দাবীতে রংপুরে কর্মবিরতি, বিক্ষোভ ও মানববন্ধন রমেক হাসপাতালে হামের উপসর্গ নিয়ে আরও এক শিশুর মৃত্যু জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকীতে রংপুরে পৃথক পৃথক কর্মসূচী পালন রংপুরে ক্লুলেস হত্যা মামলার প্রধান আসামী সবুজ গ্রেফতার রাজধানীতে শিশু রামিসা হত্যার প্রতিবাদে রংপুরে মানববন্ধন-সমাবেশ রংপুর নগরীতে টিসিবি উপকারভোগীদের মাঝে স্মার্ট কার্ড বিতরণ রংপুরে দেশীয় অস্ত্র, মাদকসহ কারবারী গ্রেফতার রংপুরে আলোচিত গণধর্ষণ মামলার আসামী গ্রেফতার
সোমবার, ১৫ জুন ২০২৬, ০৯:৫৯ অপরাহ্ন

পাকিস্তানের সেনাপ্রধানের সঙ্গে দেখা করবেন ট্রাম্প, যা জানা গেল

ডেস্ক নিউজ : / ১৫১ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বুধবার, ১৮ জুন, ২০২৫

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আজ (বুধবার) পাকিস্তানের সেনাপ্রধান জেনারেল অসিম মুনিরের সঙ্গে দেখা করবেন। হোয়াইট হাউজে তাদের দেখা হওয়ার কথা রয়েছে।

বুধবার (১৭ জুন) বিবিসির খবরে এ তথ্য জানানো হয়েছে।

ওয়াশিংটন সময় দুপুরে হোয়াইট হাউসে তাদের দুজনের মধ্যাহ্নভোজ হওয়ার কথা। তাদের দেখা করার বিষয়টি গণমাধ্যমের সদস্যদের জন্য বন্ধ থাকবে।

জেনারেল মুনির ১৪ জুন থেকে মার্কিন যুক্তরাষ্ট্র সফর করছেন এবং দুজনের মধ্যে বৈঠকের সময়সূচি নির্ধারিত ছিল। কিন্তু ইরান ও ইসরায়েলের মধ্যে ক্রমবর্ধমান উত্তেজনা এবং এই সংঘাত অঞ্চলের অন্যান্য অংশেও ছড়িয়ে পড়ার আশঙ্কার মধ্যে তাদের দেখা করার বিষয়টি সামনে এলো। ইরান ও পাকিস্তান সীমান্ত ভাগ করে নেয়।

এদিকে, ইরানি গণমাধ্যমের খবর অনুযায়ী মে মাসের শেষের দিকে মুনির ইরানি সশস্ত্র বাহিনীর প্রধান মোহাম্মদ হোসেন বাঘেরির সঙ্গে দেখা করেছিলেন। চলমান যুদ্ধের প্রথম দিন ১৩ জুন ইসরায়েলি বিমান হামলায় বাঘেরি নিহত হন।

মুনিরকে পাকিস্তানের সবচেয়ে ক্ষমতাশালী ব্যক্তি হিসেবে দেখা হয় বলে বিবিসির প্রতিবেদনে জানানো হয়। সূত্র: এনডিটিভি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ