শিরোনাম
রংপুরে গর্ভবতী গরু জবাই করে বিক্রির ঘটনায় যুবকের কারাদন্ড বিএনপি জনবান্ধব রাজনৈতিক দলের পাশাপাশি জনবান্ধব সরকার ……. রংপুরে মন্ত্রী আসাদুল হাবীব দুলু  রংপুরে হোটেল-রেস্তোরা কর্মচারীদের মাঝে চেম্বারের স্বাস্থ্যবিধি সুরক্ষা সামগ্রী বিতরণ রংপুরে বাজারে অভিযান চালাতে গিয়ে ব্যবসায়ীদের তোপের মুখে ভোক্তা কর্মকর্তা রংপুরের পীরগঞ্জে স্কুল থেকে ধানের শীর্ষের সিলমারা ব্যালট উদ্ধার ইউএনও অবরুদ্ধ রংপুরের ৩টি আসনে ভোট পুনঃগণনার দাবীতে বিএনপি’র প্রার্থীদের ডিসি অফিস ঘেরাও রংপুর-৩ আসনে অপ্রত্যাশিত ফল বিপুল ভোটে জয়ী অধ্যাপক মাহাবুবুর রহমান বেলাল, বদলে গেল রাজনৈতিক সমীকরণ জাতীয় সংসদ নির্বাচন রংপুরে ঝুঁকিপূর্ণ কেন্দ্র ২১৬ রংপুর সামাজিক বন বিভাগে ‘দীর্ঘদিনের পদ আঁকড়ে’ দুর্নীতির অভিযোগ, জিম্মি সাধারণ ঠিকাদাররা রংপুর বর্ডার গার্ড স্কুল এন্ড কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা
সোমবার, ০২ মার্চ ২০২৬, ০৪:৫৭ পূর্বাহ্ন

লিবিয়া উপকূলে মর্মান্তিক নৌকাডুবি: নিহত ৪ জনই বাংলাদেশি

আন্তর্জাতিক ডেস্ক / ২৩৯ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : রবিবার, ১৬ নভেম্বর, ২০২৫

লিবিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলীয় আল-খুমস উপকূলে প্রায় ১০০ জন যাত্রীবাহী দুটি নৌকা ডুবে চারজন অভিবাসীর মৃত্যু হয়েছে বলে শনিবার সন্ধ্যায় নিশ্চিত করেছে লিবিয়ান রেড ক্রিসেন্ট।

তুরস্কের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা আনাদোলু এজেন্সিকে সংস্থাটি জানায়, বৃহস্পতিবার রাতে আল-খুমস উপকূলের কাছে দুইটি উল্টে যাওয়া নৌকার খবর পেয়ে উদ্ধারকারীরা সেখানে পৌঁছায়। প্রথম নৌকাটিতে ছিলেন বাংলাদেশি ২৬ জন অভিবাসী। তাদের মধ্যে চারজনের মরদেহ উদ্ধার করা হয়েছে।

দ্বিতীয় নৌকাটিতে ছিলেন মোট ৬৯ জন—এর মধ্যে দুইজন মিশরীয় এবং ৬৭ জন সুদানি নাগরিক। ওই নৌকায় আটজন শিশু ছিল বলে জানিয়েছে রেড ক্রিসেন্ট।

জীবিত এবং নিহতদের মৃতদেহ উদ্ধার এবং চিকিৎসা সেবা প্রদানের জন্য জরুরি ও উদ্ধারকারী দল ঘটনাস্থলে মোতায়েন করা হয়েছে।

ইউরোপে অবৈধ পথে পৌঁছাতে ভূমধ্যসাগর পাড়ি দেওয়ার জন্য লিবিয়াকে প্রধান ট্রানজিট পয়েন্ট হিসেবে ব্যবহার করে থাকে অনেক অভিবাসী। সাম্প্রতিক সময়ে ভূমধ্যসাগরীয় দেশগুলোতে অনিয়মিত অভিবাসী প্রবাহ বাড়ায় উদ্বেগ বাড়ছে ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশগুলোর মধ্যেও।

এদিকে জাতিসংঘের ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন ফর মাইগ্রেশন (আইওএম) জানিয়েছে, চলতি বছর মধ্য ভূমধ্যসাগরের কেন্দ্রীয় রুটে প্রাণহানি এরইমধ্যে এক হাজার ছাড়িয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ